বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুনিয়া কিছুই না

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এক দেশে এক রাজা ছিলেন, রাজার দরবারে অনেক দাস, দাসি ছিল। সে সবার সাথে ভালো ব্যাবহার করতো, কিন্তু একজন দাসিকে সে খুব ভালোবাসতো, এই নিয়ে রাজমহলে অনেকেই অনেক কথা বলেন। কেউ বলেন রাজ্যে এতো সুন্দরি মেয়েরা থাকতে রাজা কিনা এক দাসিকে ভালবাসলেন? আরও অনেক রকম মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যে এতো সুন্দরী মেয়েরা থাকতে একটি সাম দাসির সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা সুন্দরী মহিলাদের আয়জন করো, এই আয়োজনে সব সুন্দরী মেয়েরা থাকবেন এখান থেকে যাকে আমার পছন্দ হবে থাকেই আমি বিয়ে করবো। তো দিন তারিখ ঠিক হলো, রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির, এই প্রত্যাশায় যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসি এবং সবাই হাজির হলেন, রাজা তার সব ধন-সম্পধ, হীরা, মনি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করবো পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করবো কাকে আমি বিয়ে করবো। তো যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো, মনিমুক্তা, হীরা, টাকা-পয়সা নিলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবীতে ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেয়া শেষ হলো দেখা গেল সবাই নিয়েছেন কিন্তু সেই দাসি কিছু নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পাঞ্জাবী ধরে আছেন। তো সবাই অবাক হয়ে জিজ্ঞাস করলেন '' হে দাসি তুমি তো গরিব তোমার অনেক কিছু দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবী ধরে রেখেছ কেন?'' উত্তরে দাসি বলল ''আপনার তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পধের মালিকের হয়ে যেতে চাই, যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার, তাই আমি সম্পদের মালিকের পাঞ্জাবী ধরে রেখেছি।'' তখন রাজা বললেন এবার হয়তো সবাই বুঝতে পেরেছ আমি কেন রাজ্যের এতো সুন্দরী রেখে দাসিকে ভালবাসি? সবাই বললেন হ্যাঁ বুঝতে পেরেছি। শিক্ষাঃ আর এভাবেই আমরা দুনিয়ার সম্পধ নিয়ে ব্যাস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করিনা যে এই সম্পদের মালিক, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সবকিছুই আমাদের। / / / তাই আসুন দুনিয়ার সম্পদ নয় এই সম্পদের মালিকের খুঁজ করি। আর এটাই হবে আমাদের পরম পাওয়া। -----অাল্লাহু অাকবার----


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৬২ জন


এ জাতীয় গল্প

→ দুনিয়া কিছুই না

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now