বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Christmas gift

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Suborna Akhter Zhumur (০ পয়েন্ট)

X জিম আর ডায়না খ্রিষ্টান দম্পতি। তারা দুজন একে-অপরকে অকৃত্রিমভাবে ভালোবাসে। জিমের উপার্জন কম হওয়ায় দুজনের অনেক চাওয়াই পূরন করা তাদের সাধ্যের বাইরে থেকে যায়। কিন্তু তাদের সংসারে ভালোবাসার অভাব কখনোই হয়নি। তারা দুজনেই একে-অপরকে ক্রিস্টমাস ডে উপলক্ষে উপহার দিতে মনস্থির করে। আর একদিন পরেই বড়দিন। ডায়না হিসাব করে দেখলো যে, তার কাছে খুব সামান্যকিছু টাকা আছে যা দিয়ে ভালো কোনো গিফট কেনা সম্ভব নয়। এই টাকাগুলো সে অনেক কষ্টে তরকারীওয়ালা, মুদী দোকানদার, রিকশাওয়ালাদের সাথে দর কষাকষি করে, কিপটেমি করে বাঁচিয়েছে। যখন ডায়না আয়নার সামনে বসে এসব নিয়ে ভাবছিল তক্ষুনি তার নিজের চুলের দিকে চোখ পড়লো। তার চুলগুলো খুবই বড় এবং অপরুপ সুন্দর। জিম আর ডায়না দুজনেই এই চুল নিয়ে অন্যরকম আভিজাত্য অনুভব করে। ডায়না খানিকক্ষণ দ্বিধাদ্বন্দ্ব করে অবশেষে গিফট কেনার জন্য চুলগুলো বেচে দেয়ার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত একটি দোকানে গিয়ে সে তার অনন্য চুলগুলো বিক্রি করে প্রত্যাশার চেয়েও বেশি দাম পায়। এরপর সে ভাবতে থাকে, কি গিফট করলে ভালো হয়, কোনটা বেশি আকর্ষণীয় হবে। পরক্ষনে তার মনে পড়ে যায় জিমের সোনার ঘড়িটার কথা যেটা জিম পেয়েছে তার প্রপিতামহের কাছ থেকে। ঘড়িটার চেইন হারিয়ে যাওয়ার পর থেকে অতো সুন্দর ঘড়িটা জিম হাতে পড়তে পারেনা। কারণ, টাকার অভাবে নতুন চেইন লাগানো হয়নি। তাই ডায়না প্লাটিনামের একটি ঘড়ির চেইন কিনলো। আর কল্পনা করতে লাগল এই প্লাটিনামের চেইনের সাথে ঘড়িটা পড়লে জিমকে কতোটা মানাবে। ঘড়িটা এতোটাই সুন্দর যে কারোর চোখে পড়বেই। অন্যদিকে, জিম ডায়নার জন্য কচ্ছপের খোলের ওপরে মুক্তো বসানো একসেট চিরুনি কেনে তার প্রিয় ঘড়িটা বিক্রি করে। এছাড়া তার কাছে অন্যকোনো উপায় ছিলনা। কারণ, তার কাছে খুবই সামান্য টাকা ছিল যা দিয়ে ডায়নার পছন্দের এই চিরুনিগুলো কেনা সম্ভবপর হতো না। ডায়না মুখ ফুটে কিছু না চাইলেও দোকানের সামনে দিয়ে যাওয়ায় সময় চিরুনিগুলোর দিকে তাকিয়ে থাকতো, জিম সেটা খেয়াল করেছিল। কিন্তু সামর্থ্য না থাকায় ইচ্ছে থাকলেও কিনে দেয়া সম্ভব হয়নি। অন্যদিকে, ভয়ে ডায়নার বুক দুরুদুরু করে কাঁপছে। না জানি এই খাটো, কেটে ফেলা চুল দেখে জিম কেমন আচরণ করবে!! আগের মত ভালোবাসবে তো!! তড়িঘড়ি করে সে চুলগুলো কোনোরকমে আঁচড়ে নেয়। জিম বাড়ি ফিরে ডায়নার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টি অনুসরণ করে ডায়না ভীষন ভয় পেয়ে অনুনয়ের সুরে বলে, "প্লীজ রাগ কোরোনা। আমার চুল আবার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তুমি দেখো আমি তোমার জন্য কত সুন্দর ঘড়ির চেইন নিয়ে এসেছি! এখন থেকে তুমি তোমার ঘড়িটা আবার হাতে পড়তে পারবে।" তার কথা শুনে জিম বিমর্ষ হয়ে ধপ করে বিছানায় বসে পড়লো। ডায়নাকে কাছে ডেকে বলল, "তোমার চুল খাটো থাকুক কিংবা লম্বা তাতে তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমে যাবেনা। এই প্যাকেটটা খুললেই বুঝতে পারবে কেন আমি এতোটা অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে ছিলাম।" ডায়না প্যাকেট খুলে দেখলো যে, এই সেই চিরুনি যা দিয়ে সে তার লম্বা চুলগুলো আঁচড়ানোর স্বপ্ন দেখতো। তার চোখে পানি এসে গেল এইকথা ভেবে যে, আজ তার কাছে চিরুনিগুলো ঠিকই আছে কিন্তু সেগুলো দিয়ে আদর করার মতো চুল নেই। নিজেকে সামলে নিয়ে চোখ মুছে নিয়ে ডায়না জিমের কাছে ঘড়িটা চাইলো প্লাটিনামের চেইনটা লাগিয়ে ঘড়িটা জিমের হাতে পড়াবে বলে। কিন্তু যখন জিম ডায়নাকে ঘড়ি বিক্রি করে চিরুনি কেনার কথা জানালো তখন ডায়না রীতিমতো হতবাক হয়ে যায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭৪ জন


এ জাতীয় গল্প

→ Christmas gift

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now