বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক
আরবিতে কিছু মানুষের গুন গুন ভেসে আসছে
দূর হতে, বহুলোকের হৈচৈ শোনা যাচ্ছে।ঠিক
কতক্ষন তাদের কোলাহল শোনা গেল বোঝা
যাচ্ছে না । সময় যেন স্থির হয়ে আছে ।
ঘুটঘুটে অন্ধকার,অসীম নিস্তব্ধতা,বদ্ধ গুমোট
বাতাসে স্যাতস্যাতে মাটির ঘ্রাণ।কারেন্ট নেই নাকি ?
অল্পবয়সী মেয়েটা নিজেকে একটা কাপড়
মোড়ান অবস্থায় আবিষ্কার করল, কোথাও শুয়ে
আছে সে । মাথাটা কেমন যেন দুলদুল করছে,
দুর্বল লাগছে শরীর । হাত পা নাড়ানোর চেষ্টা
করে বুঝতে পারল সে আটকা পড়েছে
কোথাও, পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি রশি দিয়ে বাঁধা । তার
উপর জায়গাটা এতই ছোট যে ঠিকমত বসাও যাচ্ছে
না।উপরের দেয়ালটা বাঁশের তৈরি ।
ধুর,নাকে তুলো ঢুকে গিয়েছে,বালিশটা ফুটো
নাকি? কিন্তু মাথার নিচে তো কোন বালিশ নেই !
গভীর আতঙ্কিত হয়ে গেলে মানুষ অদ্ভুত কাজ
করে বসে । তার তেমন কোন লক্ষন দেখা
যাচ্ছে না । সে চুপচাপ বোঝার চেষ্টা করছে,
তার সাথে আসলে হয়েছেটা কি ? আশ্চর্যের
বিষয় কিছুই মনে পড়ছে না ।
গায়ে কোন জামাকাপড় নেই, বিছানার চাদরের মত
কয়েক টুকরো কাপড় দিয়ে তার দেহ মোড়ান,
কয়লা কালো অন্ধকারে এর চেয়ে বেশি কিছু
দেখা যাচ্ছে না । মেয়েটা ঠিকমত চিন্তা করতে
পারছেনা কিছুই । সমস্ত ভাবনাগুলো কেমন খেই
হারিয়ে ফেলছে মাঝপথে । উফফ, এত কিছু
ভাবতে ভালো লাগছে না আর,ঘুম পাচ্ছে,গভীর
ঘুম ।
কি ব্যাপার ! পানি এলো কোথা থেকে ? পুরো
শরীর ভিজে যাচ্ছে । দেড় হাত উপরের বাঁশের
ছাদ থেকে কাদা পানি পড়ছে চুইয়ে চুইয়ে ।
নিশ্চয়ই কোথাও ফাটল আছে । হঠাৎ পানির পরিমান
বেড়ে গেল । ছাদটা ধ্বসে যাচ্ছে নিচের
দিকে, কলকল করে পানি ঢুকছে এখন । মেয়েটা
দুই হাত দিয়ে চেষ্টা করছে দেয়ালটাকে ধরে
রাখার । নাহ, পারছে না । পানিতে ডুবে যাচ্ছে
পুরো শরীর । পায়ের দিকের অংশ ধ্বসে পড়ল
। আর নড়াচড়ার কোন উপায় নেই । জ্ঞান
হারানোর আগে ঝুম বৃষ্টির শব্দ শুনতে পেল ।
আবছা কিছু ছায়ার উপস্থিতি টের পেল সে । ছায়া
প্রাণীগুলো পিচ্ছিল শীতল শুঁড় দিয়ে তার পা
উপরের দিকে টেনে ধরেছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now