বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ধনী-মধ্যবিত্ত-গরীবের চাহিদা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ধনী-মধ্যবিত্ত-গরীবের চাহিদা বলতে কি বোঝায়? এসবের কিছু নির্দিষ্ট পার্থক্য খুব সহজেই ধরে ফেলা যায়! ধনীরা কোন কাপড় পছন্দ হলে কাপড়ের সাথে লাগানো প্রাইস ট্যাগের দিকে তাকায় কাপড়টির প্রাইস জানার জন্য। মধ্যবিত্তরা তাকায় বাজেট মেলাবার জন্য। তারও নিচের সারীর লোকেরা তাকিয়ে ভাবে – পরের বছর এরকম একটি কিনেই ফেলবে। গরীবেরা তাকায় একদম শূন্য চোখে। ফিক্সড প্রাইসের দোকান গুলোতে কিছু একটা পছন্দ করার আগেই দেখবেন একজন সেলসম্যান আপনার পাশে এসে দাড়াবে। একটি কাপড় পছন্দ হওয়া মাত্রই আপনি যখন প্রাইস ট্যাগের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে দীর্ঘশ্বাস ফেলছেন তখন সেলসম্যানও আড়চোখে আপনার চোখের দিকে তাকিয়ে গোপন শ্বাস ফেলছে। সিসি ক্যামেরায় এসব ধরা পড়ে না। কাপড়ের সাথে লাগানো প্রাইস ট্যাগ স্টিকার টি মনে করিয়ে দেয় বাংলাদেশ নামে দেশটি আসলে ষোল কোটি গল্পের এক রচনাসমগ্র। কোন গল্পই আপনি এক বসাতে শেষ করতে পারবেন না। থেমে থেমে চোখ ভিজে উঠবে। কান্না পাবে। খুব কান্না পাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ধনী-মধ্যবিত্ত-গরীবের চাহিদা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now