বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্ট বড় ভাই

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siam ahmed (০ পয়েন্ট)

X এক মায়ের দুই ছেলে।তারা সবর্দা একে অপরকে হিংসা করতেন।তাদের মা একদিন মারা গেলেন।তাদের বাবা ছোটবেলায় মারা যান।তারা দুই ভাই একসাথে থাকে।তারা তাদের সবকিছু ভাগ করে নিয়ে গেল।তাদের খাটটা আর ভাগ করা গেল না।তাদের মাত্র একটি খাট।তাই তারা সিদ্ধান্ত নিল ছোট ভাই দিনের বেলা ঘুমাবে আর বড় ভাই রাতের বেলা ঘুমাবে।রাতের বেলা বড় এসে ঘুমায় আর ছোট ভাই বাড়ি পাহারা দেয়।তাদের আর একটি গাছ ছিল।তখন ছোট ভাইকে বড় ভাই দিল গাছের শীর্ষ স্থানের কিছু কম অংশ।বোকা ছোট ভাই মনে করল ভাইয়া আমাকে বেশি অংশ দিয়েছে।বোকা বুঝল না যে গাছের শীর্ষ স্থানে ফল আর গোড়ায় কিছু থাকে না।যখন গাছে ফল ধরল তখন বড় ভাই গাছে উঠে ফল খাচ্ছে।তখন ছোট ভাই এসে বড় ভাইয়ের কাছে একটি ফল খুঁজল।তখন বড় ভাই বলল পারব না। তোকে গাছের বেশি অংশ দিয়েছি।আবার এসে ফল খুজচ্ছিস।তখন ছোট ভাই কাঁদতে কাদঁতে চলে গেল।তখন পথের এক লোক ছোট ভাইকে বলল তুমি কাঁদছ কেন? ছোট ভাই সব খুলে বলল।তখন লোকটি বলল তুমি কী তোমার ভাইকে শিক্ষা দিতে চাও? ছোট ভাই বলল জ্বী।লোকটি বলল তুমি যখন দিনের বেলা ঘুমাতে যাবে তখন ঘুমানো শেষে বিছানায় পানি ঢেলে দিবে।আর যখন তোমার ভাই তোমাকে ফল দিবেনা তখন তুমি দা দিয়ে গাছ কাটতে যাবে।তখন তোমার ভাই যদি তোমাকে জিজ্ঞাসা করে কেন তুমি গাছ কাটছ।তুমি বলবে আমার অংশ আমি কাটছি।কী করব তুমি তো আর আমাকে ফল দিবেনা।তাই আমার অংশ আমি কাটছি।ছোট ভাই ঠিক সেরকম করল তার ভাই তাকে এখন নিয়ে এখর রাতে একসাথে ঘুমায় ও গাছের ফল সমান করে ভাগ করে নিয়ে নেয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ দুষ্ট বড় ভাই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now