বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্টুমি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X মসজিদে তারাবি নামাজ পড়তে গেছিলাম। একটু লেইট হওয়াতে পিছনের কাতারে দাড়াইতে হইল। এই কাতারে বেশ কিছু পিচ্চি পাচ্চার দল। অল্প কিছু মুরব্বি.. . সাধারনত আমাদের মসজিদে তারাবিহ পড়ার সময় লাইট অফ করে দেওয়া হয়। মসজিদের বারান্দায় শুধু একটা লাইট অন থাকে। তাই এই অন্ধকারে চেহারা বুঝা মুশকিল.. . দুই পিচ্চি আমার পাশেই দাড়াইছিল। যখন নামাজের অর্ধেকটা পড়লাম তখন থেকেই ওরা দুষ্টামি শুরু করল.. এবং দুষ্টামির মাত্রাটাও একটু বেশি.. তাই দু রাকাত নামাজ শেষে ওদের দুজনকে আমার দু পাশে দাড়া করিয়া দিলাম.. যাতে দুষ্টুমিটা কম করে.. . আবার নামাজ পড়তে দাড়াইলাম। রুকুহ দেওয়া পর্যন্ত কোন শব্দ পাই নাই। যখন সেজদাহ তে গেলাম তখন ওদের ধস্তা ধস্তির শব্দ পেলাম.. তখন থেকে যত বার সেজদাহ তে যাই ততবারই এরা দুষ্টুমি করে যায়। . ওদের বুঝিয়ে বললাম.. "ভাইয়া, নামাজ পড়ার সময় দুষ্টুমি করা ভাল না। আল্লাহ পাপ দেয়.. তোমরা দুষ্টুমি করো না প্লিজ.." . কি যেন বুঝে উপরে নিচে মাথা নাড়ালো। তাই নিশ্চিন্তে আবার নামাজে দাড়ালাম.. দু রাকাত ভালই পড়লাম কোন শব্দ বা আলামত পাই নাই.. . আবার নামাজে দাড়ালাম। যেই সেজদাহ তে গেলাম.. তখন আগের চেয়েও উচ্চ শব্দে ধস্তা ধস্তি চলল.. দ্বিতীয় বারের মত সেজদাহ তে যাওয়া সাথে সাথে আমার টুপি হাওয়া হয়ে গেল। এবং সালাম ফিরিয়ে দেখি দুজনই খুব ভদ্র হয়ে বসে আছে.. . - আমার টুপি কে নিছে? দাও বলছি তাড়াতাড়ি.. [ধমক দিয়ে] ধমক শুনে অনেকটা ভয় পেয়ে একজন অন্যজনকে বলছে.. "ভাইয়া আমি না। ও নিছে.." "ভাইয়া আমি না। ও নিছে.." . আবার শুরু হলো ধস্ত ধস্তি বিরক্ত হইয়া মসজিদের ভেতরে খুজতে থাকলাম। এবং এক কর্নারে গিয়ে পেয়ে গেলাম.. . ওদের এত বুঝিয়ে যখন হচ্ছিল না তখন মাথায় একটা বুদ্ধি আসলো। দেখি ওদের ওল্টা বললে ঠিক হয় নাকি!.. "ভাইয়া আল্লাহ কী বলছে জানো?" - কি? -- বেশি করে দুষ্টুমি করতে। দুষ্টুমি করলে তেমন পাপ নাই.. যাও বেশি বেশি দুষ্টুমি করো.. . আমার এমন কথা শুনে ওরা কতক্ষন কী যেন ভাবলো। আমি আবার নামাজে দাড়ালাম। কিন্তু এবার ওরা কোন দুষ্টুমি করলো না একদম ভদ্র হয়ে নামাজ পড়লো.. খুশিতে আমি শেষ। আমার থিউরি তাইলে কাজে লাগছে! . দু রাকাত নামাজ শেষ। আবার নামাজে দাড়াইলাম। কিন্তু হুট করেই পাশের দুই পিচ্চিকে দেখলাম চলে গেল.. হয়ত বাসায় চলে গেছে ভাবলাম.. হঠাত্‍ পিছনে উচ্চস্বরে চিল্লা চিল্লি ধস্তা ধস্তি শুনতে পেলাম। বুঝতে পারলাম এরা শুধু দুইজন না। পুরো মসজিদের পিচ্চিরা এখন একসাথে.. . নামাজের পর সব মুরব্বিরা খুব ক্ষ্যাপে গেছে। বিরক্ত হইয়া পিচ্চিগুলারে ধরতে আসতেছে.. সবগুলা পিচ্চিরে ধরার পর জিজ্ঞেস করা হলো.. "তোমরা এত বিরক্ত করছ কেন? দেখ না এখানে সবাই নামাজ পড়ছে! যাও বাসায় যাও.." . হুট করে ঐ দুই পিচ্চি বলে উঠল.. "একটু আগে আমাদের একটা ভাইয়া বলছে যে.. আল্লাহ বলছে আমাদের বেশি করে দুষ্টুমি করতে। দুষ্টুমি করলে তেমন পাপ নাই.. যাও বেশি বেশি দুষ্টুমি করো.." - কোথায় তোমার ভাইয়া? [মুরব্বিরা পুরাই ফায়ার হইয়া গেল..] . মসজিদ কিছুটা অন্ধকার ছিল.. সেখান থেকে আস্তে করে কেটে গিয়ে টয়লেটে ঢুকলাম.. এবং কানটা ঐদিক অন রাখলাম.. অল্প অল্প শুনলাম.. "এই যে, এই ভাইয়া টাই আমাদের বলছিল.." . পিচ্চিরা আমাকে না দেখতে পেয়ে কাকে যেন দেখিয়ে দিয়েছে.. [বাকিটা ইতিহাস..] . ..পিচ্চিরা এত পাকনা কেন সৃষ্টি কর্তা জানে। আল্লাহ বাচাইছ.. . [] Hossain Muhammad Palash []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

→ দুষ্টুমি নয় ...সত্তি অনেক ভালোবাসি
→ ছোট বেলার ভাবনা ও দুষ্টুমি
→ গল্প : #দুষ্টুমি'ই_ভরা_ বৈশাখ !!!
→ গল্প : #দুষ্টুমি_অভিমান প্লাস ভালোবাসা !!!
→ "দুষ্টুমি ভালোবাসা"
→ হাসি মজা আর দুষ্টুমি-১
→ মান অভিমান দুষ্টুমি (বাবু-পিচ্চি)
→ দুষ্টুমি
→ মান অভিমান দুষ্টুমি (বাবু-পিচ্চি)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now