বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্ট পোকা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X একদিন কয়েকটি পোকা একটি বড় গাছের গায়ে ছিদ্র করে বাসা বানালো। ক্ষুধা লাগলে এরা গাছের কাণ্ড খায়; পিপাসা লাগলে পান করে গাছের রস। বাইরের বাতাস বা বৃষ্টি এদের ক্ষতি করতে পারে না। কিছুদিন পর গাছ তাদের বলল: ‘তোমরা কেন আমার গায়ে বাসা বানিয়েছ? আমার গায়ে অন্যদের বসবাস আমার একদম ভালো লাগে না। তা ছাড়া, তোমাদের এ-আচরণ সঙ্গতও নয়। তোমরা আমার শরীর থেকে সরে যাও।” গাছের কথা শুনে একটি বড় পোকা বলল: ‘তুমি এত নিষ্ঠুর কেন? আমাদের জন্য হাতের তালুর মতো সামান্য জায়গাও দিতে চাও না? তোমার শরীরে বাস করতে আমাদের আরাম লাগে। আমরা তোমার শরীরের অংশ খেতে পারি; রস পান করতে পারি। তা ছাড়া, রোদ-বৃষ্টি-ঝড় থেকেও আমরা নিরাপদে আছি। কী আনন্দের জীবন! আমরা এখান থেকে যাবো না।” বড় গাছ মাথা নেড়ে দীর্ঘ নিশ্বাস ফেলল। ঠিক সে-সময় একটি কাঠঠোকরা সেখানে এলো এবং সব পোকা খেয়ে ফেললো। তারপর সে বড় গাছকে বলল: ‘দুষ্টুদের কাছে যুক্তির কোনো মূল্য নেই। তাদের প্রতি দয়া প্রদর্শন করাও অর্থহীন। সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের নির্মূল করা।’ এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে, অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ নিশ্চিত করতে চাইলে জীবন বিপন্ন হতে পারে; হতে পারে বড় ধরণের বিপদ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ দুষ্ট পোকা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now