বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি তখন চট্টগ্রাম কলেজের নবাগত ছাত্র।একাদশ
শ্রেনিতে বিজ্ঞান বিভাগে পড়ি।সুবিশাল এলাকা জুড়ে
কলেজের অবস্হান।
কিছুদিন যাবৎ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে
প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।সাথে ঝড়ো হাওয়া।
বেতারযন্ত্রগুলো কিছুক্ষণ পর পর সর্তকসংকেত
জারি করছে।এভাবে পরো তিন দিন কেটেগেল।
কলেজে যাওয়া হয়নি।
আজ শনিবার।থেমে থেমে বারি বৃষ্টিপাত হচ্ছে।
ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগছে না।
মায়ের নিষেধ সত্বেও কলেজে গেলাম।
কলেজে গিয়ে দেখলাম আমার মতো বাউন্ডুলে
কয়েকজন ছাত্রই আসল।বেশীর ভাগ ছাত্র
অনুপস্থিত।
বাংলা ক্লাসশেষ করে বিজ্ঞান ভবনের উদ্দেশে
রওয়ানা দিলাম।
আজ আমরা মাত্র দশজন ক্লাসমেট।ক্লাসে গিয়ে
দেখলাম স্যার আমাদের আসার আগেই চেয়ারে
বসে আছেন।স্যারের অনুমতি নিয়া ক্লাসে প্রবেশ
করলাম।কিন্তু আমরা স্যারকে দেখে কিছুটা বিস্মিত!
আমাদের বিস্ময়ের সুযোগ না দিয়ে স্যার লেকচার
শুরু করলেন," আমি ডক্টর জনসন।চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর।চট্টগ্রাম
কলেজ আমার প্রিয়।তাই আজ অনির্ধারিত কারনবশত
তোমাদের বিজ্ঞান প্রভাষক প্রদোষ কুমার
আসতে পারে নাই বিধায় আমি ক্লাস করতে পেরে
আনন্দিত।তবে আমার ক্লাস চলাকালীন সময়ে
কেউ কোন কথা বলবেন না।আমার লেকচার শেষ
হওয়ার আগে কেউ প্রশ্ন করবেন না,লেকচার
শেষ হলে আমি আপনাদের যেকোন প্রশ্নের
জবাব দিব।"তারপর স্যারের লেকচার আমরা মন্ত্রমুগ্ধ
হয়ে শুনলাম।সাবলীল ভাষা,সহজ, সরল ব্যাখা।এমন
আর কখনো শুনেনি।সে এক আশ্চর্য্য! স্যারের
লেকচার শেষ।আমাদের চলমান বিষয়ের উপর
প্রশ্ন করল।আমরা যতটুকু পারি উত্তর দিলাম।আমাদের
বিভিন্ন প্রশ্নের উত্তর স্যার দিতে লাগল।
এক পর্যায়ে স্যারকে প্রশ্ন করলাম, " স্যার এখানে
কাচের বক্সে একটা কংকাল ছিল।নাম ছিল ডঃ জনসন।এই
কংকাল টা তো দেখছিনা!!"
আমার এই প্রশ্নের সাথে সাথে স্যার অট্টহাসি দিতে
দিতে বলতে লাগল, " আমিই সেই কংকাল।হা হা হা...!!!"
করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল!!!""
আর আমরা ভয়ে চিৎকার করতে করতে বইখাতা
পেলে একদৌড়ে পালালাম যে,যে দিকে পারি!!
কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল
মাটিতে!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now