বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চশমা পড়ায় যা যা করতে পারিনি আমি ✌✌

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X চাশমা পরায় যা যা করতে পারিনি আমিঃ- ১- দূর থেকে গার্লফ্রেন্ডকে চেনে শাহরুখ খানের মতো "Tujhe Dekha To Ye Jana Sanam" স্টাইলে দৌড়ে যেতে পারিনি। ২- চশমা পরা অন্য কোনো ছেলেকে চাশমিশ,টিউবলাইট বলে ডাকতে পারিনি। ৩- কোনো দিন কোনো জায়গায় উপস্থিত হতে লেইট হলে অন্য দের মতো দৌড়ে যেতে পারিনি। কারণ দৌড়ালেই চশমার কাঁচে সুন্দর সুন্দর রেখা সৃষ্টি হবে। ৪-নির্ঘুম রাত কাটিয়ে সকালে কাউকে চোখের নিচে কালো দাগ দেখাতে পারিনি,কারো থেকে সহানুভূতি বকাঝকা ও পাই নি কারণ চশমার নিচে চোখের কালো দাগ দেখা যায় না।তাছাড়া ডাক্তার বলেছে সব সময় চশমা পরতে। ৫- চশমা পরায় নির্ভয় হয়ে চলা ফেরা করতে পারিনি।কেউ কিছু বলে গেলেও তাকে মুখ ফিরিয়ে কিছু বলতে পারিনি কারণ সে যদি চোখে ঘুষি দিয়ে দেয় তারপর কানা ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না। ৬- অনেক মেয়েকেই চশমা পরার কারণে প্রপোজ করতে পারিনি।বিশেষ করে ঠোঁটকাটা স্বভাবের মেয়েদের।যদি বলে চশমা পরা ছেলে একদম পছন্দ না তখন দুঃখে,কষ্টে চশমার পাওয়ার আরো বাড়াতে হবে। ৭- চশমা পরায় পাহাড়ি এডভেঞ্চার কিংবা খুব বেশি সাঁতার কাটতে পারিনি কারণ চোখে সমস্যা।চশমা আবশ্যকীয়। সাঁতরে বেশি দূর চলে গেলে পাড় না দেখলে চশমা পরার মানুষটা আর বাঁচবে না। ৮-চশমা পরায় বৃষ্টিতে ভিজতে পারিনি, পারিনি চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তি নিতে। চশমা পরায় কতো কি করতে পারিনি। লেখাঃ-তৌহিদুর রহমান


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ চশমা পড়ায় যা যা করতে পারিনি আমি ✌✌

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now