বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ধর্ম ও বিজ্ঞান

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবে(guest) (০ পয়েন্ট)

X নিউটনের ধর্ম বিশ্বাস! এই মহাণ বিজ্ঞানীর ধর্মীয় বিশ্বাস আরো চমকপ্রদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বিজ্ঞানী কি নাস্তিক ছিলেন? ঈশ্বর সম্পর্কে তিনি কি ধারণা পোষণ করতেন? আপানারা জেনে হয়তো অবাক হবেন যে নিউটন নাস্তিক ছিলেন না, তিনি ছিলেন আস্তিক, ঈশ্বরে বিশ্বাসী এবং বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ। এতটুকু বললে একটু কমই বলা হয়ে যায় কারণ তিনি যে শুধু ঈশ্বরে বিশ্বাস করতেন তাই না তিনি ছিলেন একেশ্বরবাদী । নিউটন মনে করতেন ঈশ্বর একজন মহান স্রষ্টা যার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। তিনি যীশুকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করতেন না। তার মতে যীশুকে ঈশ্বর হিসেবে উপাসনা করা মূর্তিপূজার শামিল এবং অমার্জনীয় অপরাধ। তিনি ছিলেন খ্রীষ্টিয় ত্রিতত্ত্ববাদ এবং রোমান ক্যাথলিক কর্তৃক পরিচালিত চার্চ তথা পোপ প্রথার ঘোর বিরোধী। গতির সূত্র এবং সর্বজনীন মহাকর্ষ সূত্র নিউটনের সেরা দুইটি আবিষ্কার হলেও এদের ব্যবহার সম্পর্কে তিনি সবসময়ই বিশেষ সতর্ক ছিলেন। এই তত্ত্বদয়ের আশ্রয় নিয়ে মহাবিশ্বকে কেবলমাত্র একটি যন্ত্র আখ্যা দেয়া এবং একটি মহামহিম ঘড়ির নিয়ন্ত্রণে এর বিকাশকে ব্যাখ্যা করার ঘোড় বিরোধী ছিলেন তিনি। এ সম্বন্ধে তিনি বলেন: "অভিকর্ষ গ্রহসমূহের গতির বিষয়টি ব্যাখ্যা করে, কিন্তু এটি ব্যাখ্যা করতে পারেনা, কে গ্রহগুলোকে গতিশীল হিসেবে নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিলো। ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং যা কিছু ঘটছে বা যা কিছু ঘটা সম্ভব তার সবই তিনি জানেন।" নিউটন ধর্ম এবং বিজ্ঞানকে আলাদা করে দেখতেন না। তার মতে ধর্ম এবং বিজ্ঞান নিয়ে তার করা পরীক্ষণগুলো একই। কারণ উভয়েরই লক্ষ্য মহাবিশ্ব কিভাবে ক্রিয়া করছে তা পর্যবেক্ষণ এবং বোঝার চেষ্টা করা। বিজ্ঞান চর্চা নিউটনের ধর্মীয় সাধনায় কোন ব্যাঘাত ঘটাতে পারেনি। তিনি প্রতিদিন নিয়মিত বাইবেল অধ্যয়ন করতেন। এমনকি বিজ্ঞানের চেয়েও তিনি ধর্ম গ্রন্থ এবং আলকেমি অধ্যয়ন করে অধিক সময় ব্যায় করতেন। নিউটন তার জীবদ্দশায় বিজ্ঞানের চেয়ে ধর্ম বিষয়েই বেশি লিখেছেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ বিজ্ঞান এবং ধর্ম
→ বিজ্ঞান এবং ধর্ম
→ ইসলাম কি একটি বিজ্ঞানসম্মত ধর্ম?
→ ধর্ম ও বিজ্ঞান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now