বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ধোঁয়াশা

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল হাদী (০ পয়েন্ট)

X সবসময় তো নিজেকে নিয়েই লিখলাম,নিজের অনুভূতিটাই প্রকাশ করলাম। তাও আবার গুরুগম্ভীর ভাষায়। আজ একটু অন্য কাউকে নিয়ে লিখি। বড্ড লিখতে ইচ্ছে হচ্ছে। আসলে এই কথাগুলো কাউকে শোনাতে পারবো না। যাকে নিয়ে লিখছি তাকে আর কী শোনাবো! ফেসবুকের ওয়াল কে মনে হয় একটা জীবন্ত কিছু যে আমার কথা শুনতে পাবে, আমার কথাগুলো পড়তে পারবে। তাই এই ওয়ালেই লিখছি। আবার গল্পের ঝুড়ি টাও ভালো শ্রোতা। যাকে নিয়ে লিখছি তার নামটা উহ্যই রাখলাম। ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হবার পর যখন মাঝে মাঝে শান্তির ভাবনা ভাবে তখন কতিপয় লোকজন তার ভাবনায় ব্যাঘাত ঘটায়। সেই কতিপয় লোকজনের ভিতর আমি নিজেকে বাদ দিচ্ছি না। সময়ে- অসময়ে নানাভাবে তাকে অমার্জিত ভঙ্গিতে কথা শুনিয়েছি। আজ যে তার দুঃখের বাধ ভেঙেছে তা তার বাচন ছাড়াই শ্বাস-প্রশ্বাসের শব্দ জানান দিচ্ছে। বিকেলের সেই অমার্জিত ব্যবহারের জন্য খুব যন্ত্রণায় ভুগছি। যদিও সে বলেছে যে তা আমার খারাপ কথা ছিলো না তবুও হৃদয়ে মোচড় দিচ্ছে কারণ সেগুলো খারাপই ছিলো। এই লেখাগুলো লিখতে আমার হাত কাঁপছে। শুধু হাত না বুক ও কাঁপছে,সাথে চোখের পাতারাও কিছু একটা জানান দিচ্ছে। কে দেখবে সেই চোখ? রাত ১০ টা ৫১ এর সময় আমার আধো কাপা চোখ দেখার মতো কেউ নেই,তবে উপলব্ধি করার মানুষ আছে। জনৈক ছেলে তাকে শান্তির ঠিকানার আশ্বাস দিলেও সে শান্তি এনে দিতে পারছে না বলেই ছেলেটির এতো হাহাকার। তবে কিছুটা প্রতিজ্ঞার সুরে বলেই যাচ্ছে- আর অমার্জিত ব্যবহার করবো না।কিন্তু তা শোনা যাচ্ছে না। হৃদয়ের ধুকধুকানির মধ্য দিয়ে মিলিয়ে যাচ্ছে,চোখের সামনে ধোয়াশার সৃষ্টি হচ্ছে.........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ ধোঁয়াশা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now