বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নিজের ফ্যামিলি বাদে দুনিয়ায় আর কারো জন্য স্যাক্রিফাইস করতে নাই...যাকে খুশি করার জন্য প্রচণ্ড কষ্ট সহ্য করে স্যাক্রিফাইস করবা, একদিন সে উলটা আরো বাজে রকমের কষ্ট দিয়ে বুঝায়ে দিবে, তুমি আসলে ভীষণ বোকা একটা মানুষ।
বোকা মানুষগুলা রাগ করতে পারে না... প্রচণ্ড রাগ উঠলেও কিভাবে জানি সবটুকু রাগ একেবারে কষ্টে পরিণত হয়ে যায়...বুকের ভিতরের অতটুকু জায়গায় অমন বিশাল কষ্ট রাখা যায় না...বুকটা ভারি হয়ে আসে!!
খুব বেশি পরিমাণ কষ্ট সহ্য করতে তবুও বোকা মানুষগুলোর সমস্যা হয় না....সবই অভ্যাসের বিষয়... একদিন দুদিন খুব বেশি খারাপ লাগে...তারপর অতটা গায়ে লাগে না....
বোকা মানুষের সমস্যা হয় এরপরে আর কাউকে বিশ্বাস করতে....কাছের মানুষ ভেবে কারো জন্য কষ্ট করতে....চোখ বুজে একবার বোকা মানুষটা স্যাক্রিফাইস করে প্রতিদানে কষ্ট পেয়েছে... ২য় বার আর সে একই ভুল করতে পারবে না!!
পৃথিবীর সব স্বার্থপর মানুষগুলা আসলে খারাপ না...কারো কারো স্বার্থপর হয়ে যাওয়ার পিছনে প্রচণ্ড কষ্টের একটা গল্প থাকে...সেই গল্পটা মানুষটাকে প্রতি মুহূর্তে ফিসফিস করে বলেঃ "আবার ভুল করতে যেও না, বোকা....একবারে শিক্ষা হয়নি?? " শিক্ষা পাওয়ার জন্য এক জীবনে একবার বোকা হওয়াটা দরকার....এর বেশি দরকার নেই.... একবারে দরকার নেই!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now