বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দাবাড়ু

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Furti (০ পয়েন্ট)

X লেখক - Furti বড় ভাই কোথা থেকে জানি একটা দাবা-র বোর্ড কিনে আনলেন । অবশ্য ঈদে অনেক টাকা সালামি পেয়েছেন । ওগুলো তার ব্যক্তিগত ড্রয়ারে রেখেছিলেন । আজ তার সম্পূর্ণ হয়ত খরচ করেছেন একটা কাঠের দাবার জন্য । দাবার বোর্ডটা অসাধারণ ছিলো । গুটি গুলো ছিলো কাঠের তৈরি । বড় ভাই চ্যালেঞ্জ করলো- তাকে হারাতে পারলে ১০০ টাকা দেবে । আমি তো এই সুযোগ ছাড়বো না । আমি - challenges accepted ! আমি আর বড় ভাই বসে পড়লাম আমার পড়ার টেবিলে । ভাইয়ার পড়ার টেবিলে খেলা সম্ভব নয় । কারণ ওটা একটা বেশি লম্বা । আমার টা ভাইয়ার চেয়ে কম লম্বা । গুটি সাজিয়ে নিলাম । বড় ভাই - বুঝলি , এসব দাবা তোদের জন্য আসেনি । এই খেলা খেলতে বুদ্ধি লাগে । আমি - তুমি আমাকে বুদ্ধি দেখাও ? গতকাল তোমার দামি কলম দানিতে তোমার ড্রয়ারের চাবি পড়ে গিয়েছিলো । তুমি কলম দানি উল্টা না করে দিলে ওটার মধ্যে হাত । তারপর , হাত আটকে গেলো । বোকা ! বড় ভাই - তুই তোর বড় ভাইকে কি শিখাচ্চিস ? জানিস , আমি কে ? আমি আস্তে করে বললাম - আলারপুত ! বড় ভাই - এই ! কি বললি ?! আমি - কিচ্চু না । খেলা শুরু করো । ভাইয়া চাল দিলেন । তবে ভাইয়াকে আমি ৪-৫ চালে হারিয়ে দিলাম । কিভাবে , তা অন্য একদিন জানানো যাবে । ভাই তো আমাকে ১০০ টাকা দিতে নারাজ , তবে আমিও নাছোড়বান্দা ! টাকা নিয়েই ছাড়বো । সকাল পেরিয়ে বিকাল হলো । ভাই ক্রাশকে পটানোর চেষ্টা করছে । আমি - ১০০ টাকা দাও ! আইডিয়া দিতে পারি । বড় ভাই - এই নে , জলদি বল । আমি - তুমি দাবার বোর্ড টা তোমার কে গিফ্ট করে দাও , এতো দামি বোর্ড । পটে যাবে । বড় ভাই - ওয়াহ , তবে এটা আমার কষ্টের কেনা ! আমি - গার্লফ্রেন্ড হাত থেকে যাবে , চলবে ? এবার বড় ভাই সত্যি সত্যি ক্রাশকে ওটা গিফ্ট দিলেন । এভাবেই আমার দাবার জীবন শুরু হলো । দুঃখের বিষয় , ভাইয়া ছাড়া আর কাউকে হারাতে পারি না gj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

→ দাবাড়ু

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now