বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দোস্ত ঐ বোরকা পড়া মালটা কেরে শুভ?

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X --দোস্ত ঐ বোরকা পড়া মালটা কেরে শুভ? --জানিনা দোস্ত তবে মালটি দেখতে হেব্বি মনে হয় দেখ দেখ হাতটা কিন্তু অনেক ফর্সারে নিলয়। --হুম দোস্ত বুকের মধ্যে তোলপাড় শুরু হইছে যদি একবার রুম ডেট করতে পারতাম। --যে পটাতে পারি শেয়ার করতে হবে কিন্তু ওকে? --ওকে দোস্ত প্রমিজ। --তুই গতবার নীলার ব্যাপারে চিটিং করেছিস। --ওকে দোস্ত এইবার ভুল হবেনা একসাথেই যাবো দুজন। --গড প্রমিজ? --গড প্রমিজ তবে খরচা দুজনের সমান ওকে? --সেই আর বলতে সমানই দেবো। মেয়েটি ধীরেধীরে তাদের সামনে এসে দাঁড়ায় এবং নিলয়কে বলে ভাইয়া আমাকে পঞ্চাশটা টাকা দে এখন বাসায় গেলে ক্লাস মিস হবে।নিলয় পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে দেয় মেয়েটি চলে যায় নিলয়ের মুখটা লাল হয়ে গেছে লজ্জায় অপমানে তার মুখ দিয়ে কথা বের হয় না।এতক্ষণ যাকে নিয়ে তারা খারাপ মন্তব্য করছিলো সে কিনা তারই আপন ছোট বোন? --সরি নিলয় আমি আসলে চিনতে পারিনি। --আরে তোর দোষ একা নাকি আসলে দিনদিন আমরা কুত্তা হয়ে যাচ্ছি। --আসলেই দোস্ত আমরা কুত্তার চেয়ে খারাপ পশু হয়ে যাচ্ছি কিন্তু আর না আমরা বদলে যাবো সব মেয়েদের সম্মান করবো তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। --ঠিক দোস্ত আজ থেকে আমরা মানুষ হবো। --আরে কাঁদিস না আজকের এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিয়েছে ভুল থেকেই তো মানুষ শেখে। আসলে একজন মেয়ে যখন আমাদের মা তখন তাকে শ্রদ্ধার আর পরম ভালবাসার দৃষ্টিতে দেখি তার সম্মুখে নিজের মস্তক নত করি পবিত্র দৃষ্টিতে তাকে দেখি।তার চেহারায় তাকিয়ে স্বর্গ দর্শন করি। একজন মেয়ে যখন আমাদের বোন তাকে পরম স্নেহ ভালবাসার দৃষ্টিতে দেখি নিজের মন ও দৃষ্টিকে সংযত রাখি তাকে পবিত্র ভালবাসার বন্ধনে রাখি। তার দিকে তাকিয়ে বলি আমার বোনটি অনেক লক্ষ্মী। একজন মেয়ে যখন আমাদের কন্যা তখন তাকে অকৃত্রিম ভালবাসায় আগলে রাখি তার দিকে কারো কুদৃষ্টি সহ্য করতে পারি।তার দিকে তাকিয়ে বলি অনেক সুইট আমার বাবুমণি। কিন্তু একজন মেয়ে যখন আমাদের মা বোন কন্যা কিছুই হয়না তখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়।তাকে আর অনেকে স্নেহ ভালবাসার দৃষ্টিতে তাকায় না বরং হিংস্র শিকারী চোখ তার স্পর্শকাতর অঙ্গপ্রত্যঙ্গ গুলোতে বিচরণ করে।তাকে মায়াবী পবিত্র না বলে সেক্সি মাল সহ নানাপ্রকার অসভ্য নোংরা ভাষায় সম্বোধন করে।কিন্তু এই মেয়েটিও কারো মা বোন বা কন্যা।আমাদের মা বোন কন্যাকে অপমান লাঞ্চিত করলে যেমন আমাদের খারাপ লাগবে তাদের বাপ ভাইয়ের তেমন লাগবে যাদের অপমান করি। আসুন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি মেয়েদের সম্মান করি তাদের মানুষ ভাবার চেষ্টা করি তবেই সুন্দর হবে দেশ সভ্য হবে মানুষ পরিছন্ন হবে সমাজ। [] Hasan Ruddranil []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ দোস্ত ঐ বোরকা পড়া মালটা কেরে শুভ?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now