বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দায়িত্ব

"শিক্ষা উপকরন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X ভাই, আপনার রাজনৈতিক দর্শন কি? আপনার লেখাগুলো পড়লে মাঝে মাঝে মনে হয় বিএনপি আবার মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগ। আপনে আসলে কোন দলের? চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। তরল চা গলায় আটকে গেলো।স্পর্শ কাতর বিষয়গুলো যেমন - রাজনীতি,ধর্ম এগুলো নিয়ে হুদাই গেজান আমার ভালো লাগে না।যতটুকু পারা যায়, এসব বিষয়ে আলোচনা, হুদাই গেজান সুক্ষভাবে এড়িয়ে চলি। তাই না শুনার ভান করে থাকি।হুদাই ফাও প্যাচাল পারতে হইবো তাই এমন প্রশ্ন শুনলে চুপ করে থাকি। কিন্তুু আমার পেয়ারে ভাই গেজান শুরু করে দিয়েছে। পরে কমু নে, এখন চা টা খাইতে দে। ভাই, চা খাইতে খাইতে কন, শুনি। হালার পুত, চুপ।আর একটা কথা কবি, তো তোর রাজনীতির দর্শন পাছা দিয়া হান্দাইয়া দিমু।চুপ। হালার, পোলাপাইনের গালি দিলে মনে হয় আরো বেশি অনুপ্রেরণা পায়।বেয়াদপ পোলাপাইন। শুরু করলাম বয়ানে বাংলাদেশ।বেয়াদপটা হা করে যেন মুন্ডা মিঠাই গিলছে.... যতদিন পর্যন্ত "ক্ষমতা" শব্দের জায়গায় "দায়িত্ব" শব্দের স্থান না হবে ততদিন কোনো লাভ নেই। ক্ষমতায় গেলে হেন কারেংগা তো তেন কারেংগা... লাভ নাই। বলতে হবে, দায়িত্ব পেলে হেন কারেংগা তো তেন কারেংগা। ক্ষমতা - একনায়ক দায়িত্ব - সেবক আমরা আগামীতেও ক্ষমতায় আসবো, মানে - অহংকার। আমরা আগামীতে দায়িত্ব নিতে চাই, মানে-সেবা। এবার, বল কি বুঝলি? ভাই, মাথার উপর দিয়া গেছে। তাইলে,আমার রাজনীতির দর্শন জানতে চাইলি কেন? ভাই, ভুল হইছে। কিন্তুু আপনে কোন দলের? Always বিরোধী দল। মানে, বুঝলাম না? সমালোচনা করা। যখন যে দায়িত্বে থাকবে তখন তার সমালোচনা করা। যেনো দায়িত্বপ্রাপ্তরা তাদের দায়িত্বের প্রতি আরো নিষ্ঠাবান হয়। ভাই, সমালোচনা করেন ভালো কথা। যদি লইয়া ডলা দেয়? তখন কি করবেন? ওই ব্যাটা, তুই না বুইঝা বেশি কথা কস। সমালোচনা করুম যুক্তি দিয়ে।যেনো ডলা না দেয়। হুদাই পাহাড় ঠেল্লে হইবো? ঠিক আছে, ভাই। কিন্তুু... ভাই.. বলে আমার ছোটো ভাই আস্তে আস্তে উঠে দোকান থেকে বের হয়ে, ভাই, হুগনা পাছা কিন্তুু বেশী লোড মানে ডলা লইতে পারবো না।একটু খেয়াল রাইখেন বলে দৌড়... আমি চিৎকার করে... হালার পুত, দৌড় দিয়া কই যাস? ও, দূর থেকে......চিৎকার করে.... ভাই, আপনার দেহের বিশেষ জায়গার একটু সমালোচনা করলাম তাতেই ক্ষেইপা গেলেন। আপনিই বলেন - এখন, আমি যদি সামনে থাকতাম তাইলে আপনি আমার সাথে যা করতেন সেটা - দায়িত্ব না ক্ষমতা? আমি....... ওর কথা শুনে ভোন্দা হইয়া গেলাম। ওর পিছে দৌড় দিতে দিতে..... হালার পুত, দাঁড়া না হইলে ইটা মারুম। ও, দৌড়.... আর.....চিৎকার করে, ভাই, রাইতে দেখা করুম।বাসার দায়িত্ব পালন কইরা আসি নাইলে ঘরে ঢুকতে দিবো না।নিশ্চিত বাপে আজকা ডলা দিবো।ভাই, ডলা খাইলে কিন্তুু আপনার নাম কমু....... হে হে হে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৫ জন


এ জাতীয় গল্প

→ নিঃশব্দ দায়িত্ব
→ সন্তানকে চরিত্রবান করে গড়ে তোলা বাবার দায়িত্ব
→ দায়িত্ব
→ দায়িত্ব
→ "দায়িত্ব"
→ দায়িত্ব
→ ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য
→ ছেলের দায়িত্ব
→ দায়িত্ব
→ মা বাবার দায়িত্ব কী?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now