বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দু’হাত ভর্তি স্বর্ণের চুড়ি (3)

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X লুঙ্গির গিঁটটা ঠিকমত লাগাতে লাগাতে লোকটা ঘর থেকে বের হল। আমি দৌড়ে গিয়ে একটা চেয়ার এনে দিলাম। “কাকা, একটু আরাম কইরা বসেন।” কাকা বসতে বসতে বললেন, “তা বাবা জামাল, তোমার খবর কও, আছো কেমন?” আমি হাত কচলাতে কচলাতে বলি, “এইতো কাকা, আপনাদের দোয়া। আপনি আইবেন জানলে মন্টুরে কইয়া কয়ডা আম পাইড়া রাখতাম।” “আহ, এত ফাল পাইড়ো না তো। আহো, বহো, তোমার লগে সুখ দু:খের আলাপ করি।” “কাকা, আপ্নের কোনও তকলিফ হয় নাই তো? ঘামে তো পাঞ্জাবিটা ভিইজ্যা গেসে অ্যাকবারে, আপ্নে বন, আমি পাখাডা লইয়া আসি” পাখা নিয়ে এসে কাকার পায়ের কাছে বসতে বসতে আমি মুখ কাচুমাচু করে বললাম, “আসলে হইসে কি, ঘরের ফ্যানডা দুইদিন ধইরা ডিস্টাব দিতাসে, গোস্তাখি মাফ নিবেন” কাকা এবার একটু ইতস্তত করে বলার চেষ্টা করে, “বাবা জামাল, আজকে ঘরের ভেতর যা হইলো…..” আমি জিভে কামড় দিয়ে তাকে কথার মাঝখানে থামিয়ে দিলাম, “আপ্নে আমারে আর শরম দিয়েন না কাকা! আপ্নে আমার বাড়িতে আইসেন এইডা যে আমগো কত বড় সম্মান! আশপাশের দশ গেরামে আপ্নের মত মুরুব্বী আর দুইডা আছে নি? আমি তো বাড়িত আসিলাম না, আমার মায়ে ঠিকঠাকমত আপ্নের খেদমত করসে নি?” কাকার ফর্সা গালে গোলাপি আভা দেখা যায়। আমি দেখে মুগ্ধ হই! কাকা লাজুক হেসে বলেন, “ফুলবানু মাশাল্লাহ চেষ্টার কোনও ত্রুটি রাখে নাই, বিলকুল লাজওয়াব। তবে…” “তবে কি কাকা? আপ্নে মুখ ফুইট্টা খালি কন।” “তবে তোমগো খাটিয়াটা আরেকটু আরাম হইলে ভালা হইতো, আমার আবার বাতের ব্যাথাটা….. হে হে, বুঝোই তো!” লজ্জায় আমার মাথা কাটা গেল। আমি হাত কচলাতে কচলাতে বললাম, “গোস্তাখি মাফ করবেন কাকা। আমি কাইলকাই লোক দিয়া শহর থিক্কা ভাল তোশক আনামু। পরেরবার আইসা আপ্নেরে আর কষ্ট পাইতে হইবো না, এই আমি কথা দিলাম।” কাকা কৌতুকের দৃষ্টিতে আমার দিকে তাকালেন, “পরেরবার?”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

→ দু’হাত ভর্তি স্বর্ণের চুড়ি (3)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now