বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দাঁড়ি রক্ষা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X দাঁড়ি রক্ষা - মোঃ মেহেদী হাসান গালিব আজ সন্ধ্যায় আমার বাসার পাশের গর্তে বসবাসরত ইঁদুরদের সাথে একটি গোল টেবিল বৈঠক করলাম । বিষয় ছিল, গভীর রাতে আমার ঘর থেকে উৎপন্ন গানের সুরে তাদের ঘুম ভেঙ্গে যাওয়া । তাদের দাবী আমি যেসব গান শুনি সেসব গানে নাকি কোন সুর নেই । আর সেই বেসুরা গানের উৎপাতে তারা নাকি রাতে একটুও ঘুমাতে পারে না । আমার শোনা গানের সুর নেই!! তাদের এরকম অপমানজনক কথা শোনার পর আমি আর ঠিক থাকতে না পেরে গোল টেবিলে কষে এক কিল বসালাম । আর তাতেই বেচারা ইঁদুর সম্প্রদায়ের একমাত্র গোল টেবিলটি ভেঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল । টেবিলের করুণভাবে মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য দেখে কয়েকটি মাস্তান গোছের ইঁদুর যেই না আমাকে মারতে উদ্যত হল আমার কলিজায় থাকা সমস্ত তরল পদার্থ বাষ্প হয়ে উড়ে গেলো । কিন্তু কিছু মুরুব্বি ইঁদুরের হস্তক্ষেপে সেই বাষ্প পুনরায় তরলে পরিণত হল । ইঁদুর সম্প্রদায়ের মাননীয় প্রধানমন্ত্রী তার তেল চকচকে দাঁড়িতে হাত বুলাতে বুলাতে আমার দিকে তাকিয়ে মুখটা বাংলার পাঁচের মত করে বললেন, "আমরা এখানে তোমাকে রাগ দেখানোর জন্য ডাকিনি । ডেকেছি আমাদের সমস্যা শোনানোর জন্য । " আমি ভদ্র ছেলের মত মাথা নাড়লাম । এবার সবাই একে একে তাদের অভিযোগ তুলে ধরতে লাগলেন । প্রথমেই এক মধ্য বয়স্ক ইঁদুর বলল, "বাবা দেখো, তুমি গান শুনবা ভালো কথা । কিন্তু আমাদের তো ঘুমটা একটু প্রয়োজনীয় তাই না?"তুমি বাবা ভালো ছেলের মত একটু ভেবে দেখো । " তার কথা শেষ না হতেই গলা খাঁকিয়ে এক মাস্তান ইঁদুর হুংকার দিয়ে বলে উঠল, "ওই বেটা, তুই গান শুনবি না নাচবি সেইডা তোর ব্যাপার । কিন্তু এরপর থেকে আমাদের ঘুম না হইলে তোর হাত-পা ভাইঙ্গা রোস্ট বানায়া খামু" মাস্তান ইঁদুরটি আরো কিছু বলতে চাচ্ছিলো । কিন্তু অন্যরা তাকে ধরে নিয়ে অন্য গর্তে ঢুকে গেলো । এবার এক গর্ভবতী ইঁদুর তার ফুলা পেটে হাত নেড়ে আদর করতে করতে সমস্ত ঢং গলায় পুঞ্জিভূত করে আমাকে বলল, "আমি ঘুমাতে পাই না, তাতে কোনো সমস্যা নেই । কিন্তু আমি কুচু পুচু সোনাটা যে ঘুমাতে না পেরে শুধু কাঁদে আর মা মা বলে চিৎকার করে তার কি হবে?" ইঁদুর গিন্নির এই কথা শুনে আমি তো তাজ্জব হয়ে গেলাম । ইঁদুররা পেটে থাকতেই কথা বলা শিখে যায় আর তাদের মা সেই কথা শুনতেও পারে । ভালোই তো!মানুষের চেয়েও তো দেখি ইঁদুর অনেক উন্নত হয়ে যাচ্ছে । সবার অভিযোগ শোনার পর আমি বিনম্র দৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকালাম । তিনি আমার দিকে ঘন এক দীর্ঘশ্বাস ছুঁড়ে দিয়ে বললেন, "সবই তো শুনলে । এবার আমাদের উপর যদি একটু দয়া করতে তাহলে বড়ই উপকৃত হতাম । " আমার রুম থেকে উৎপন্ন গানের জন্য যখন সবার এতো দুর্দশা তখন আমি অনিচ্ছা সত্ত্বেও তাদের কথায় রাজি হয়ে গেলাম । মন ভার করে আমি হ্যাঁসূচক মাথা নেড়ে যেই চেয়ার থেকে উঠব অমনি ইঁদুর প্রধানমন্ত্রীর দুই বছরের এক নাতি গর্ত থেকে বেড়িয়ে এসে প্রধানমন্ত্রীর লম্বা দাঁড়ি টেনে ধরে বলল, "দাদা, উনি গান বন্ধ করবে না । উনার গান না শুনলে আমার ঘুম আসে না । দাদা দাদা তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু তোমার সব দাঁড়ি টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম । " নাতির এমন হুমকিতে দাদু যেনো আকাশ থেকে নয়, মহাকাশ থেকে পড়লেন । মহাকাশ থেকে মাটিতে ধপাস করে পড়ার পর নাতিকে অনেক বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হলেন । তার নাতির এক কথা, আমার গান ছাড়া নাকি তার নাতি ঘুমাতেই পারে না । সে নাকি স্বপ্নে আমার গানের তালে তালে পাশের গর্তের ইঁদুর সুন্দরীর সাথে নাচ করে । এসব শুনে তো প্রধানমন্ত্রী ইঁদুরের দাঁড়িতে হাত! সে এখন কি করবে! অবশেষে অনেক ভেবেচিন্তে তার ভালোবাসার দাঁড়ি রক্ষার জন্য নাতির প্রস্তাবে রাজি হয়ে গেলো । সেই আনন্দে তার নাতি তো একলাফে আমার কোলে এসে বলল, "ডুড, ওই যে ইয়ো ইয়ো মধু ভাইয়ার গান বেশি করে প্লে করবা । ওর গান আমার ভালোবাসার ইঁদুরিনির খুব ফেভারিট । " আমি তো চরম খুশিতে বলে উঠলাম, "ওকে ওকে, নো ফ্রোবলেম ডুড । " আমার কথায় আশ্বস্ত হয়ে সে আমার কোল থেকে নেমে পড়ল । গর্তে ঢোকার আগে আমার দিকে মুখ ফিরে চিৎকার করে বলে উঠলো, "ডুড, তুমি ভলিউম এতো কম করে দেও কেনো, একটু বাড়িয়ে দিতে পারো না??"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ দাঁড়ি রক্ষা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now