বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সালাউদ্দিন ঃ দোস্ত আজ তো ইন্টারভিউ , তোর কি
মনে হয় কেউ আসবে ?
শিপন ঃ অবশ্যই আসবে , কেনো আসবে না বল ?
সালাউদ্দিন ঃ এই প্রযুক্তির যুগে কি কেউ আসবে এই
গোয়েন্দা ফোয়েন্দা হতে ?
মেহজাবিন ঃ তুই এসেছিস কেনো ?
সালাউদ্দিন ঃ আরে আমার তো শখ ছোট থেকে
গোয়েন্দা হওয়া । তোরা চান্স দিলি তাই হয়ে
গেলাম ।
শিপন ঃ তোর আমার মত এমন অনেক পাগল আছে
যারা একটু আকটু ফোয়েন্দা গোয়েন্দা হতে চায় ।
মেহজাবিন ঃ কলিংবেল বাজছে কেউ মনে হয়
এসেছে , ইন্টারভিউ দিতে ।
শিপন ঃ আচ্ছা আমি গিয়ে খুলে দেখি ।
শিপন গিয়ে দরজা খেলে দেয় , একটা মেয়ে
এসেছে ।
মেয়ে ঃ আমি ইন্টারভিউ দিতে এসেছি ।আমার নাম
সায়মা ।
শিপন ঃ আচ্ছা আসুন , ভিতরে আসুন ।
শিপন ঃ এই হচ্ছে মেহজাবিন আর ও সালাউদ্দিন ।
দোস্ত ইনি সায়মা , আমাদের সাথে কথা বলতে
এসেছে ।
মেহজাবিন ঃ কেমন আছেন সায়মা ? আর বসুন প্লিজ
।
সায়মা ঃ আমি ভালো আছি , আপনারা ভালো আছেন ?
শিপন ঃ জি ভালো । আচ্ছা আপনি কোথায় থাকেন ?
সায়মা ঃ আমি উত্তরা থাকি ।
শিপন ঃ হটাৎ গোয়েন্দা হতে চাচ্ছেন কেনো ?
সায়মা ঃ ভালো লাগা থেকে এসেছি । রহস্য খুব
ভালো লাগে ,এডভ্যাঞ্চার আর গনিত ও খুব ভালো
। আর আমি মনে করি এই ৩টি ভালো লাগা একমাত্র
গোয়েন্দাগিরিতেই সম্ভব । তাই আসা
…………………………………………
এভাই একজন একজন করে আসে , আর চলতে
থাকে ইন্টারভিউ । ইন্টারভিউ বলা ঠিক হবে না । এই কথা
বার্তা বলা আর কি ।
আপনার নাম ?
আমার নাম মিম
্মেহজাবিন ঃ আচ্ছা আপনি কেনো এতো
প্রফেশন ছেরে গোয়েন্দা হতে চান ?
মিম ঃ ছোট থেকেই গোয়েন্দা বই পরতাম , এক
সময় গোয়েন্দা বইএর পোকা হয়ে যাই । আর
আজ সুজোগ পেয়ে নিজেই গোয়েন্দা হতে
চাচ্ছি ।
মেহজাবিন ঃ স্ব্প্ন , কল্পনা আর বাস্তব কিন্তু এক না ।
এখানে অনেক রিস্ক আছে । মারাও যেতে
পারেন ?
মিম ঃ আচ্ছা আপু পৃথিবীতে এমন কেউ আছে যে
জন্মেছে কিন্তু মারা যাবে না ? আমিও মারা যাবো
এটাই সত্যি । আমি মৃত্যু ভয় পাই না ।
এর পর আসে আরো অনেকে
আমি স্বাক্ষর , থাকি ঢাকা । আর ও আমার ফ্রেন্ড কৃ্ষ
কলকাতা থেকে এসেছে গোয়েন্দা হতে ।
মেহজাবিন ঃ আচ্ছা আপনা কখনো ভূত
দেখেছেন ?
স্বাক্ষর ঃ আমি ভূত বিশ্বাস করি না । এগুলা ভূয়া কথা ।
(যেদিন খপ্পরে পরবা সেদিন বুঝবা পিচ্চি , মনে
মনে বলছে মেহজাবিন )
আরেকজন
শিপনঃ আপনি কোথায় পরেন ?
আলো ঃ আমি রাজশাহি ইউনিভার্সিটিতে পরছি ।
সালাউদ্দিন ঃ একটা মেয়ে হয়ে কেনো আপনি এই
গোয়েন্দা হতে আসলেন ?
আলো ঃ মেয়েদের কি গোয়েন্দা হতে মানা ?
দেশের প্রধানমন্ত্রী , স্পিকার , বিচারপতি যদি
মেয়েরা হতে পারে তাহলে মেয়েরা
গোয়েন্দা হতে পারবে না কেনো ?
মেহজাবিন ঃ সাল্লু তুই একটু থাম । আলো আপু ও
একটু আপনার সাথে মজা করছিল ।
এভাবেই টুকটাক কথা বলে ইন্টারভিউ পর্ব শেষ
করে নেয়া হয় আলো , স্বাক্ষর , সায়মা , কৃ্ষ , মিম
আর রিসান ।
পরেরদিন সবাই অফিসে আসে । ওহ হ্যা অফিস টা হল
কলাবাগান মাঠের উলটা দিকে ইয়াকুব সাউথ সেন্টারের
বেসমেন্টে । ছোট আর ভৌতিক টাইপের অফিস ।
তবে গোছানো , এসি আছে ।
সবাই কে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ।
পরিচয় পর্বের শেষ সবাই মিলে গল্প করছে এমন
সময় দরজায় টোকা ।সালাউদ্দিন দরজা খুলে দেখে
১টা মেয়ে ।
সালাউদ্দিন ঃ কাকে চান আপনি ?
মেয়ে ঃ শিপন ভাই আছে ?
সালাউদ্দিন ঃ হ্যা আছে । আপনি কে , আর কি চান ?
মেয়ে ঃ আমার তার সাথে কথা বলা জরুরী , তার
কাছে প্লিজ আমাকে একটু নিয়ে চলুন ।
সালাউদ্দিন ঃ কি দরকার আমাকে বলুন , আমি ওকে
গিয়ে বলছি ।
মেয়েটি সালাউদ্দিনকে সরিয়ে ভিতরে ঢুকে যায় ।
ভিতরের রুমে গিয়ে ওদের সামনে দারায়
মেহজাবিন ঃ আপনি কে ?
মেয়ে ঃ আমি প্রিয়া । আমি শিপন ভাই কে খুজছি , আমি
উনার সাথে কথা বলতে চাচ্ছি ।
শিপন ঃ আমি শিপন ।বসুন …………… কি বলবেন বলেন ?
প্রিয়া ঃ আমি আপনার সাথে একা কথা বলতে চাচ্ছি , আর
মেহজাবিন আপু আপনি ও আসেন প্লিজ । আপুকে
আমি আগে থেকেই চিনি ।
৩জন পাশের রুমে যায় অনেকখন কথা বলে । কথা
শেষ হলে বের হয় । সবার সাথে প্রিয়ার পরিচয়
করিয়ে দেয় । আর বলে
মেহজাবিন ঃ প্রিয়া আমাদের নতুন সদস্য আর আমরা
আগামিকাল কিছুদিনের জন্ন্য পটুয়াখালি যাচ্ছি ।
সেখানে সুন্দর ১টা রিসোর্ট আছে ছোট ১টা
দ্বিপে । আমরা যেহেতু সবাই নতুন তাই শুরুতে
একটা আধটু ঘোরাঘুরি করে কাজে নামতে চাচ্ছি ।
আর আমাদের হাতে তেমন কোণ কাজো নাই ।
শিপন ঃ কাল সকাল ১০টায় আমরা বাসে উঠবো । আর
মনে রাখবে আমরা এখন গোয়েন্দা , সো
যেখানেই যাই না কেনো একজন গোয়েন্দা
হিসেবে যা যা ক্যারি করা উচিৎ সব নিয়ে আসবে ।
রিসান ঃ কাকা আমরা কত দিন থাকবো ?
শিপন ঃ ঠিক নেই ।
মিম ঃ ইটস গ্রেট । তাহলে আমরা এখন চলে যাই ।
বাসায় গিয়ে সব রেডি করি ।
স্বাক্ষর ঃ হ্যা ভাইয়া আমরা চলে যাই ।
এর পর সবাই চলে যায় । পরেরদিন সবাই ঠিক ১০টার
আগেই অফিসে চলে আসে । সেখান থেকে
বাসে করে রওনা দেয় মিম , আলো , স্বাক্ষর, কৃ্ষ
,প্রিয়া ,রিসান , শিপন , সালাউদ্দিন , মেহজাবিন , সায়মা ।
সন্ধ্যা ৬টার দিকে জাফলং এ গিয়ে পৌছায় পটুয়াখালী ।
সেখান থেকে ট্রলারে করে পোছে সেই
রিসোর্টে ।ট্রলারে শিপন সবাই কে বলে
শিপন ঃ তোমাদের কি কারো মনে প্রশ্ন যাগে নি
যে ঢাকার আসে পাশে এতো যায়গা থাকতে
কেনো আমরা এখানে এলাম ঘুরতে ?
আলো ঃ ভাইয়া আমরা কি Great Haunted Resort এ
যাচ্ছি ? যেখানে নাকি প্রায় রাতেই ভূত দেখা যায় ?
শিপন ঃ এই মেয়ে তুমি জানলা কিভাবে ?
আলো ঃ পটুয়াখালি আর দ্বিপের কথা শুনে কাল রাতে
নেটে একটু ঘাটাঘাটি করেছিলাম আরকি ।
শিপন ঃ আচ্ছা শুনো সবাই । আমরা সবাই আসলে ভূত
দেখতে আসছি । তোমাদের মধ্যে অনেকেই
আছো যারা এগুলো বিশ্বস করো না । তাদের
জন্ন্য এই ট্যূর । আর যারা ভয় পাও তারা কখনোই একা
থাকবে না । ব্যাগ অলওয়েস ক্যারি করার চেষ্টা
করবে ।
রাত ৯টার দিকে ওরা রিসোর্টে পৌছায় । সেখানে
গিয়ে রিসোর্টে রুম ভারা করে । খুব বেশি মানুষজন
নেই এখানে । জায়গাটা খুব বেশি ভয়ংকর ।রিসোর্ট টা
পুরোনো ১টা ভুতের বাড়ির মত । চারপাশে নদী ।
রিসোর্টের একটু দূরেই আছে বড়১টা বটগাছ ।
তার ইচে ১টা মন্দির ও দেখা যায় । কোন বিদ্যুতের
ব্যাবস্থা নেই । হেরিকেনর আলোয় সব চলে ।
তার মানে মোবাইল চার্জের ব্যাবস্থা নেই ।
রিসোর্টের পিছনে একটু বনের মত । যে যার মত
করে রাতে রুমে গিয়ে ঘুমিয়ে পরে । ওরা সহ সব
মিলে ২০জনের মত হবে এখানে ঘুরতে মানে
রাত্রীযাপন করে ভূত দেখতে এসেছে । রাত
পেরিয়ে যায় কিন্তু ভূত-পেত্নীর কোন খোজ
নেই ।রিসোর্টে রাতে খাবার খায় ইলিশ মাছ দিয়ে ।
শিপন রিসোর্টের সামনের শিড়িতে বসে সিগারেট
খাচ্ছে । প্রিয়া শিপনের সাথে কথা বলে ।
অনেকখন ওরা কথা বলে । এক সময় প্রিয়া কেদে
উঠে । কিছুখন পর অরা চলে যায় রুমে । যার যার মত
হারিয়ে যায় ঘুমের রাজ্যে । সকালে শিপনের ঘুম
ভাংগে চিৎকার চেচামেচিতে ।পাশের রুম থেকেই
আওয়াজ টা এসেছে । শিপন , স্বাক্ষর , রিসান দৌড়ে
পাশের রুমে যায় । গিয়ে দেখে মেহজাবিন্ দের
রুমের সামনে ১টা মরা কাক পরে আছে ।কাক টার
শরির দিয়ে রক্ত ঝরেছে । দেখে মনে হচ্ছে
কেউ খামছিয়ে কাকটাকে মেরেছে । মিম ঘুম
থেকে উঠে দেখে কাকটা পরে আছে , আর
সেটা দেখে চিৎকার দেই । মেয়ে টা খুব ভয়
পেয়েছে …………………………………………।।
গল্পটি চলবে … সাথে থাকবেন আসা করি ভালো
লাগবে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now