বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই আবিষ্কার করলাম কেউ যেন তার ভেজা চুলগুলো নিয়ে আমার বুকের ওপর শুয়ে আছে।কথাটা ভাবতেই আমি কেমন যেন চমকিয়ে উঠলাম,,,, কারন এর আগে কখনোই এমন হয় নি।তাড়াতাড়ি করে উঠতেই মনে হল, "যে মেয়েটা আমার বুকের ওপর শুয়ে ছিল সেইটা তো আমার বউ,আর কালকেই তো ওর সাথে আমার বিয়ে হয়েছে।দেখছেন আমি কেমন কেয়ারলেস মানুষ??ঘুমালে কিছুই মনে থাকে না।তাই তো আমার খুব কাছের একজন আমাকে মি. ঘুমপাগল বলে ডাকত।কাল যে আমার বিয়ে হয়েছে ঘুমের চোটে সেইটাও ভুলে গেছি।তবে যেই মেয়েটার সাথে বিয়ে হয়েছে তাকে ডাকাত বললেও ভুল হবে না হয়ত যখন যা বলবে তাই করবে সে।
আরে আমাকেই তো আপনারা চেনেনই না।আর আমিও ভাল,নিজের পরিচয় না দিয়েই বকবক শুরু করে দিছি।।আমি হলাম নিরব আর যে মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম নেহা।নেহার সাথে আমার পরিচয় হয় সেই ভার্সিটির প্রথম দিন।তারপর এত্তগুুলো দিন প্রেম।না প্রেম বললে হয়ত ভুল হবে,এইটা কোন প্রেমের মধ্যেই পড়ে না,বলা যায় কারও নির্যাতনের স্বীকার হওয়া
এইটা করলে কেন?ওইটা করলে কেন?আজকে এই করতে হবে তো কাল ঐ করতে হবে,ইত্যাদি ইত্যাদি।ওর কাছে থেকে যে কোথাও পালিয়ে যাব তারও উপায় নাই।ঠিক কলার ধরে নিয়ে এসে বলবে আমায় ছেড়ে কোথায় যাস??আমি থাকতে কোথাও যেতে পারবি না,গেলে একদম ঠ্যাং ভেঙে রেখে দেব।তাই আমিও আর রিস্ক নেই নি,কারন আমার কাছে আমার ঠ্যাং এর মূল্য অনেক বেশি। জীবনটা যেন আমার যায় যায়।আর বাড়ির থেকেও সেই ওর সাথেই বিয়ে দিতে হল।।।না জানি কাপালে আমার কি ই বা আছে।।।
ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে না উঠতেই ঝাড়ি খেতে হল।"কেউ এই ভাবে ঘুম থেকে ওঠে?ইত্যাদি ইত্যাদি।। বিয়ের প্রথম দিনই কেউ এমন ব্যবহার করে?? একটু ভালবেসেও তো বলতে পারত।যাইহোক মাথাটা নিচ করেই ফ্রেশ হতে গেলাম।ফ্রেশ হতে যেতে যেতেই মনে পড়ল আজকে তো অফিস যাওয়া লাগবে না তাই সারাদিন জমিয়ে ঘুম হবে।আমি আবার খুব ঘুম পাগল।আমার প্রথম প্রেম হল ঘুম আর প্রথম প্রেমকে কখনো ভুলে থাকা যায়??? তাই তো ঘুমকে একটু বেশিই সময় দিতে হয় আমার।তবে এখন তো আমার প্রথম বউ মানে "ঘুম" এর ঘরে একটা সতিন চলে আসছে, তাও আবার ডাকাত সতিন তাই ঘুমকে কতটুকু সময় দিতে পারব কে যানে।
বেশ খুশি মনেই খাবার টেবিলে গিয়ে দেখি সবার খাওয়া হয়ে গেছে তাই যে যার কাজে ব্যস্ত।বউ আমার দেখছি নিজে হাতে চা বানিয়ে আনছে কিন্তু আমার এখন চা খেতে মোটেও ইচ্ছে করছে না।তাই ওর কয়েকবার বলা সত্ত্বেও আমি চা খেলাম না।যেই আমি বলছি আমি চা খাব না,অমনি আমার হাতটা চা এর মধ্যে ডুবিয়ে দিল।বড্ড অবুঝ যা বলবে তাই করতে হবে।হাত পুড়ে যাওয়াতে বেশ বকাবকি করলাম মেয়েটাকে।আর আমার বকাবকি শুনে উনিও রাগ করে রান্না ঘরে চলে গেল।একটু পর অবশ্য মেয়েটার জন্য খারাপই লাগছিল এমন ভাবে হয়ত বলা ঠিক হয় নি।যাই হোক বউটার রাগ ভাঙাতে গেলাম রান্নাঘরে কিন্তু ওখানে গিয়ে দেখি সেখানে তো সবাই আছে।এখান থেকে কিভাবে যে আমার ডাকাত বউটাকে ডাকি??আমাকে রান্নাঘরে দেখেই আমার পাজি ছোট বোনটা বলে উঠল কিরে ভাইয়া, সারারাত ভাবির সাথে থেকেও মন ভরে নি???আবার এখনই বউয়ের পেছন পেছন রান্না ঘর পর্যন্ত চলে আসতে হল?পাজিটার কথা শুনে আমি কেমন যেন হকচকিয়ে গেলাম তারপর বললাম আমি রান্নাঘরে তো একটু পানি খেতে আসলাম ঐ আর কি।পাজিটা আমার কথা শুনে আবারও বলল কেন যেখানে খেতেছিলি সেখানে কি পানি কম পড়েছে?এতদিন তো ঐ পানিতেই দিব্বি হয়ে যেত।রান্নাঘর পর্যন্ত তো কখনো আসা লাগে নি,তাই বললাম।পাজিটার কথাগুলো শুনেই বউ আমার ফিক করে হেসে দিল,আর আমিও কথা না বাড়িয়ে সোজা ওখান থেকে কেটে পড়লাম।
আমি অনেকক্ষণ ধরেই আমার ডাকাত বউ এর জন্য অপেক্ষা করছি কিন্তু বউটা যে কিছুতেই রুমে আসছে না।হঠাৎ দেখি বউ আমার রুমের দিকেই আসছে,তাই আমি চটপট দরজার পাশে দাড়িয়ে পড়লাম যেন ও আমাকে না দেখতে পারে।বউ আমার রুম থেকে কি যেন নিচ্ছে আর আমি এই সুযোগে বউয়ের পেছন থেকে জড়িয়ে ধরতেই ও নিজেই বলে উঠল,তখন বকা দিয়ে এখন আদর করা হচ্ছে,না??তখন বকা দেওয়ার সময় মনে ছিল না??তখন বকা দেওয়ার প্রতিশোধ আমি নিবই।কোন কিছুতেই কোন কাজ হবে না চান্দু।এই বলে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল।আর আমি আবার চিন্তায় পড়ে গেলাম। কি যে আছে আজ কপালে।।।
বিকেলে একটু বাইরে গিয়েছিলাম তাই বাড়িতে ফিরতে একটু রাতই হয়ে গেল।বাড়িতে এসে দেখি বউ আমার ঘর আটকিয়ে শুয়ে পড়েছে।ওকে ডাকতেই ভেতর থেকে আওয়াজ এলো তখন বকা দেওয়ার সময় মনে ছিল না,আর এখন আসছো ঘুমাতে??? হবে না।।পারলে বাইরে ঘুমাও না হলে যেখানে ছিলে সেখানে ফিরে যাও।আমি ঠিক বুঝতে পারছি কিছুতেই কোন কাজ হবে না, তাই আমাকে একটু আলাদা পথে হাটতে হবে,,,,,
আমি বললাম "আচ্ছা আমি ছাদে গেলাম,আজ ওখানেই ঘুমাবো।অমনি কাজ হয়ে গেল,,,,সাথে সাথেই দরজা খুলে জড়িয়ে ধরে বলল "আমিও আজ তোমার সাথে ছেদে ঘুমাব।ঘুমায় না প্লিজ প্লিজ।। কি আর করার ওই ভাবেই ডাকাত বউটাকে কোলে তুলে ছাদে যাওয়া লাগল।নাহলে কি করত কে ই বা জানে।ছাদে গিয়ে দেখি প্রকৃতি যেন তার রূপের পসরা মেলে ধরছে,পাগলিটার জন্যই আজ চাঁদটাও যেন মেঘের আড়ালে তার মুখটা লুকাচ্ছে।চাঁদের আলোতে ডাকাতটাকে আপরূপ লাগছে।এই মুহূর্তে যে কেউ ওকে দেখলে নির্ঘাত কবি হয়ে যাবে।তাই আমিও হা করে ওর দিকে তাকিয়েই আছি।হঠাৎ একটা ধমক খেতে হল।বুঝলাম কিছু গন্ডগোল আছে।ডাকাত বউটা বলল আমার দিকে হা করে তাকিয়ে কি দেখ হ্যা??এর আগে কখনো দেখনি না কি??এই পাশটায় বসো তারপর তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো আর তুমি গান গাইবে,কোন কথা না।।সোজা এইপাশে এসে বসো।
বউ আমার যে রায় একবার দিয়ে দিছে তার আর পরিবর্তন করার সাধ্য আমার নেই,তাই চুপচাপ লক্ষী ছেলের মত একপাশে বসে পাগলিটাকে গান শোনাতে লাগলাম,,,,,,,
এখন পাগলিটা আমার বুকের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে আর আমি আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মনের সুখে গান গাচ্ছি,,,,,,,,"আহা আজই এ বসন্তে"........এখন বসন্ত না তবুও কেন জানি হৃদয়ে বসন্তের দোলা দিয়ে যাচ্ছে,,,,হয়ত ডাকাত বউটার জন্যই।
আপনাদের সাথে অনেক গল্প হয়েছে, আমার বউ যদি দেখে আমি গান না গেয়ে আপনাদের সাথে গল্প করছি তাহলে নির্ঘাত আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবে।।।
আর একটা কথা,আপনারা কেউ ওকে বলবেন না কিন্তু আমি ওকে ডাকাত বলেছি তাহলে আমার কপালে দুঃখ আছে।আজকের মত আসি অন্যদিন আবার দেখা হবে,,,good night..
!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now