বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
দোয়া ২
"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান zami (০ পয়েন্ট)
X
রাস্তাঘাটে বের হয়ে কেও ই নিরাপদ নই আমরা,
কিন্তু হাদিসে কিছু দোয়ার কথা আছে যা পড়লে সবসময় আমরা নিরাপদে বাহিরে গিয়ে ফিরে আসতে পারব ইনশাআল্লাহ....
একদম ছোট ছোট তিনটা দোয়া...
দোয়া গুলো সংগ্রহ করে দিলাম...
মুখস্থ করে নিতে পারেন দ্রুত এবং
যখনি বাইরে যাওয়া হবে দোয়া গুলো
পড়ার অভ্যাস করে ফেলবেন...
নিজের বাচ্চাদের ও ছোট থাকতেই শিখাবেন
যেন তারাও পড়ার অভ্যাস করে..
#প্রথম টা ঘর হতে বের হয়ে পড়ার দোয়া-
হাদিসে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
ঘর হতে কেও বাহিরে যাওয়ার সময় যদি বলে
-
بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
অর্থাৎ_আল্লাহ্র নামে (বের হচ্ছি)।
আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায়
এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।
উচ্চারণ_বিসমিল্লাহি, তাওয়াককালতু আলাল্লা-হি,
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা- বিল্লাহ
তবে তাকে বলা হয় (আল্লাহ তা'আলাই) তোমার জন্য যথেষ্ট, (অনিষ্ট হতে) তুমি হিফাযাত অবলম্বন করেছ। আর তার হতে শয়তান দূরে সরে যায়।
(আবূ দাউদ নং ৫০৯৫; তিরমিযী নং ৩৪২৬)
#দ্বিতীয়টা হলো যানবাহন এ উঠার পর পড়ার দোয়া...
-
ِ ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ،
وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
অর্থাৎ_পবিত্র ও মহান তিনি যিনি একে আমাদের
নিয়ন্ত্রণাধীন করেছেন, তা না হলে আমরা
একে বশীভূত করতে সক্ষম ছিলাম না।
অবশ্যই আমরা আমাদের
পালনকর্তার কাছে ফিরে যাব।
-সুরা যুখরুফ ১৩-১৪,
(আয়াত তাই আরবি দেখে মুখস্ত করবেন,
বাংলায় উচ্চারণ শুদ্ধভাবে বোঝানো যায়না।)
(আবু দাঊদ ৩/৩৪,নং ২৬০২; তিরমিযি, নং ৩৪৪৬)
#তৃতীয়টা হলো কোন স্থানে পৌছার পর পড়ার দোয়া-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
কোন লোক যদি কোন জায়গায় অবতরণ করে বলে-
-
َ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَق
অর্থাৎ_ আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
উচ্চারণ_আউজু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি
মিং শাররি মা- খলাক্ক।
সে উক্ত জায়গা ত্যাগ করা পর্যন্ত কোন
কিছুই তার অনিষ্ট করতে পারবে না।
(তিরমিযি,নং ৩৪৩৭,ইবনু মাজাহ, সহীহ)
[- মানে এক আলিফ টান]
copi.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now