বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবীসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “দাজ্জালআত্মপ্রকাশ করলে মুমিনদের একজন তার নিকট যাবে।পথে তার সাথে দাজ্জালের পাহারাদারদের দেখা হলে,তারা তাকে জিজ্ঞেস করবে: কোথাকার ইচ্ছায়বেরিয়েছ? সে বলবে: আমি এই আত্মপ্রকাশকারীব্যক্তির কাছে যেতে চাই। তারা বলবে: আমাদের প্রভুরপ্রতি কি তুমি ঈমান রাখ না? সে বলবে: আমাদের প্রভুরব্যাপারে তো অপ্রকাশ্য কিছু নেই। তারা বলবে: একেহত্যা কর। অতঃপর তাদের কিছু লোক অন্য কিছু লোককেবলবে: তোমাদের প্রভু কি তোমাদেরকে তার অনুমতিব্যতীত কাউকে হত্যা করতে নিষেধ করেনি? ফলে তারাতাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন মুমিনলোকটি দাজ্জালকে প্রত্যক্ষ করবে তখন বলবে: হেলোকসকল! এ সেই দাজ্জাল যার আলোচনা রাসূলসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতঃপরদাজ্জালের আদেশে তাকে উপুড় করে শোয়ানো হবে।দাজ্জাল বলবে: ওকে ধরে তার পিঠ ও মাথায় প্রহার কর।তাকে প্রহার করার কারণে তার পেট ও পিঠ চওড়া হয়েযাবে। সে বলবে: তুমি কি আমাকে বিশ্বাস কর না? সেবলবে: তুমি তো মিথ্যাবাদী মাসীহ দাজ্জাল। অতঃপরতার হুকুমে মুমিন ব্যক্তির মাথার সিঁথি থেকে দু’পায়েরমধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে দু’টুকরো করে দেয়া হবে।অতঃপর দাজ্জাল দুই টুকরার মাঝখান দিয়ে হেঁটে যাবেএবং লাশকে সম্বোধন করে বলবে: উঠ। তখন সে পূর্ণরূপে(জীবিত হয়ে) উঠে দাঁড়াবে। অতঃপর (দাজ্জাল) তাকেজিজ্ঞেস করবে: তুমি কি আমার প্রতি ঈমান এনেছ? সেবলবে: তোমার সম্পর্কে আমার অভিজ্ঞতা বৃদ্ধি পেল।তারপর বলবে: হে লোকেরা! এ দাজ্জাল আমার পরেমানুষের মধ্য হতে আর কারো কোন কিছু করতে পারবে না।অতঃপর দাজ্জাল তাকে যবেহ্ করার জন্য ধরবে। তখনআল্লাহ্ তা’আলা তার গর্দান থেকে গলার নিচেরহাড়ের মধ্যমাংশকে পিতলে পরিণত করবেন। ফলে সেতাকে হত্যা করতে সক্ষম হবে না। শেষে সে তার দু’হাত ওদু’পা ধরে ছুঁড়ে ফেলে দেবে। এ দেখে লোকেরা ধারণাকরবে যে, তাকে আগুনে নিক্ষেপ করল। বাস্তবে তাকেজান্নাতে ফেলা হলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: নিখিল বিশ্বেরপ্রতিপালকের নিকট এই ব্যক্তিই সবচেয়ে বড়শহীদ।” [বুখারী: ৭১৩২, মুসলিম: ২৯৩৮]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now