বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
—মেয়েটা দেখতে কেমন রে?
—মেয়েটা? মেয়েটা দেখতে কিশোরীর পরা হালকা নীল কালারের ফুল হাতা সোয়েটারের মতো।
—আরে দূর ব্যাটা! ঠিক করে বল না।
—আচ্ছা, শোন। মেয়েটা দেখতে কলেজপড়ুয়া ছেলেটার কেনা নতুন লেদারের জ্যাকেটটার মতো, ছোট্ট কিউট একটা বাবুর এক জোড়া লাল মোজার মতো, বুড়ো বাবার জন্য কিনে আনা কালো রঙের কাশ্মীরি শালের মতো, শীতের গভীর রাতে গায়ে টেনে দেওয়া তুলতুলে লেপের মতো, গোসল সেরে ছাদে বসে মিঠে রোদ পোহানোর মতো, রাতের বেলা নির্জন স্টেশনে হিমহিম বাতাসের মধ্যে একাকী কোনো লোকের একটা সিগারেট ধরানোর মতো।
—দূর হালা! সব দেখি শীতের জিনিসপত্তর নিয়া আছস। ঠিক করে একটা উদাহরণ দে।
—ঠিক করে একটা উদাহরণ? —এক মুহূর্ত থামল ছেলেটা। ‘মেয়েটা দেখতে...’—কী যেন ভাবল সে। ‘ওকে, মেয়েটা দেখতে শীতের বিকেলে গরম চায়ের কাপ, দুই হাতে ধরে থাকার মতো। ’
অন্য ছেলেটা একটা গালি দিয়ে চলে গেল।
শাখাওয়াত হোসেন মুন্না
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now