বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমরা কলেজের স্টুডেন্ট তখন। ২০১০ সাল। নির্বাচনী প্রচারণা চলছে। আমাদের হোস্টেল এ সব খাদ্য শেষ। টাকাও নাই। তাই ধান্দা করতে চাই।
গেলাম বন্ধুর বাড়িতে। ওর বাবার চেয়ারম্যান পদপ্রার্থী। আমাদের পেটে চরম ক্ষুধা। আমরা ছয় জন। যত ধরনের ধান্দা করার করেছি। রাতে তাই খাবার সুযোগ টা পেলাম। বাহ! সকালেও এখানে খেতে হবে। নির্বাচনের খাবার। আবার করে চলি ধান্দালী। রাতটাও থাকা হলো। সকালেও খাওয়া দাওয়া করে কলেজ হোস্টেল এ চলে এলাম। অথচ কলেজ হোস্টেল এর সবাই না খেয়ে আছে। আমরা কলেজ এ ঢুকা মাত্রই সবাইকে ধরে একটা রুমে বন্দী করে রাখল। আমি তো দৌড়ে টয়লেটে ঢুকলাম। একজন এসে টয়লেটের শিকলটা টেনে বন্দ করে দিল। মহা মুশকিলে পরে গেলাম। ফুফারে কল দিলাম।
-ফুফা, এই মুহুর্তে এক মণ চাল লাগবে। সবাই না খেয়ে আছি। আর ক্ষেত থেকে কিছু সবজি নিয়ে আসেন। না হলে আমার খবর আছে।
ফুফা যথাসময়ে চাল ও সবজি ও কিছু টাকা দিয়ে গেল। কারণ কলেজের কাছেই আমার ফুফুর বাড়ি ছিল।
আজও কলেজের সব কথাই মনে পড়ে। আমাদের বলা হয়েছিল কলেজের ভবনের কাঠ গুলো পাহারা দিতে। অথচ ওগুলোই সাবাড় করে ফেলেছি। কারণ কলেজে রান্নার জন্য লাকড়ি হিসেবে চালান করেছি। এখন সবই যেন স্মৃতিময়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now