বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২২-১০-২০১৪
.
দিন টি লাইফ টা পুরো চেঞ্জড করে দিয়েছে। ছোট্ট একটা প্রশ্ন পাল্টে দিয়েছে অস্তিত্ব। এরপর থেকে প্রতি বছর এই দিন টি উনি না মনে রাখলেও এর প্রতিটি মুহূর্ত আমি মনে রেখেছি।
স্পষ্টত মনে আছে, দিন টি ছিলো বুধবার। প্লে লিস্টে তাহসানের কে তুমি গান টি চলছে সাথে পদার্থ বিজ্ঞানের গানিতিক সমস্যা গুলো নোট করছি।
সন্ধ্যায় ফোনে নোটিফিকেশন আসে। হোয়াটস অ্যাপ এ ম্যাসেজ।
.
কথা বলার এক পর্যায়ে আমি প্রশ্ন করেছিলাম......
.
--- আচ্ছা আপনিও কি কাউকে পছন্দ করেন?
--- হয়তো..... (উনি)
--- কাকে? সানি লিওন?
--- তোর কি মাথা খারাপ? মুন?
--- মাথা খারাপ হবে ক্যান? ভালো লাগতেই পারে?
--- আচ্ছা? তুই সানি লিওন কে কিভাবে চিনিস?
--- বেবিডল গান কে না দেখছে?
--- সত্যি কি তাই??
--- আপনি কিন্তু টপিক চেঞ্জড করছেন.....
--- বলেন.. কাউকে ভালোবাসেন?
--- হুম.....
--- অহ্। কে? নাম কি? দেখতে কেমন?
--- নাহ্, আমার ভালোবাসা একান্তই আমার আমি এর মাঝে কাউকে আসতে দিবো না।
--- বলেন না। প্লিজ
--- আচ্ছা কাল বাহিরে যাবি? প্রাইভেট আছে তোর?
--- হুম ৬-১.৩০ পর্যন্ত।
--- এত কি প্রাইভেট? বাসায় পড়িস না?
--- পড়ি তো। না প্রাইভেট ৪ টা কিন্তু এক্সাম আছে। আর সব শেষে দেওয়ান স্যার এর বাসায়।
--- কুমুদিনীর ম্যাথ স্যার.....
---- আবার টপিক ঘুরাচ্ছেন... ওকে বলতে হবে না।
---- কাল বলবো। কাল ঠিক ১২.৪৫ এ কল দিবো।
---- আজকে নয় কেনো?
---- কিছুনা।
----এখন বলেন। না হলে.....
---- না হলে কি?
---- আমার রাতে ঘুম আসবো না।
---- বললেও ঘুম আসবো না।
.
.
রাত ১.৪৭ এ আবার নক দিয়েছিলাম যে মেয়েটি কে? উনি বলেন নি। কষ্ট ভয় দুটোই লেগেছিলো।
ছোট্ট বেলা থেকে যে মানুষ টা আমার অন্য জন কে কিভাবে দিয়ে দিবো। খুব কান্না পাচ্ছিলো কিন্তু কিছুই বলার ছিলো না।
.
.
পরদিন (২৩-১০-২০১৪)
.
সারারাত ঘুম হয়নি। এক প্রকার উৎকন্ঠা কাজ করেছে। ঘুম ঘুম চোখেই নামাজ পড়ে বেরিয়ে পড়লাম । সামনে এইচ এস সি এক্সাম। তাই কোন কারচুপির উপায় নেই। তাই যেতে হচ্ছে।
বান্ধবী দের সাথে মিলে কখন যে এসব কথা ভুলে গিয়েছিলাম মনে নেই। আমার সাথে যে মোবাইল নামক কোন কিছু আছে সেই কথা শামছি আর মুক্তি সাথে থাকলে মনে থাকার জো নেই। কিন্তু হঠাত আম্মোর কল আর কাল রাতের সব মনে পড়ে গেলো।
তখন থেকে মন টা প্রচণ্ড খারাপ। পারলে কান্না করে দিবো।
শুধু একটা কথা মনে হচ্ছিলো হয়তো আমি এসবের জন্য উনার বরাবরের নয় তাই উনি অন্য কাউকে বেছে নিয়েছেন এবং আজ আমি সেই কঠিন সত্যের মুখোমুখি হতে যাচ্ছি।
১২.৪০ কিছুতেই মন বসাতে পারছি না। তাই বাসায় আসার জন্য বের হলাম। ঠিক ১২.৪৫ এ কল এলো।
.
----হ্যালো? (আমি)
---- হুম। (উনি)
---- বলেন??
----কী?
---- কাল রাতে যা বলতে চেয়েছিলেন.......
---- অহ্। তার কথা কি বলবো? সে তো সবসময় আমার সাথেই চলে...
.
কথা টা শোনার পর বুঝতে বাকি রইলো না যে মেয়েটি উনার সাথেই মেডিকেলে পড়ে....
চুপচাপ থেকে কথা বলতে গিয়ে দেখি কল কেটে গেছে. ।।।
.
সাথে সাথে ফোনে একটা টেক্সট আসে।
"হোয়াটস অ্যাপ এ আয়"
.
অতঃপর হোয়াটস অ্যাপ এ......
.
---- মেয়েটি কে? বললেন না তো?
---- যদি বলি আপনি?
---- হুহ্। মজা না। সত্যি বলেন।
---- আমি সত্যি বলেছি।
.
রিক্সা বাসার সামনে এসে থেমেছে। কিন্তু এখন মনের মধ্যে ঝড় বইছে। এখন পথ মনে হচ্ছে আরো কঠিন। হয়তো আমি উনাকে হারাতে চাই নি। কিন্তু কখনো ভাবিনি উনি যদি আমাকে চায় তো আমি কি করবো।
বাসায় এসে নামাজ পড়ে কখন যে ঘুমিয়েছি জানি না। ঘুম ভাংগে আব্বুর ডাকে।
.
---- মা, উঠো। সারাদিন তো কিছুই খাও নি খেয়ে নাও।
---- আচ্ছা আব্বু। একটা কথা জিজ্ঞেস করবো?
---- হুম করো।
---- একজন মানুষ যাকে সবাই ভালো বলে। ভদ্র, শান্তশিষ্ট, বুদ্ধিমান। এমন একজন মানুষ যদি কখনো তোমার কাছে আসে তোমার প্রিয় জিনিষ টা চাইতে তুমি কি ফিরিয়ে দিবে.......
---- সে যদি আমার প্রিয় জিনিষ টার যোগ্য হয় তবে অবশ্যই দিবো না।
.
ফ্রেশ হয়ে খাওয়া শেষে অনলাইনে দেখি উনি আছেন। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিলেন।
.
---- এত ক্ষণ কই ছিলি?
---- ঘুমিয়েছিলাম।
---- কিছু বললি না তো.....
---- কি বলবো আমি বুঝিতে পারতেছি না।
---- তুই কি অন্য কাউকে......
---- না,
---- তাহলে?
---- যদি ফ্যামিলি মেনে না নেয়?
---- সেই বিষয় আমি দেখবো।
---- আমার মাথা কাজ করছে না।
---- আমি তোকে কিছু প্রশ্ন করবো হ্যাঁ,না তে উত্তর দিবি।
---- আচ্ছা।
---- অন্য কাউকে ভালোবাসিস?
---- না....
---- I love u .... will u love me...
.
ম্যাসেজ টা সিন করেও কোন রিপ্লে দিতে পারছিলাম না। কারণ এর সাথে জড়িয়ে আছে আমার পরিবার আমার ভবিষ্যৎ।
.
---- মুন। উত্তর যাই হোক না কেনো, আমার ভালোবাসা কোনদিন কমবে না।
---- মানে.....
---- Yes or No.... u have no other option....
---- yes
---- সত্যি?
---- হুম।
---- থাকবি তো আমার সাথে সারাজীবন?
---- মৃত্যুর আগ পর্যন্ত।
---- I love u.. . উম্মাহ
---- হুম্মম??
.
দেখতে দেখতে সম্পর্ক তিন পেরিয়ে চার বছরে......
,অনেক চড়াইউত্রাই পার করে আজ এই সম্পর্ক। রাগ,অভিমান এবং ভালোবাসা সব কিছু এই সম্পর্ক কে করে তুলেছে প্রতিনিয়ত অটুট বন্ধন। একটা কথা খুব ভালো লাগে যখন আমাদের ফ্রেন্ড দের কোন উদাহরণ দিতে হয় তখন আমাদের কে দিয়ে দেয়। সত্যি সুবাসিনী সৌরভের অস্তিত্ব এবং সুবাসিনীর পরিচয় সৌরভ।
ম্যাসেজ গুলো দেখছিলাম আর হাসছিলাম যে উনি তো প্রপোজ করেইনি আজ পর্যন্ত। এটা কোন কথা? আজ আসুক উনি।
সত্যি আজ উনার কপালে শনি আছে, আজকে আমি অপশন দিমু। হয় প্রপোজ করেন না হয় ব্রেকাপ করেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now