বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুঃস্বপ্নে রক্তস্রোত

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আম্মু চুলে তৈল দিয়ে দিচ্ছে । আর এই সেই নিয়ে কথা বলছি । হঠাৎ সায়নের কথা মনে পরে গেল । আম্মুকে বললাম, "আচ্ছা আম্মু, কাউকে খুন করলে আর নিজে আত্মহত্যা করলে কি অনেক পাপ হব??" আম্মু আমার কথায় হকচকিয়ে উঠে ধমকের সুরে বলল,"এটা জানার কি দরকার ? মাথায় এসব আসে কোথ্থেকে!! বাজে চিন্তা না করে পড়তে বস......! আম্মু চলে গেল। আমি বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি । কিন্তু পড়তে মন চাচ্ছেনা ।মাথায় শুধু খুনের চিন্তা ঘুরঘুর করছে । সায়নকে খুন করব । ও একটা প্রতারক । আজ আমাকে কাঁদিয়েছে, কাল হয়ত অন্য আরেক জনকে কাঁদাবে । তার থেকে ভাল মেরে দেব ও কে । আমার জীবন নষ্ট করে ও সুখে থাকবে!!না, এটা কখনো হতে দিবনা । ভুলেও যেতে পারবনা । তো একটাই পথ । মেরে ফেলব । আমার শরীরের সবগুলো আঘাত আর প্রত্যেক ফোটা চোখের জলের দাম দিতে হবে ওকে । ওর জন্য আমি আমার ফ্যামিলীর বিরূদ্ধে গিয়েছি । আর ও এখন বলছে আমার সাথে থাকা পসিবল না!!! নাহ্,এটা মানতে পারবনা আমি । মেরে ফেলব,,,,,খুন করব । প্রতারকের বেঁচে থাকার কোন অধিকার নেই । "তোমায় অনেক ভালবাসি... তোমায় কখনো ছেড়ে যাবনা.... দুজনে একসাথে বাঁচব......এক সাথেই মরব!!!!" ওর এই কথাটাই সত্যি করব আমি । কয়েকদিন পর এক সন্ধ্যায়...... ছূড়িটা এক টানে ওর গলায় ঢুকিয়ে দিলাম । ও কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছেনা । ও কাঁতরাচ্ছে, রক্তে ওর আকাশি পাঞ্জাবিটা কেমন একটা রং ধারন করেছে । এই পাঞ্জাবী পড়েই ওআমার সাথে 1st দেখা করেছিল, আজ ও এটাই পরে আসতে বলেছিলাম । ও তো আর জানত না,এই শেষ দেখাটা ওর জীবনের জন্য ও শেষ হবে । ওর প্রাণ টা বুঝি এখন চলেই যাবে । শেষ বারের মত ওর কানের কাছে গিয়ে বললাম "ভালবাসি, ভীষণ ভালবাসি........ ..... ও আস্তে আস্তে চোখ বোজে ফেলল । এবার আমার পালা । ওর কাছে বসে ঐ ছুড়ি টাই আমার গলায় লাগিয়ে দিলাম । এক মুহূর্তে পুরো পৃথিবী অন্ধকার দেখতে লাগলাম । খুব কষ্ট হচ্ছে । আমি শুয়ে পড়লাম মাটিতে, সায়নের পাশেই, ও ঘুমিয়ে পরেছে । আমার চোখে ভাসতে থাকল সেই দিনগুলো, সায়নের সাথে পরিচয়, কথা, বন্ধুত্ব, ভালবাসা,,,,,, তারপর সন্দেহ, অবহেলা, ভালবাসার অভিনয় আর এক বুক কষ্ট!!! আর আজ শেষ বার দেখা করার কথা বলে ওকে এখনে আনা । তারপর মৃত্যু!!!! ধীরে ধীরে আমার চোখ ঝাপসা হয়ে গেল । সায়নের পাশে শুয়ে আমিও ওর মত ঘুমিয়ে পরলাম!!!! ভালবাসার শেষ সমাপ্তি হল.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

→ দুঃস্বপ্নে রক্তস্রোত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now