বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সিগারেট দুর্গন্ধময়, অস্বাস্থ্যকর এবং
দামি। আপনি যদি এখনি সিগারেট
কেনা বন্ধ করেন, ওই টাকা জমিয়ে
আপনি অনেক কিছু কিনতে পারবেন ।
নিম্নবর্ণিত তথ্যগুলো আপনি যদি
প্রত্যেকদিন ১২টি সিগারেট কেনা
বন্ধ করেন যার প্রত্যেকটির দাম ৮টাকা
করে সেই হিসেব করে দেয়া-
এক সপ্তাহ পরেঃ
টাকা সঞ্চয়- ৬৭২
স্বাস্থ্যের জন্য উপকারিতা- আপনার
রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা
কমে অক্সিজেনের মাত্রা বাড়বে।
তামাকের ক্ষতিকর, বিষাক্ত পদার্থ
শরীর থেকে বের হয়ে যাওয়া শুরু হয়
এবং আপনার ফুসফুস আগের মত
কার্যক্ষমতা ফেরত পেতে থাকে।
যা কিনতে পারেন- আপনি প্রত্যেকদিন
৯৬টাকা সঞ্চয় করছেন যা দিয়ে আপনি
নিজের জন্য কিনতে পারবেন একটি
সিনেমা ডিভিডি বা মোবাইলের
কার্ড বন্ধুদের সাথে আড্ডা দেয়ার
জন্য। আপনি যদি এ টাকাটা জমান মাস
শেষে আপনার হাতে থাকবেন
৬৭২টাকা। খুব সহজেই আপনি আপনার
কাঙ্ক্ষিত কোন জিনিস কিনতে
পারবেন। স্টার সিনেপ্লেক্সে পপকর্ন
আর পেপসি নিয়ে মুভি বা ক্রেপ-অ-
লাইত।
এক মাস পর
টাকা সঞ্চয়-২৬৬৮
স্বাস্থ্যের জন্য উপকারিতা- আপনার
স্বাদ ও গন্ধের অনুভূতি ফেরত আসতে
থাকবে। ধূমপান আপনার রক্তনালি
ক্ষতিগ্রস্ত করে, তাই ধূমপান বন্ধ করলে
আপনার রক্ত সঞ্চালন বাড়বে এবং
শারীরিক পরিশ্রম করা সোজা হবে।
আপনি যা কিনতে পারেন- ক্যাট’স আই,
এক্সটেসি, ওয়েস্টেক্স এর মত দোকান
থেকে আপনার পছন্দের কোন কাপড়।
পিজা হাট, স্মোক ক্যাফে, বেলা
ইটালিয়া বা অন্য কোন খাবারের
দোকানে জমিয়ে আড্ডা আপনার
পছন্দের মানুষের সাথে। টাকা
জমাতেও পারেন।
তিন মাস পর
টাকা সঞ্চয়-৮০৬৪
স্বাস্থ্যের জন্য উপকারিতা- আপনার
ত্বকের উজ্জলতা বাড়বে বহুগুণ কারন
ত্বকে এখন রক্তসঞ্চালন বেড়ে
গিয়েছে। দৌড়ঝাঁপ করা আগের চেয়ে
সহজ লাগবে, আগের থেকে সক্রিয়
থাকবেন সবসময়।
যা কিনতে পারবেন- একটি নতুন
মোবাইল ফোন? দামি কোন পারফিউম?
কিনতে পারবেন অনেক কিছুই। নতুন
জুতো, ব্যাগ, কাপড় কিনে বিউটি
পার্লারে একটি ঢুঁ মেরে এসে আপনি
নিজেকে আবিস্কার করুন নতুন রূপে।
ছয় মাস পর
টাকা সঞ্চয়- ১৬১২৮
স্বাস্থ্যের জন্য উপকারিতা- আপনার
ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে গিয়েছে
অন্তত ১০%
যা কিনতে পারবেন- কক্সবাজার বা
সিলেট ঘুরতে চান? এখনি সময়। দামি
একটি ক্যামেরা? কিনেই ফেলুন।
জামা কাপড়ের কথা আর না ই বললাম।
এক বছর পর
টাকা সঞ্চয়-৩২২৫৬
স্বাস্থ্যের জন্য উপকারিতা- অভিন্দন!!
আপনি এখন এক বছর আগের তুলনায় আরও
ফিট, ‘বড়লোক’, এবং আপনার হৃদরোগের
সম্ভাবনা আগের তুলনায় অর্ধেক।
যা কিনতে পারবেন- ল্যাপটপ, নোটবুক,
দামি কোন স্মার্টফোন? কিনতে
পারবেন সবই। কি? জীবনটা আরেকটু
ভাল লাগছে না?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now