বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অক্টোবর! অক্টোবর!! অক্টোবর!!!
মহাকালের এক দুষ্টক্ষত । নতুন শতাব্দির এক অপয়াক্ষণ সহস্রাব্দির হাহাকার । অলক্ষুণে সময়ের দিগন্ত বিস্তৃত অন্ধকার আর মীর জাফরের ভয়াবহ বিশ্বাস ঘাতকতাই শুধু দেখতে পাচ্ছি । পারফেক্ট জেন্টলম্যান সাবেক রাষ্ট্রপতি,মোনাফেকের তত্ত্বাবধায়ক জাত গাদ্দার । জরিপের পর জরিপ চালাই,ফলাফল মিলে না,মিলাতে পারি না । মন ও মননে,চিন্তা চেতনায়,অস্থির মজ্জায়,হৃদয়ের অণু পরমাণু, মেধা ও বিকশিত শ্রম উজাড় করে ঢেলে দেয়া আমার প্রাণের প্রিয় দল হেরে যায় । সদ্য ক্ষতবিক্ষত রক্ত ঝরা হৃদয় থেকে কালবৈশাখীর ঝড়ের বেগে হু হু করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে । অর্গলবদ্ধ ছোট কক্ষে আপাদমস্তক বস্ত্রহীন শোক পালন করি চব্বিশ ঘন্টা ।
আমার এ শোক কালো ব্যাজ ,কালো চশমা,কালো কাপড় দিয়ে নয় । শোক প্রকাশের চিন্হ কালো কিছুকে আমার ঘেন্না লাগে,কষ্ট পাই,অব্যক্ত যন্ত্রণা পাই । ওটা প্রিয় হতে পারে দুনিয়ার সকল লোকের,বিধবা নারীর,আমার প্রিয় দলের নেতাদেরও হতে পারে । আমার মনে শোক প্রকাশের সর্বোৎকৃষ্ট পন্থা জন্মলগ্নের মহামূল্যবান পোষাক অর্থাৎ উলাঙ্গ অবস্থা । উলঙ্গ হয়ে শোক প্রকাশ বিষয় বৈচিত্রের দিক দিয়ে অনন্য ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now