বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্ট মিষ্টি ঝগড়া "বন্দুত্বেই শান্তি"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X -কি করিস রে ? -বৃষ্টি দেখি । -বৃষ্টির আবার দেখার কি ?খালি তো পানিই পরে ।এর চেয়ে একটা বদনা নিয়ে পানি ঢেলে দেখলে সুন্দর লাগবে ।চমত্কার আর্ট । -ফাজলামি করিস না পুলি পিঠা । লিপুকে উল্টিয়ে পুলি ডাকে মিষ্টি ।লিপু মিষ্টির অনেক কাছের বন্ধু ।কিন্তু থাকে অনেক দূর ।ফেসবুকে কথা ।মিষ্টিকেও একটা নামে ডাকে লিপু ।তিতা বলে ।যদিও মেয়েটা অনেক মিষ্টি তবুও তিতা ডাকে । -কি হইছে রে তিতা ? -কিছু না । -বল না ।লজ্জা করলে চোখ বুজে আছি আমি ।দেখছি না ।বলে ফেল ।ফিসফিসিয়ে বল ।বেশি লজ্জার কিছু হলে । -শয়তান ।তুই বেশী বুঝিছ । -ছেলেদের মাথায় বুদ্ধি একটু বেশী থাকে ।তুই তো পেত্নী ।স্ত্রী জাতি ।মাথায় গোবর। ।আচ্ছা তোর গরুটা কেমন আছে ?যার গোবর তুই প্রতিদিন মাথায় ঠুকাস ? -মাইর খাবি । -টাকা লাগবে না তো ।দে দে ।এই সময়ে মাগনা কেউ খেতে দেয় না । -ওহ রাগ উঠছে কিন্তু । -তুই রাগতেও পারিস ? -পারি । -কতটুকু ? -অনেক টুকু । -রাগলে কি করবি ? -আমার চশমাটা ভেঙে ফেলব । -রাগলেই কি এটা করিস ? -হ্যাঁ । -তোরে একটা চশমার দোকানওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব । -তোকে একটা ফকিন্নীর সাথে বিয়ে দিব । -ভাল তো ।বসে বসে খাব ।বউয়ের ইনকাম ।মাঝে মাঝে আমিও বের হব বউয়ের সাথে ।আমি না ছোটবেলা কুতকুত খেলতাম ।খোড়ার অভিনয় ভাল করতে পারব । -তুই এত ফাজিল কেন ? -তুই যে অনেক ভাল তাই ।এই পাগলী ,মন ভাল হইছে তোর ? -হুম ।তোর মত পুলিপিঠা থাকলে কারও মন খারাপ থাকে ? -আমি কিন্তু তিতায় শেষ ।এত তিতা তুই । -শয়তান । -পেত্নী । মিষ্টির মনটা আসলেই অনেক ভাল লাগছে । একটা অদেখা মানুষ কত সহজে মন ভাল করে দিল । দেখা মানুষগুলো কারণে অকারণ কষ্ট দেয় । অদেখা মানুষগুলো দেয় না । কাছের মানুষ ব্যথা দেয় । দূরের মানুষ কিছুই করে না । তবে লিপুর মত কিছু অদেখা দূরের মানুষ ... কাছের দেখা মানুষগুলোর কষ্ট ভুলিয়ে দেয় ।এরা অদেখা কাছের মানুষ । সবার একজন করে অদেখা কাছের মানুষ থাকা দরকার । দেখা কাছের মানুষ গুলোর দুঃখ ভুলিয়ে দিতে । হয়ত অদেখা কাছের মানুষ গুলোকে খুব সহজেই ভুলে যায় । কষ্টের সময়টাতে শুধু তাদের কথা মনে পরে । তবুও বুকের কোণে তাদের জন্য একটু মায়া থাকে । কেউ মায়া বাঁচিয়ে রাখে। কেউ পেন্সিল দিয়ে .সাদা কাগজে আঁকা ছোট দাগের মত. ইরেসার দিয়ে মুছে ফেলে । যাযাবরের আবেগ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ দুষ্ট মিষ্টি ঝগড়া "বন্দুত্বেই শান্তি"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now