বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দোটানা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X : > ওই, তুই হিমেলকে কি বলেছিস? (মেঘা) > যাই বলি, তোর কি? (আমি) > আমার কি মানে? আমাকে নিয়ে কেন বললি? > ওরা তোকে নিয়ে আজেবাজে আলোচনা করছিল > তাই বলে আমাকে তোর গার্লফ্রেন্ড বানিয়ে দিবি > হবি, কি সমস্যা? > তোর গার্লফ্রেন্ড? পাগলা কুত্তায় কামড়াইছে নাকি আমায়? > মানে, কি বলতে চাস? > হা হা হা > হাসার কি হলো? > ছাগলের সাথে কে প্রেম করবে বল? > তুই ছাড়া সবাই করবে > করে দেখা > ওক্কে, বাই > কই যাস? > প্রেম করে তবেই তোর সামনে আসবো > হি হি, শুনে যা ওর কথায় কান না দিয়ে হন হন করে চলে আসলাম ৷ মাথা পুরাই গরম ৷ যে করেই হোক একটা প্রেম করতেই হবে ৷ : অনেক ভেবে প্রোপজ করার মত কাউকে পেলাম না ৷ কিন্তু গার্লফ্রেন্ড না নিয়ে মেঘার সামনেও যাওয়া যাবে না ৷ হটাৎ মেঘ পরীর কথা মনে পড়লো ৷ ফেসবুক ফ্রেন্ড ৷ প্রায়ই কথা হয় ৷ মেয়েটা আমার প্রতি এতটু দুর্বল আছে বুঝতাম ৷ ওকেই পটাতে হবে ৷ রাতে অনলাইনে পেয়ে মেসেজ দিলাম, > Hi, কেমন আছো? (আমি) > ভাল, তুমি কেমন আছো? (মেঘ পরী) > ভাল না, একটা হেল্প করতে পারবা? > আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে হবে > অভিনয়? > হুম, সমস্যা? > আমি অভিনয় করতে পারবো না > যদি সত্যি হয়? > ভেবে দেখবো > কতক্ষন ভাববা? > কাল সকালে বলবো > আচ্ছা হাজার চিন্তা মাথার মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়লাম ৷ পরদিন সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো ৷ উঠে বসেই ফেসবুকে গেলাম, দেখি মেয়েটা মেসেজ দিছে, > তোমার পোস্টগুলো আমার খুব ভাল লাগে ৷ মাঝে মাঝে নিজেকে তোমার পোস্টের শাকচুন্নি ভেবে কল্পনায় ডুবে যেতে ভালই লাগে অনলাইনে আছে, মেসেজ দিলাম, > আমি সোজা কথা ঠিক মত বুঝি না > তাই? > হুম > বোঝা লাগবে না, অন্য মেয়েদের সাথে লাইন না মারলেই হবে > এবার বুঝলাম > বোকুরামের বুদ্ধি হয়েছে তাহলে? > হুম, দেখা হচ্ছে কবে? > তুমি বলো আমরা পাশাপাশি এলাকায় থাকতাম ৷ দুজনের সুবিধামত একটা দিন ঠিক করলাম ৷ কলেজেই দেখা করবো আমরা ৷ মজার বিষয় মেঘ পরীকে দেখা তো দুরে থাক, নামটাও জানা হয়নি ৷ তবু মেয়েটা অনেক ভালো মনেহলো ৷ দেখা, নাম, পরিচয় সব সরাসরি হবে এমন প্লান করে রাখলাম, ওকেও তাই বললাম ৷ ওর সাথে কথা শেষ করে মেঘাকে ফোন দিলাম, > কিরে কি করিস? (আমি) > এইতো বসে আছি (মেঘা) > শনিবারে ফ্রি আছিস? > হুম, কেন? > ৮টায় কলেজে আসিস > কেন? > একজনের সাথে পরিচয় করিয়ে দেবো > কার সাথে > গার্লফ্রেন্ড > কি?? > আকাশ থেকে পড়ার কিছু নেই ৷ শনিবার দেখা হবে, বাই ফোন কেটে দিলাম ৷ মনের মধ্যে নানান উদ্ভট চিন্তা, যদি মেয়েটা না আসে? কেমন দেখতে হবে? আচ্ছা মেয়েটা মেঘা নয়তো? ধুর পরে দেখা যাবে ৷ : অবশেষে কাঙ্খিত দিনে সময়ের আগে গিয়ে দাড়িয়ে রইলাম ৷ কিছুক্ষন পর মেঘা আসলো ৷ এদিকে একঘন্টা হয়ে গেল মেয়েটার কোন খবর নেই ৷ ফোন নাম্বারও নেইনি ৷ ফেসবুকেও নাই, তাই আমার নাম্বারটা ওকে মেসেজ করে দিয়ে বেরিয়ে আসলাম ৷ প্রায় আধাঘন্টা পর অননোন নাম্বার থেকে কল আসলো, > হ্যালো নীল?? > হুম, কে? মেঘ পরী? (আমি) > হুম > কোথায় তুমি > একটু সদর হাসপাতালে আসতে পারবা? > পারবো, কিন্তু কি হয়েছে? > আসো, তারপর বলছি মেঘাকে নিয়ে খুব দ্রুত হাসপাতলে পৌছে ফোন দিয়ে ওকে খুজে নিলাম ৷ বেডে শুয়ে আছে ৷ আমাকে দেখে উঠে বসলো ৷ মায়াবী একটা চেহারা, নিজেকে তার অযগ্য মনেহতে লাগল ৷ আস্তে আস্তে পাশে গিয়ে বললাম, > আমি রিয়াদ > ওহ, Sorry বাবু (করুন আর আদুরে গলায় বললে) > কি হয়েছিল > রিকসায় তোমার সাথে দেখা করতেই আসছিলাম ৷ হটাৎ পেছন থেকে একটা সিএনজি ধাক্কা মারে ৷ আমি রাস্তায় পড়ে যাই ৷ মাথায় অাঘাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলি ৷ আমি সত্যিই দুঃখিত, তোমাকে আমার জন্য অনেকক্ষন অপেক্ষা করতে হয়েছে ৷ তবু আমি যেতে চেয়েছিলাম, কিন্তু এরা ছাড়লো না ৷ > ( চুপ করে পাশে বসলাম) > কি হলো চুপ কেন? আমাকে পছন্দ হয়নি বুঝি? (কাঁদ কাঁদ হয়ে) > না না, তেমন কিছু না > পছন্দ না হলে তোমায় জোর করবো না ৷ তবে আমি তোমায় না দেখেই, তোমার সম্পর্কে কিছু না জেনেই অনেক আগে থেকে তোমায় ভালবেসেছি, আর পেছনে ফিরতে পারবো না ৷ কথাগুলো বলতে বলতে মেয়েটা আমার হাত চেপে ধরলো ৷ আমি মেঘার দিকে তাকালাম ৷ আমি তাকাতেই মেঘা মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেল ৷ কিছুদুর গিয়ে চোখ মুছতে দেখলাম ৷ কেমন জানি কেঁপে উঠলো বুকটা ৷ কিন্তু হাতের মুঠোয় যে হাতটা আছে তাকে ছাড়লে আমার চেয়ে বোকা আর কেউ হবে না ৷ আর আমি সেটা হতে চাই না ৷ তাই এই হাতটাকেই শক্ত করে ধরলাম ৷ মেয়েটা একটা শুষ্ক হাসি দিল... : কখনো সেই মানুষটাকে হারাতে দিওনা, যে তোমায় ভালবাসে ৷ কারন জীবনে এমন মানুষের সংখ্যা খুব বেশি থাকে না ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

→ দোটানা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now