বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দোজখের ছোট ইন্ধন

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sagor the gangster of king is here (crush) (০ পয়েন্ট)

X দোজখের ছোট ইন্ধন হযরত বাহলুল (রাঃ) বণর্না করেন, বসরার পথে আমি কয়েকজন যুবকের সাক্ষাৎ পেলাম যারা আখরোট এবং বাদাম নিয়ে খেলা করছিল । সামান্য দূরে এক যুবককে দেখতে পেলাম । সে তাদের খেলা দেখছিল আর কাঁদছিল । আমি ভাবলাম , এই ছেলে হয়তো ঐ ছেলেদের কাছে আখরোট এবং বাদাম দেখে কাঁদছে । আমি তাকে বললাম, হে ছেলে কাঁদছ কেন ? আমি তোমাকে বাদাম ও আখরোট কিনে দিব । তুমি তা খেতে পারবে । আমার কথা শুনে ছেলেটি মাথা তুলে আমার দিকে তাকাল এবং বলল, হে নির্বোধ , আমি খেলাধুলার জন্য সৃষ্টি হইনি ? আমি বললাম , হে সাহেবজাদা, তাহলে কি জন্য সৃষ্টি হয়েছ ? সে বলল , আল্লাহর ইবাদতের জন্য । আমি বললাম এটা তুমি কোথা হতে জানতে পারলে ? আল্লাহ্ তোমার জীবনে বরকত দান করুন । সে বলল, আল্লাহ্ তাআলা বলেছেন : অর্থ : তোমরা কি ধারণা করেছ যে , আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি , আর তোমরা আমার নিকট প্রত্যার্বতন করবে না । ( সূরা মুমিনূন : ১১৫) আমি বললাম , হে সাহেবজাদা ! তোমাকে তো বুদ্ধিমান মনে হয় । আমাকে কিছু নসিহত কর । সে বলল, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী । দুনিয়া চিরকাল কারো জন্য থাকবে না । মানুষও দুনিয়ায় মরণহীন থাকবে না । দুনিয়ার জীবন আর মৃত্যু মানুষের জন্য এমন , যেন দুটি ঘোড়া দ্রুতগতিতে একের পর এক এগিয়ে আসছে । হে দুনিয়া প্রেমিকগণ ! তোমরা দুনিয়া পরিত্যাগ কর এবং পরকালের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ কর । হযরত বাহলুল রাহ. বলেন , এই কথা বলে সেই যুবক আসমানের দিকে তাকাতে লাগল এবং হাতে কি যেন ইশারা করে কাঁদতে লাগল । তার দুই গন্ড বেয়ে মুক্তার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন সে একটি ব্যথা ভরা কবিতা পাঠ করল । কবিতা পাঠ করে সে বেহুশ হয়ে পড়ে গেল। আমি তার মাথা আমার কোলে উঠিয়ে নিলাম এবং আমার জামার আস্তিন দ্বারা তার চেহারার ধুলো পরিষ্কার করলাম । কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলো , আমি বললাম , সাহেবজাদা ! তোমার কি হয়েছিল ? তুমি তো এখনও নিষ্পাপ । কোন গোনাহই তোমার নামে লেখা হয়নি । সে বলল, হে বাহলুল ! আমাকে ছেড়ে দাও । আমি আমার মা’কে দেখেছি তিনি যতক্ষণ পযর্ন্ত বড় বড় লাকড়ির সঙ্গে ছোট ছেট খড় – কুটো না দিতেন ততক্ষণ পযর্ন্ত আগুন উত্তপ্ত হতো না । আমি ভয় করি , দোজখের ছোট ইন্ধন যেন আমি না হই । হযরত বাহলুল (রাঃ) বলেন , আমি বললাম , সাহেবজাদা ! তুমি বড় বুদ্ধিমান ও হুশিয়ার। আমাকে আরো কিছু নছীহত কর । সে বলল, আফসোস ! আমি গাফলতের মধ্যে রয়েছি , অথচ মৃত্যু আমার পিছু ধাওয়া করছে । আজ না হোক কাল তো অবশ্যই মরতে হবে । দুনিয়াতে নিজের শরীরকে উন্নতমানের পোশাক - পরিচ্ছদ দ্বারা সাজ্জিত করে কি লাভ ? মৃত্যুর পর তো এই দেহ গলে মাটি হয়ে যাবে । কবরে মাটির চাদর এবং মাটির বিছানা থাকবে।মৃত্যুর সঙ্গে সঙ্গেই সৌন্দর্য নিশ্চিহ্ন হয়ে যাবে । হাড় গোস্তের সামান্য চিহ্নও থাকবে না । জীবনের কতটা কাল অতিবাহিত হয়ে গেল , কিন্তু তারপরও কোন কিছুই অর্জিত হলো না । জীবনের দীর্ঘ সফরের কোন পাথেয়ই আমার নেই । আমি আমার হাকীম ও মালিকের সামনে গোনাহর বোঝা নিয়ে কিভাবে দাঁড়াব ? দুনিয়াতে হাজার পর্দার মাঝ থেকে তাঁর নাফরমানী করেছি , কিন্তু কেয়ামতের দিন সেসব গোনাহ ‘আলেমুলগায়েবে’র সামনে প্রকাশ হয়ে পড়বে ।তিনি ইচ্ছে করলেই শাস্তি দিতে পারেন । আল্লাহ্ তাআলা খুবই দয়ালু । হযরত বাহলুল রাহ. বলেন , ঐ ছেলে যখন তার কথা শেষ করে চুপ হয়ে গেল , তখন আমি বেহুঁশ হয়ে পড়ে গেলাম । তখন সেই ছেলেটি চলে গেল । পরে আমার হুঁশ ফিরে এলে আমি তাকে ছেলেদের মধ্যে তালাশ করে কোথাও খুজে পেলাম না । সেই ছেলেদের অবস্থা জিজ্ঞেস করলে তারা বলল, , তুমি তাকে চিন না ? সে হলো , হযরত হুসাইন ইবনে আলী ইবনে আবু তালেব (রাঃ) এর বংশধর । আমি বললাম, আমার ধারণা ছিল , নিশ্চয় সে এমনই বড় কোন বৃক্ষের ফল হবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

→ দোজখের ছোট ইন্ধন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now