বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডেভিল হান্টার (পর্ব-৩)

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান উৎস বিশ্বাস (০ পয়েন্ট)

X সাক্ষর আর সালাউদ্দিন লাথি মেরে ভেঙ্গে ফেলে দরজা । সেখানে গিয়ে দেখে প্রিয়া আর প্রিতিকে । প্রিতি খুব অসুস্থ হয়ে পরেছে । শিপন ঃ তোমরা ঠিক আছো ? প্রিয়া ঃ হ্যা ঠিক আছি আমি কিন্তু প্রিতি অসুস্থ । ওকে ডাক্তার দেখাতে হবে । রিসান ঃ কাকা আমি পুলিশকে জানিয়ে দিয়েছি , খুব তারাতারিই চলে আসবে । শিপন ঃ মেজজাবিন তুই প্রিতি আর প্রিয়াকে নিয়ে যা , আমি আর রিসান ঘুরে আসছি একটু , কোথায় কি আছে ? প্রিতি ঃ আমি যাবো আপনার সাথে । মেহজাবিন ঃ তুমি অসুস্থ প্রিতি , তোমার যাওয়া ঠীক হবে না । প্রিতি ঃ আপু আমি যেতে পারবো । আর আমি চিনি সব । সালাউদ্দিন ঃ আলো আর মেহজাবিন ওকে ধরে নিয়ে আস । আমরা সবাই যাই । কারন বদমাইশ গুলো হয়তো আসে পাশেই আছে । আলাদা হলে আক্রমন করতে পারে । কৃষ ঃ ঠিক , আমাদের একসাথে যাওয়া উচিৎ । শিপন ঃ আচ্ছা চলো তাহলে । এরপর এগিয়ে চলে তারা । প্রথমে শিপন ওদের সবাই কে নিয়ে যায় বিভিন্ন যায়গায়। কিন্তু কোথাও কিছু দেখতে পায় না । এরপর প্রিতি বলে প্রিতি ঃ ভাইয়া ওই বাড়ির নিচে ১টা ঘর আছে । সেখানে গেলে পেতে পারো হয়তো । শিপন ঃ সেটা ঠিক আছে । কিন্তু এখানে কালই অনেক অনেক গরু দেখেছিলাম , সব এতো তারাতারি কোথায় গায়েব হয়ে গেলো । রিসান ঃ কাকা আমি নদীর পারে ১টা মরা গরু দেখতে পেয়েছি । শিপন ঃ প্রিতি চলো সেই ঘড়টা তে । দেখিকিছু আছে নাকি । এরপর ওরা চলে আসে সেই ঘরে । পুরোনো সেই বাড়ির নিচে ঘরটি । ১টা সুরংগ পথ দিয়ে যেতে হয় । সেখানে গিয়েও কাউকে পায় না ওরা । তবে অনেক কিছু দেখতে পায় । কিছু জামাকাপর ,নাগা মরিচের আচার , আর এক রুমে রক্ত পরে জমাট বেধে আছে আর কিছু গরুর চামরা পাশে পরে আছে । জামাকাপর গুলো দেখে বুঝতে পারলো যে ভূত গুলো আসলে ফেক , আচার টা সাক্ষর নিয়ে নেয় । ওরা অভিনয় করতো, বেশ ভালোই অভিনয় করেছে ভূতগুলা । কিছুখন পর পুলিস আসে । পুলিস সব তছনছ করে খুজেই কিছু পায় না । তবে ধন্যবাদ দেয় ওদের সবাই কে , কারন তাদের কাছে এ ব্যাপারে কয়েকবার রিপোর্ট আসছিল এই রিসোর্ট নিয়ে । তখন পাত্তা দেই নাই । এরপর পুলিশ ওদের ঐখান থেকে নিয়ে আসে । পরেরদিন ভোরে ওরা ঢাকায় চলে আসে । যে যার বাসায় ফিরে যায় । ২দিন রেস্ট নেয় । রেস্ট শেষ হলে আবার শুরু হয় তাদের অফিস । গোয়েন্দাগিরি । বিকেলে সবাই হাজির । শিপন, রিসান, মেহজাবিন, সালাউদ্দিন, , সায়মা, সাক্ষর, মিম , আলো আর কৃষ । সবাই গল্প করছে । প্রিয়া আসে নি তখনো । সাক্ষর ঃ ভাইয়া , তাহলে আমরা আমাদের সফল হলাম আমাদের প্রথম গোয়েন্দাগিরিতে । সালাউদ্দিন ঃ হ্যা । অনেক ভয় ও পেয়েছিলা । যাক কাজটা শেষ হলো । মিম ঃ আমরা প্রিতি কে উদ্ধার করলাম । আমার ভেবেই খুব ভালো লাগছে । মেহজাবিন ঃ আমরা সফল না ? আমাদের কাজ শেষ হয় নাই । মিম ঃ কি বলো আপু ? আর কি বাকি ? শিপন ঃ ওরা কেন মানুষদের ডেকে নিয়ে ভয় দেখায় ? এতো গরু কোথায় থেকে আসলো ? আবার গেলোই বা কোথায় ? আর প্রিতিকেই বা কেনো আটকে রেখেছিল ? রিসান ঃ রাইট । তার মানে কাকা এর ভিতর আরো রহস্য আছে ঠিক না ? শিপন ঃ আপাতত তাই মনে হচ্ছে । কিন্তু বুঝতেছিনা কিভাবে শুরু করবো । মেহজাবিন ঃ হ্যা , আমরা কোন ক্লু নিয়ে আসতে পারি নাই । আমার মনে হয় প্রিতির সাথে কথা বললে কিছু পেতে পারি । আর এমন সময় প্রিয়া আর প্রিতি এসে হাজির । প্রিতি ঃ আমাকে নিয়ে মনে হয় কিছু বলছেন আপনারা ? মেহজাবিন ঃ হ্যা । তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম । শিপন ঃ প্রিয়া আর প্রিতি কেমন আছো তোমরা ? শরিরের খবর কি ? এখন সুস্থ তো ? প্রিয়া ঃ আমরা একদম সুস্থ । প্রিতি ঃ প্রিয়ার কাছ থেকে আপনাদের গোয়েন্দা গ্রুপের কথা শুনেছি । আমার খুব ভালো লেগেছে । আমি কি আপনাদের সাথে কাজ করতে পারি ? মেহজাবিন ঃ অবশ্যই । আমরাও তোমাকে চাচ্ছি । রিসান ঃ আচ্ছা আপু আমাদের কিছু জানার ছিলো তোমার কাছে ? প্রিতি ঃ আমার কাছে ? কি জানতে চাও বলো ? রিসান ঃ তোমাকে ওরা কেনো উঠিয়ে নিয়ে গিয়েছিল ? কিভাবে ? আর তুমি কি কি দেখেছো আমরা কি জানতে পারি ? প্রিতি ঃ আমি নিজে থেকেই জানাতে চাচ্ছিলাম । রাতে যে ভূত গুলো আসতো সেটা যে ফেক আমি তা ধরে ফেলেছিলাম । তারপরের দিন আমি ওদের হাতে নাতে ধরার জন্ন্য ওত পেতে ছিলাম । ধরেও ফেলি । তারপর আমাকে তারা করে । পুরোনো সেই বাড়িটার পিছনে লুকায় । আর তখন তাদের আরেকটা ক্রাইম আমি দেখি ফেলি । সাক্ষর ঃ কি দেখেছো আপু ? প্রিতি ঃ খুন মিম ঃ কি ? কি বলো তুমি এইসব ? ঐখানে খুনও হয়েছে ? প্রিতি ঃ হ্যা । ওদের ব্যাবসায়িক কোন ঝামেলা নিয়ে ওরা ওদেরই একজনকে খুন করে । আর আমি দেখে ভয়ে চিৎকার করি । আর তখন আমাকে দেখে ফেলে । আমাকে বন্দি করে ফেলে । কৃ্ষ না থাওলে হয়তো আমি ঐদিন মারাই যেতাম । কৃষ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই । কৃ্ষ ঃ আপু আমি সেটাই করেছি যেটা আমার করার উচিৎ ছিল । সাক্ষর ঃ (দারিয়ে গিয়ে) বাইরে থেকে কে যেনো আমাদের কথা শুনছে । (কথা বলেই সাক্ষর বাইরের দিকে দৌড় দেয় । আর লোকটি পালিয়ে যায় । সবাই পিছন থেকে দেখে যে পালিয়ে যাচ্ছে । সাক্ষর লোকটির পিছনে পিছনে বেশ কিছু দূর ছুটে যায় । কিন্তু ধরতে পারে না ) ফিরে আসে সাক্ষর । সালাউদ্দিন ঃ সাক্ষর কে ওইটা চিনতে পারলে ? সাক্ষর ঃ হ্যা ; জামান নামের ওই লোক টা । যে আমাদের আগেও ওইখানে ফলো করছে । শিপন ঃ তারমানে ঘাপলা আরো অনেকদুর । আলো ঃ আমাদের সবাই কে একটু সাবধানে থাকতে হবে । সায়মা ঃ হ্যা । সেফটি ফার্স্ট । ওরা যেহেতু ফলো করছে তারমানে ভয় দেখানোর জন্য আমাদের উপর আক্রমন ও করতে পারে । শিপন ঃ সবাই সাবধানে থাকবে । কিছু হলে আমাকে জানাবে , এখন যার যার বাসায় চলে যাও । এর পর যে যার মত বাসায় চলে যায় । শিপন , সালাউদ্দিন আর রিসান একসাথে থাকে । বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে সুয়ে পরে শিপন আর সালাউদ্দিন । রিসান টেবিলে বসে গল্পের বই পরছে । রিসান খেয়াল করে বারান্দায় কে জেনো আছে । হালকা ছায়া দেখতে পায় সে । রিসান ঃ (নিচু গলায়) কাকা কাকা , উঠ । কে যেন বারান্দায় লুকিয়ে আছে । শিপন ঃ চলো কাকা , দেখে আসি বেটাকে । ধিরে ধির ২জন আগাচ্ছে । বারান্দার কাছে যাওয়া মাত্র ভিতর থেকে লোকটা ধাক্কা দিয়ে ফেলে দেই শিপন আর রিসান কে । পিছন থেকে আস্ত্র বের করে গুলি করার প্রস্তুতি নেয় ।সালাউদ্দিনের ঘুম ভেংগে যায় । সব দেখে সালাউদ্দিন মোবাইল ছুরে মারে অস্ত্রের দিকে । নিশানা ঠিক মতঅই করে সালাউদ্দিন । তবে শিপন ঘুলির হাত থেকে রক্ষা পেলে গুলিটা কিঞ্চিত আগাত হাতে রিসানের হাতে । অবস্থা বেগতিক দেখে অস্ত্র ফেলেই বারান্দা দিয়ে লাফ দেয় জামান । হ্যা লোকটি সেই জামান । সালাউদ্দিন ফার্স্ট এইডবক্স বের করে রিসানকে প্রাথমিক চিকিৎসা দেয় । শিপন পুলিশ কে খবর দেই । পুলিশ আসে , সাক্ষর আর কৃ্ষ ও খবর পেয়ে আসে । শিপন বাকি সবাইকে ফোন দিয়ে খোজ খবর নেয় যে তারা ঠিক আছে কি না । …………………… চলবে >>>>>>>>>>>>>>>


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now