বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(Apu Tanvir)
এতো দিনের পরিচিত ঘরটা হঠাৎ করেই কেমন অপরিচিত লাগছে আমার কাছে । ঘরের লাইট অফ করে দেওয়া হয়েছে । সেখানে একটা ডিম লাইট জলছে । দুই পাশের দুই জানালা খোলা । যদিও এখন শীত কাল না তবে আসবে আসবে করছে । একটু ঠান্ডা বাতাস আসছে ঘরে । খাট থেকে একটু দুরে মেঝেতে বেশ কয়েকটা মোমবাতি জ্বালানো হয়েছে । বাতাসে সেগুলো কাঁপছে আর পুরো ঘরের চেহারা ক্ষনে ক্ষনেই বদলাচ্ছে । মিউজিক প্লেয়ারে মৃদু স্বরে গান বাজছে । এক কথায় সব মিলিয়ে এর থেকে চমৎকার আর কিছু হতে পারে না ।
আমি দরজা ঠেলে ঘরে ঢুকতেই বিছানার দিকে চোখ গেল বিছানার দিকে । আবছায়া আলোতেই মীমকে দেখলাম ঘোমটা মাথায় দিয়ে বসে আছে । বাসর ঘরটা বলবো না আহামরি খুব সুন্দর হয়েছে কিন্তু দুজন মিলে ফুল গুলো দিয়ে যা পেরেছি তা যথেষ্ট এই রাতের জন্য । আমার কাছে কেবল মনে হল এর থেকে চমৎকার আসলেই এই রাতের বেলা আর কিছু হতে পারে না ।
আমি ধীর পায়ে এগিয়ে গেলাম খাটের দিকে ।
একটু নার্ভাস ?
হয়তো ?
আনন্দময় দ্বিধা নিশ্চয়ই মীমের ভেতরেও কাজ করছে । আমি খাটের উপর বসতেই মীম একটু নড়ে উঠলো । আস্তে করে ওর ঘোমটা টা উঠালাম উপরে ।
মোম আর ডিম লাইটের আলোতে মীমের লজ্জা মিশ্রিত চেহারা দেখে মনে হল এতো দিন ধরে যে দিনটার অপেক্ষা করছিলাম সেটা চলে এসেছে । একদম আমার সামনে এসে হাজির । আর কিছুই হয়তো দরকার নেই ।
মীম একটু হাসলো । তারপর বলল
-বউ পছন্দ হয়েছে তো ?
আমি কেবল তাকিয়েই রইলাম । প্রথমবার যখন আমি বাসর ঘরে ঢুকেছিলাম তখন কি ভেবেছিলাম আমার জীবনে আসলেই এমন একটা দিন আবারও ঘুরে আসবে । সেদিন যে মেয়েটা আমার থেকে মুখ ঘুরিয়ে শুয়ে ছিল অন্য দিকে আজকে আমার দিকে তাকিয়ে আছে ভালবাসার চোখে, সামনের দিন গুলোর স্বপ্ন নিয়ে !
আমি মীমের হাত ধরলাম । তারপর বললাম
-আমাদের শুরু টা হয়তো ভাল ভাবে হয় নি কিন্তু শেষ টা সব থেকে সুন্দর হবে । সুন্দর হবে এর মাঝের এক সাথে পথ চলা টা ! আই ক্যান গ্যারান্টি !
মীম কেবলই হাসলো ! সেই হাসিতেই বলে দিচ্ছে যে আমার কথা তার বিশ্বাস হয়েছে । আসলেই আমাদের সমানের দিন গুলো সব থেকে সুন্দর হতে যাচ্ছে যার সুচনা আজকে এখান থেকেই !!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now