বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্টক্ষত ৩

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মোনাফেক তত্ত্বাবধিরা আমাদের সর্বনাশ করে দিয়েছে । বেইমান মীর জাফরের নয়া প্রজন্মরা আমাদের ডুবিয়েছে । আমাদের লিডার নির্বাচনে সেনা নিয়োগের বিপক্ষে ছিলেন । সত্যিইতো আর্মি না থাকলে আমাদের স্বর্ণের টুকরো কর্মীরা,চেলা চামুন্ডারা,মদদপুষ্ট শিষ্যরা নির্ভয়ে কাজ করতে পারতো । বেকুব মার্কা পাবলিকেও সুন্দরভাবে ভোট দিতে পারতো । আর আমার লিডার আমার প্রিয় নেতা রাজকীয় হালে দেশের শাসন ক্ষমতা নবায়ন করতে পারতো । নেতাকে ক্ষমতায় দেখে স্বস্তি পেতাম,শান্তি পেতাম,সুখ পেতাম । আর কি পেতাম.....? না পাওয়ার কি যে জ্বালা ,ব্যর্থতার কি যে গ্লানি,মানুষের শালীন আচরণ,শালীন ভাষা ভূলিয়ে দেয় । যাকেই নাগালে পাই তাকেই খাবলে ধরতে চাই,যাকে দেখি বা মনে পড়ে তাদের উদ্দেশ্যে ভিতর থেকে গল গল করে গালি নামক বিশেষণগুলো বেরিয়ে আসে । নিয়ন্ত্রণ বলে তখন আর কোন বাধা থাকে না । প্রাণভরে গালি দেই । কাউকে গালি দিতে না পারলে অসুস্থ বোধ করি । গালিতে কি যে সুখ,কি শান্তি তা কাউকে বোঝাতে পারবো না । পৃথিবীর প্রতিটি ভাষার গালিতেই রয়েছে হাই প্রোটিন । তাবৎ দুনিয়ার প্রতিটি দেশে প্রতিটি ভাষায় প্রতিটি লোকালয়ে গালি জাতীয় বিশেষ শব্দগুলো দোর্দন্ড প্রতাপে টিকে আছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ দুষ্টক্ষত ৬
→ দুষ্টক্ষত ৫
→ দুষ্টক্ষত ৪
→ দুষ্টক্ষত ৩
→ দুষ্টক্ষত ২
→ দুষ্টক্ষত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now