বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দেশের চরম বাস্তবতা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমার রুম ম্যাট ২ বছর ধরে বেকার । সরকারী চাকুরী করবে । ভাল স্টুডেন্ট,ভাল ইউনিভার্সিটি থেকে পাস করেছে । সারা দিন রাত চাকুরীর জন্য পড়া শোনা করে । ২ বছর ধরেই পড়ছে । আমি তার রুম ম্যাট হবার পর থেকে দেখে আসছি রাত ৪ তা পর্যন্ত পড়ে আবার আমি সকালে অফিস এ আসার সময়ও দেখি সে পড়ছে । অফিস থেকে ফিরেও দেখি সে পড়ছে । আমি এমন একটা মুহূর্ত কখনও দেখি নি যে সে পড়ার টেবিল এ নেই । সব ধরনের চাকুরীর পরিক্ষায় সে টিকেছে ,ভাইবাও খুব ভাল দেয় কিন্তু শেষ পর্যন্ত আর চাকুরীটা হয় না । দুই বছর ধরে তার এই অবস্তা । মাস শেষে বাবার কাছে টাকা চাইতে ফোনটা সে করে ছাদে গিয়ে । আমাদের সামনে করে না।ছাদ থেকে ফিরে আসার পর দেখি তার মুখ চোখ লাল হয়ে থাকে ।কিছুদিন আগে রুপালী বাংকের ফলাফল দেবার আগে সে বলছিল এবার তার চাকরী টা নিশ্চিত হয়ে যাবে । আমি বললাম কত টাকা ঢালছিস ? সে প্রথমে একটু রাগ করেছিল আমার কথায় কিন্তু কিছুক্ষন পরে আমার বিছানার পাশে এসে বলল "দোস্ত বাড়িতে সামান্য জমি ছিল । আব্বাকে অনেক কষ্টে বলে কয়ে রাজি করিয়েছি। আমি বললাম টাকাটা কাকে দিয়েছিস? ব্যাঙ্কের এম ডি সরাসরি টাকা টা পাইছে এবার চাকুরীটা confirm !!! এই বলে সে গান গাইতে গাইতে বাথরুম এ ঢুকল । আমি ভাবলাম যাক এবার একটা গতি হোল । দিন কয়েক আগে আমি অফিস থেকে ফিরলাম রাত করে । রুম এ ঢুকেই দেখি সব বিছানা, টেবিল, চেয়ার এলোমেলো । আমি পাশের রুমের জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি । ওরা বলল মিজান নাকি রুমে এসে এসব করছে । আজকে রুপালী ব্যাংকের result হয়েছে । . ওর চাকুরী টা হয় নি । আমি ছাদে গেলাম, গিয়ে দেখি ও এক কোনায় বসে একটার পর একটা সিগারেট খাচ্ছে । আমি কতক্ষণ ওর আসে পাশে ঘুরলাম । ওর হাব ভাব বুঝার চেষ্টা করলাম । কিন্তু কিছুই বুঝতে পারলাম না । শেষে আমি নিজেই ওর পাশে বসলাম । বললাম "টাকা টা কি ফেরত দিবে না?" ও বলল " মনে হয় না । এসব টাকা কি আর ফেরত পাওয়া যায় । "আমি ওর কাঁধে হাত রাখলাম , ওর শরীর কেপে উঠল, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো " বাবা সামান্য একটা কৃষক । ঘরের বড় ছেলে আমি, ছোট ২ টা বোন আছে । বিয়ে দিতে পারছি না , টাকার অভাবে । বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমারে পড়াশোনা করাল । শেষে যেটুকু জমি ছিল সেটাও বেচে দিল এই চাকুরী টার জন্য । কিন্তু আমি পারলাম না রে । আমি শেষ হয়ে গেলাম । আমার সব শেষ হয়ে গেল । আমি এখন কি করব, আমি কোন মুখে ওদের সামনে দাঁড়াবো ।" আমি কিছুই বলতে পারলাম না । এই কথার কোন জবাব নেই । জবাব টা জানে এই দেশের রাষ্ট্র প্রধান রা । দুর্নীতিবাজ আমলারা ।তাদের কাছে জবাব চাওয়াও যায় না ।তারা অনেক ক্ষমতা বান । জবাব চাইতে গেলেও হয়ত বিনিময়ে তারা কিছু চেয়ে বসবে । শেষে জীবন নিয়েও টানা টানি । তবে একদিন লাখ লাখ মিজান এক বিন্দুতে দাঁড়াবে । বিন্দু টা বিস্ফোরণ হলে ওই শীতাতপ নিয়ন্ত্রিত রুমগুলু হয়ত আর অক্ষত থাকবে না । দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনে ধাক্কা দেয়া ছাড়া আর কিছু করার থাকে ? আমি ওকে ছাদে একা রেখে নেমে গেলাম। নিজের মত করে একটু কাঁদুক । এই শহরে প্রান খুলে কাঁদার মতোও একটু জায়গা নেই । (এটা হলো আমাদের দেশের চরম বাস্তবতা। ) #রাজশাহী_বিশ্ববিদ্যালয়_নিউজ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭২ জন


এ জাতীয় গল্প

→ দেশের চরম বাস্তবতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now