দি মাইজার
X
টানা 20 টা মিসকল দেওয়ার পর ।
বৃষ্টি কল দিলো বিজয় কে ।
ছেলেটি --: হ্যালো ।
মেয়েটি --: তুমি এতো কিপটে কেনো কতো গুলো মিস কল দিলাম ব্যাক করলে
না কেনো বলতো ?
ছেলেটি -- : মোবাইল ব্যালেন্স নেই ।
মেয়েটি -- : ইমারজেন্সি ব্যালেন্স
এনে কল দিতে ।
ছেলেটি-- : সেটা ও শেষ ।
মেয়েটি-- : ওহহ সকাল থেকে কল
করছি আর এই ভরদুপুর বেলা কল রিসিভ করলা ।
ছেলেটি --: ঘুমিয়ে ছিলাম ।
মেয়েটি --: এতোক্ষণ কেউ ঘুমায় ?
ওরে বিলাসিতা রে ।
ছেলেটি --: এটা বিলাসিতা না এটা মানি ব্যাগ খালি থাকার প্রতিক্রিয়া ।
মেয়েটি -- : মানে ।
ছেলেটি --: মানে ঘুমিয়ে থাকলে
ক্ষুধা লাগে না ।
মেয়েটি-- : তার মানে তোমার কাছে দুপুরের খাবারের টাকা নাই ।
ছেলেটি -- : তবে ম্যানেজ করে
ফেলেছি, , 20 টাকা ।
মেয়েটি --: বিষ টাকা দিয়ে কি
খাবে শুনি ?
ছেলেটি-- : বিশ টাকা দিয়ে এক কাপ চা দুইটা কেক আর একটা চকলেট খাবো দোকানদার একটা টাকা ভাংতি দিতে
পারবে না তাই ।
মেয়েটি -- : এগুলো খাবা তুমি ?
ছেলেটি -- : খাইতেছি ।
মেয়েটি --: কোথায় ?
ছেলেটি --: টঙ্গে বসে সাথে বাংলা
সিনেমা ফ্রি ।
মেয়েটি -- : কি সিনেমা?
ছেলেটি -- : মনপুরা ।
মেয়েটি -- : হাঃহাঃহাঃহাঃ
ছেলেটি --: হাসো কেনো ।
মেয়েটি -- : এমনি আচ্ছা একটা হেল্প করবা ?
ছেলেটি -- : কি বলো ?
মেয়েটি -- : তোমার বিকাশ
অ্যাকাউন্ট টাকা পাঠাচ্ছি । একটা লোক দিয়ে দিবা ।
ছেলেটি --: ঠিকাছে দিয়ে দিবো ।
মেয়েটি -- : ওকে এখন রাখি ।
ছেলেটি --: ঠিকাছে বাই ।
ব্যাংক 3000 হাজার টাকা আসার পর ছেলেটি মেয়েটিকে কল দিলো ।
ছেলেটি --: হ্যালো টাকা আসছে কাকে দিবো ?
মেয়েটি -- : একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্যাকেট বিরিয়ানি কিনবা,, কোক কিনবা আর বাকিটা পকেটে রাখবা ।
ছেলেটি -- : তারপর ?
মেয়েটি -- : তারপর মনপুরা
সিনেমা দেখবা ।
ছেলেটি -- : তারপর ?
মেয়েটি -- : পুরো সিনেমা টা শেষ
হলে ,, মোবাইলে রিচার্জ করে আমাকে কল দিয়ে সিনেমার পুরো কাহিনী টা শোনাবা,,,!
.
এই প্রকৃত ভালোবাসা ,,
যদিও এখন এমন ভালোবাসা খুবই বিরল !
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now