বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দিনদুপুরে।। লেখক-রোদ বৃষ্টি অথবা অন্যকিছু

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ।। বৃষ্টি হচ্ছে মুষলধারা মেঘেরা গর্জন করছে প্রতিনিয়ত! বৃষ্টির সঙ্গী হিসাবে প্রলয় সৃষ্টি করছে ঝড়। টিভির সংবাদে দেখেছিলাম সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। যদিও আমাদের চট্টগ্রামের সাথে সমুদ্রঝড়ের সম্পর্ক নতুন নয়। সমুদ্রতীরের শহর চট্টগ্রাম তাই আমরা ঝড়ের সাথে লড়াই করার জন্য সব সময় তৈরি থাকি। এখন সমস্যা হচ্ছে অতি বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাটে রাজত্ব করছে পানি। আমি বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছি। এই দিনদুপুরে ও কালো মেঘের কারণে চারিদিক সন্ধ্যা মত অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টিজলে ভিজে আমি ঠান্ডায় কাঁপছি। এমনি আজকের আবাহাওয়া ও শীতল। আমি সাধারণত বৃষ্টিবাদলের দিনে বাসা থেকে বের হয় না। কিন্তু আজ পরীক্ষা থাকার কারণে মনের সাথে বিদ্রোহ করে ঝড়বৃষ্টির দিনেও বাসা থেকে বের হলাম! প্রয়োজনে মানুষকে সব করতে বাধ্য করে! সকালে হালকা বৃষ্টি ছিল। কিন্তু পরীক্ষা শেষে পরীক্ষা হল থেকে যখন বের হলাম তখন প্রবল ঝড়বৃষ্টি শুরু। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে অসুবিধে হচ্ছে! সামনে দুই তরুণী গল্প করছে। আমি অতি আগ্রহ নিয়ে তাদের অগোচরে তাদের কথা শুনতে লাগলাম। তাদের গল্পের বিষয় বস্তু একটি নাম না জানা ছেলেকে কেন্দ্র করে। মেয়েটির সাথে ফেসবুকে পরিচয় ছেলেটির কিন্তু মেয়েটি এবং ছেলেটি একে অপরকে কোনদিন দেখেনি! অদেখা প্রেম, যা আজকাল ফ্যাশন হয়ে দাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর কল্যাণে! হটাৎ প্রেম হটাৎ ব্যাকআপ! ঝড়বৃষ্টির দিনে তরুণীর প্রেমের গল্প শুনে আমার মনে ও আমার গল্প উকি দিচ্ছিল! আমি নিজে ও ফেসবুকে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পরেছি। মেয়েটি যখন ছেলেটির ফেসবুক আইডির নাম বলল তখন আমার আকাশ থেকে পরার মত অবস্থা! এটি ত আমার ফেসবুক আইডির নাম। 'কখনও রোদ কখনও বৃষ্টি' কাকতালীয় ঘটনায় আমি বিশ্বাসী ছিলাম না কিন্তু আজকের ঘটনার পর অবশ্যয় কাকতালীয় ঘটনা বিশ্বাস করব! মেয়েটি আমাদেরই ভার্সিটির! কিছু বলতে যাচ্ছিলাম মেয়েটিকে হঠাৎ একটি বাস গতিপথ হারিয়ে যাত্রী ছাউনিতে উঠে এল। তারপর কিছু মনে নাই, শুধু চোখের সামনে একটি দৃশ্যপট বার বার ভেসে উঠে আমার সামনে রাস্তায় জমা ঘোলা পানি রং পাল্টে লাল রং ধারণ করেছিল। (গল্পটি আমি কয়েক মাস আগে 'নামহীন ' নামে পোস্ট করেছিলাম। আজ গল্পটির কিছু অংশ পরিবর্তন করে আবার পোস্ট করলাম)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ দিনদুপুরে।। লেখক-রোদ বৃষ্টি অথবা অন্যকিছু

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now