বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুনিয়ার লোভ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X এক রাখাল যুবক একদিন একটি গরীব, সুন্দরী, যুবতী মেয়েকে দেখল। এরপরমেয়েটিকে বিয়েরও প্রস্তাব দিয়ে বসল। মেয়েটি রাজী হয়ে গেল। তাঁরা দুজনে মিলে গেল কাজির কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজি মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল: ও তো রাখাল! আমিই তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজির মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তাঁরা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমিই তোমাকে বিয়ে করব। এবার রাখাল,কাজি ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। , মেয়েটি এবার বলল: ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ কর ৷ আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে ৷ যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তাঁর পিছনে পিছনে তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাঁদের সামনে একটি গর্ত পড়ল। তাঁরা ঐ গর্তের মধ্যে পড়ে গেল।\" , ※ লক্ষনীয় যে, ঐ সুন্দরী যুবতি মেয়েটি হল \'দুনিয়া\'! যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই। আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় ৷ আর আমরা ঐ গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়।…


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৬ জন


এ জাতীয় গল্প

→ দুনিয়ার লোভ
→ দুনিয়ার লোভ
→ দুনিয়ার লোভ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now