বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুলুকুমারির গল্প
লিখেছেন: কুহেলি কুয়াশা
মার্চ ২৭, ২০১৪.
এক গ্রামে ছিল সাত ভাই।তাদের ছিল অনেক আদরের একটি ছোট্ট বোন।নাম ছিল তার দুলুকুমারি।সাত ভাইয়ের বড় ভাইটি ছিল বিবাহিত আর বাকিরা ছিল অবিবাহিত।সাত ভাই তাদের একটি মাত্র বোন দুলুকুমারিকে নিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছিলো।
সাত ভাই বনে(হাত্তোনত) গিয়ে বিভিন্ন জিনিস সংগ্রহ করে তাদের জীবিকা চালাতো।তারা যেখানেই যেত সাত ভাই একদল হয়ে যেত।
একদিন বড় ভাইটি সবাইকে ডেকে বলল যে -“আগামী সপ্তাহে আমাদের বনে(হাত্তোনত) যাওয়া হচ্ছে।তাই তোমরা সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে রেখো।” তখন দুলুকুমারি তার ভাইদের সাথে বনে(হাত্তোনত) যাওয়ার বায়না ধরে বলল – “দাদা আমিও যাবো তোমাদের সাথে।” তখন তার ভাইরা তাকে বুঝিয়ে বলল যে -“আমরা তোর জন্যে বনের রং বেরং এর ফুল,ফল(পিত্তিংগুলো) এনে দিবো।তুই গেলে ভাবি একা থাকতে পারবে না।” তখন দুলুকুমারি মুখ কালো করে তার ভাবির সাথে থাকতে রাজি হয়ে গেল।
যথাযথ সময়ে সাত ভাই দুলুকুমারিকে তার ভাবির সাথে রেখে বনে(হাত্তোনত) চলে গেল।
তখন ছিল সত্য যুগ।কথার মাঝে এতটাই সত্যতা ছিল যে যা বলা হতো তাই হতো।একদিন হলো কি দুলুকুমারি ঘরের উঠোনে খেলা করছিল।ঠিক সেই সময় এক চিল শুকনো মাছের একটি টুকরো নিয়ে উড়ে যাচ্ছিল।দুলুকুমারির ভাবি সেই শুকনো মাছের টুকরোটির লোভে পরে বলে পেলল যে -“ও চিল শুকনো মাছটা দিয়ে যাও,তার বদলে আমাদের দুলুকুমারিকে নিয়ে যাও।”
যেই কথা সেই কাজ।চিলটি তখন মুখ থেকে শুকনো মাছের টুকরোটি ফেলে দিলো আর সাথে সাথে দুলুকুমারির ভাবি সেটি নিয়ে ঘরের ভিতরে চলে গেল।
হঠাৎ সে দুলুকুমারির শব্দ শুনতে পেল।বাইরে গিয়ে দেখল দুলুকুমারি নেই।তখন সে দুলুকুমারিকে ডাকতে ডাকতে তাকে খুজতে গেল কিন্তু কোথাও খুঁজে পেল না এদিকে তার ভাইদেরও খবর দিতে পারছে না।
একদিন সাত ভাই বন(হাত্তোনত্তুন)থেকে ঘরে ফিরে দেখে তাদের বোনটি ঘরে নেই। তাদের ভাবি তাদেরকে বলে যে -“তিন দিন হলো দুলুকুমারি কোথায় গেছে সে কিছু জানেনা।গণকের কাছে গিয়ে জানতে পারছি দুলুকুমারি নাকি দক্ষিণের দিকে আছে,তবে একটু অসুবিধায় আছে।
তখন সাত ভাই তাদের বোনকে খুঁজতে বের হলো।তিন দিনের দিন তারা দুলুকুমারিকে খুঁজে পেল একটি গাছের এক চিলের বাসায়।তখন তারা তাকে গাছ থেকে নামাল আর দুলুকুমারি তার ভাইদেরকে সব খুলে বলল।
বোনের কথা শুনে তার বড় ভাই তার বউকে মারার জন্যে তেড়ে গেল।তখন দুলুকুমারির ভাবি বলল যে -“আমি আমার ভুল বুঝতে পেরেছি,দুলুকুমারিকে কি খুঁজে পেয়েছো?”তখন দুলুকুমারি বললো -“এইতো ভাবি আমি এসেছি।”
দুলুকুমারিকে দেখে তার ভাবিও অনেক খুশি হলো।তখন তারা আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now