বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
❤ আপনাকে সাগতম ❤
@freebasics- এ এটা আমার প্রথম গল্প। তাই গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।
একদা লিনা নামে এক তরুণী ছিল। সে চাকরি করতো। কিন্তু বাসা থেকে তার অফিস দূরে হয়ে যেত।
তাই সে অফিসের নিকটবর্তী একটি বাসা নিল। একদিন সে সকালে অফিসে যাওয়ার আগে বারান্দায় আসল এবং ধোয়া কাপর-চোপর শুকাতে দিল। তখন সে খেয়াল করল পাশের বাসা থেকে একজন বৃদ্ধ তার দিকে হাসির দৃষ্টিতে তাকিয়ে আছে। সে একটু ইতস্তত বোধ করলেও লোকটির দিকে তাকিয়ে হাসি দিল। তারপর সে অফিসে চলে গেলো। কিন্তু সকাল বেলার ঘটনায় তার কাজে মন বসছিলনা। এভাবে কয়েক দিন লোকটির সাথে তার দেখা হলো। সে ভাবতে লাগলো লোকটির কোনো খারাপ উদ্দেশ্য আছে। সে ঠিক করল লোকটাকে সে আচ্ছা করে শায়েস্তা করবে । পরদিন সকালে অফিসে যাওয়ার সময় তার লোকটার সাথে দেখা হলো। সে দেখল লোকটার হাতে একটা গিফট এর প্যাকেট ও ফুল। সে লোকটার কাছে গিয়ে তাকে কোনো সুযোগ না দিয়ে তাকে বলতে লাগলো। আমি আপনার খারাপ উদ্দেশ্য সম্পর্কে অবগত। তখন সে লোকটাকে গালাগাল দিতে শুরু করল এবং বলতে লাগলো আপনি একজন বৃদ্ধ হয়ে আমার মতো একজন অচেনা তরুণীকে এভাবে বিরক্ত করতে পারেন না । আপনি যদি এমন করতে থাকেন তাহলে আমি পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হবো। এই বলে সে তার হাত থেকে গিফট এর প্যাকেট এবং ফুলগুলো নিয়ে রাস্তায় ফেলে দিয়ে অফিসে চলে গেলো। এরপর থেকে সে লোকটিকে তাকে আর তাকে বিরক্ত করতে দেখলো না। এভাবে দুই মাস কেটে গলো । মেয়েটির মনে খুব কৌতুহল হলো। তাই সে বৃদ্ধের বাসায় গিয়ে দরজায় নক দিল। একটি ছেলে ( ১০ ) দরজা খুললো এবং তরুণীকে ভিতরে আসতে বললো। সে ভিতরে ঢুকে লোকটির কথা জিজ্ঞেস করলো এবং ঘরের দেয়ালে তার মতোই কিছু ছবি দেখতে পেল। ছেলেটি তাকে বলল বৃদ্ধটি তার বাবা এবং সে দুই মাস আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। তখন ছেলেটি একটি ছবি নিয়ে বলল, " এটা আমার বড় বোন। আব্বু আমার বড় বোনকে অনেক ভালোবাসতো কিন্তু আমার বোন একটি দুর্ঘটনায় মারা যায়।" আব্বু মৃত্যুর আগে একটি চিঠি লিখে রেখেছিল " আমি আমার বড় মেয়ের মতো একজনকে পেয়েছি।" তখন মেয়েটি তার ভুল বুঝতে পারলো। একজন বাবার মৃত্যুর জন্য নিজে অনুতাপ করতে লাগলো এবং স্রষ্টার নিকট ক্ষমা চাইতে লাগলো।
শিক্ষা : মানুষের দৃষ্টিভঙ্গি সবসময় খারাপ নাও হতে পারে।
(???? কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।???? )
সমাপ্ত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now