বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্ট প্রেমিক

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X .. সকাল সকাল অপরিচিত নাম্বার থেকে কল আসায় ঘুমটা ভেঙ্গে গেলো। --হ্যালো, কে? --আমি। --আমি কে? --চিনবেন না। আমি আপনাকে ভালোবাসি। --ভালো,কোন ক্লাসে পড়ো? --আমি ক্লাস এইটে পড়ি। .. (কন্ঠে-ই বুঝছিলাম পিচ্ছি একটা মেয়ে) .. --তা,এখনো কি বেডেই করো? --মানে? --মানে,, সুসু (প্রশ্রাব) কি এখন ও বেডেই কর? --অসভ্য। .. কলটা কেটে গেলো। .. পিচ্ছি একটা মেয়ে বলে কি না আমায় ভালবাসে। আর আমি ওই বয়সে মেয়েদের দিকে তাকানোর সাহস ও পেলাম না, আর এরা প্রপোজ করে। সত্যি যুগটা আধুনিক হয়ে গেছে। .. পরেরদিন আবার অন্য একটা নাম্বার থেকে কল আসলো। রিসির্ভ করতেইঃ .. --হ্যালো কাকে চাই? --আপনাকে। --রং নাম্বার। --না না ঠিক আছে। আমি আপনাকে ভালোবাসি। .. (তার মানে সেই মেয়েটা) .. --হুম বুঝলাম, তা আপনি কোন ক্লাসে পড়েন? --আমি এবার এইচ এস সি দিয়েছি। --তা আপু কেমন আছেন? --আপু মানে। --মানে আপু, আমিত এবার ক্লাস টেনে পড়ি। আর আপনিত আমার বড় তাই আপু ডাকলাম। .. (কলটা কেটে গেল) .. যাই,হোক আমার পরিচয়টা এখনো দেওয়া হয়নি। আমি এমদাদুল ইসলাম, ব্যাংকের একজন কর্মকর্তা। পরিবার বলতে শুধু আমিই। আর কেউ নেই। আর এই যে যার সাথে কথা বললাম ইনি হলেন, আমি নাম যানি না তবে আমাকে খুব ভালবাসে। আমি জানি আজও কল আসবে,এটা ওর নিয়মিত কাজ। কিন্তু হে প্রতিদিন একেক নাম্বার থেকে দেয়। .. যা বললাম,কলটা চলে এসেছেঃ .. --হ্যালো কে? (ধমক সুরে) --আমি। (মিস্টি সুরে) --আমি কে? --আমি আনিকা, আপনি যে বাসায় থাকেন তার দুই তলায় থাকি। --তা কিসের জন্য কল করেছো? --আমি আপনাকে ভালোবাসি। --কি? (ধমক দিলাম) --হ্যা। --তুমার বাবার বয়সি একটা লোক কে ভালবাসার কথা বলছো? .. (কলটা কেটে গেছে) .. আমি ওকে যাই বলি না কেন, প্রতিউত্তরে কিচ্ছু বলে না। আমি জানি ও শুধু আমার সাথে কথা বলব বলেই কল দেয়, এখন আমি হাসতে হাসতে ফ্লোরে বসে গেছি। তার,দুদিন পর কলিংবেল বেজে চলছে,খোলার নাম গন্ধ নাই। আনিকার কথা মন হলে খালি হাসিই পায়। হাসিটা কে কোনো মতে বন্ধ করে দরজা খুললাম। দরজা খুলে তো পুরাই টাস্কি খেলাম। .. আনিকা দাড়িয়ে আছে, --কিছু বলবে? --এটা আপনার জন্য। (একটা কার্ড দিয়ে) --কি এটা? --আমার বিয়ের কার্ড। --ওহ,(মুহূর্তেই,মনটা খারাপ হয়ে গেল।) --আপনি কিন্তু আসবেন। --হ্যা, আসবো। --চলি। .. মনটা খারাপ হয়ে গেল, দূর, আসলে বেশিই কষ্ট দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে, কেনো যে এসব করতে গেলাম। দুদিন রুম থেকে বের হইনি,অফিস থেকে ছুটি নিয়েছি ৪দিনের। অপরিচিত নাম্বার থেকে কল ও আসছে না।আসার কথাও না। কেমন যেন একটা নিঃসজ্ঞতা লাগছে। আজ তিন দিন পর ওই অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, .. --হ্যালো। --কেমন আছেন? --আছি, একরকম। --তা দরজা কি খোলা যাবে। আমার একা একা ভয় লাগছে। --কি,কই তুমি? --আপনার দরজার সামনে, দরজা খোলেন। --খুলছি। (খোলা মাত্রই আক্রমণ,কিল,ঘুষি সব আমার বুকে পড়ছে) --আপনি কি মনে করছেন? যার জন্য এত কিছু করলাম,তাকে রেখে অন্য কাউকে বিয়ে করবো? --তাহলে তোমার বিয়ে না? --আরে না। আপনি যে আমাকে কষ্ট দিছেন, তাই আমি ও কষ্টটা ফেরত দিলাম,দেখেন কেমন লাগে। --কি? --হ্যা। --তা, তুমি কি এখন ও বেডে.... (আর বলতে পারিনি, আমারমার মুখ চেপে ধরেছে) --চুপ একদম চুপ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ দুষ্ট প্রেমিক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now