বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চোরকথা - সুপণ শাহরিয়ার

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X : কী খবর? - এই তো, আছি। আপনার কী খবর? : আছি মোটামুটি। চাকরি-বাকরি, অফিস-টফিস— ভাল্লাগে না কিচ্ছু। - তাহলে কীভাবে হবে? : কোনো বড়োলোকের মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতে পারলে ভালো হতো। - সেরকম কোনো মেয়ের সন্ধান নেই? : আছে। কিন্তু সে মেয়ের একটা ছোটো ভাই আছে। খুব গাট্টাগোট্টা। আমাকে এক হাত দিয়ে তুলে আছাড় মারতে পারবে। - তাহলে তো সমস্যা। : হুঁ। বিরাট সমস্যা। তার বোনকে পিটানোর কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কিন্তু বৌ পিটাতে না পারলে কেউ পুরুষ মানুষ হয় বলেন? - তাও তো কথা। আপনি তো আবার পুরুষ মানুষ। : হুঁ। শালা নেই— এমন পরিবারে ঘটনা ঘটাতে হবে। - ঘটিয়ে ফেলেন তবে। : কীভাবে ঘটাবো? ওরকম পরিবারের সন্ধান জানি না তো। আপনার জানা আছে? - নাহ্। : ধ্যাৎ! কী রকম বন্ধু আপনি? কোনো কাজে আসেন না। যাক গে। আপনার বাচ্চাকাচ্চারা কেমন আছে? - কী বলে! : আপনার বাচ্চাকাচ্চারা কেমন আছে? - জানি না তো। : এ কেমন আপনি? বাচ্চাকাচ্চার খবর রাখেন না! প্রতি মাসে বেতন তো ঠিকই নেন। - বুঝলাম না। : আরে আপনার ইশকুলের বাচ্চাকাচ্চারা ভালো আছে? - ও। হি হি হি। হ্যাঁ, ভালো আছে। : এতোবেলা পর! মাথা ফাটানো দরকার। বোঝে না। - হুঁ, আসলেই ফাটানো দরকার। : আসেন, ফাটাই। - হুঁ, ফাটান। : একটা লাঠি আনেন। - লাঠিও আমি এনে দেবো!? : তো? মাথা ফাটাবো আপনার— লাঠি আপনি আনবেন না? কষ্ট করে আপনার মাথা ফাটাবো, আবার তার জন্য কষ্ট করে লাটিও আমাকে যোগাড় করে আনতে হবে? আশ্চর্য! - এটা কোনো বিচার হলো? : হলো না? হলো তো। - মোটেও না। : একদম হ্যাঁ। যাক গে, বাদ দেন। এতো রাতে আপনার মাথা ফাটিয়ে হাসপাতাল-অ্যাম্বুলেন্স করতে পারবো না। ঘুমোবেন না? ঘুমোন কখন? - এইতো, একটু পরেই। আপনি? : আমার ঘুমের মাথা খারাপ। কোনো ঠিক-ঠিকানা নেই। - তবে তো আপনার মাথাই ফাটানো উচিত। : আমার মাথা কী দোষ করলো? - ও, না না। আপনার না, আপনার ঘুমের মাথা ফাটানো উচিত। সকালে অফিস আছে না? : আছে। - তবে ঘুমিয়ে পড়েন। : ঘুম আসছে না। - আজকে আমারও ঘুম আসছে না। : তাহলে চলেন চুরি করতে যাই। যাবেন? - যাওয়া যায়। আইডিয়াটা মন্দ না। : কী চুরি করবেন? - যা পাই, তাই চুরি করবো। চুরি কি আর জিনিস পছন্দ করে হয়? এতোক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। এখনই মোক্ষম সময়। চলেন। : হি হি হি। চলেন। - উঁহু, হাসাহাসি সব বন্ধ। এইভাবে হি হি করে হাসলে গৃহস্থরা জেগে যাবে। নির্ঘাত ধরা পড়ে যাবো। : আমি কিন্তু কখনো করি নি। ধরা পড়লে সব আপনার দোষ। - তাহলে তো সমস্যা। আপনার কারণেই ধরা পড়ে যাবো। : তাহলে? - দৌড়োতে পারেন? : তা পারি। ইশকুলের সব দৌড়প্রতিযোগীতায় আমি ফার্স্ট হতাম— হুঁ। ধরা পড়লে আপনার আগেই পালাতে পারবো। - সে তো ছুড়িকালের কথা। এখন তো আপনি বুড়ি। : তবু পারবো। - তাহলে আল্লা’র নাম নিয়ে রওনা দেয়া যাক। : চলেন। . . ।। ২ ।। - শুভ রাত্রি। : কী ব্যাপার? চুরি করতে বের হলেন নাকি? - না। সঙ্গী নেই। তাছাড়া…। : কালকে প্যাদানী খেয়েছেন— না? আমি তো দিব্যি দৌড়ে পালালাম। কেউ ধরতে পারলো না। নিরাপদ স্থানে পৌঁছে পিছু ফিরে দেখি আপনার কোনো চিহ্নই নেই! - আপনি খুব খারাপ। আমাকে একলা ফেলেই পালালেন!? : কী করবো? নিজে বাঁচলে বাপের নাম। - তাই বলে এমন করবেন? : আমার জায়গায় আপনি হলে কি এমনটাই করতেন না? - মোটেও না। একটুও না। : মুখে সবাই বলে রে, আপা...। - জি না, আমি শুধু মুখেই বলি না আপনার মতো। : তাহলে তো আপনি ভালো মানুষ। - বাহ্! আপনার আমাকে খারাপ মনে হয়? : চোরকে ভালো মনে হবার কোনো কারণ আছে? আপনি কাল রাতেই না চুরি করতে গিয়ে ধরা পড়ে প্যাদানী খেলেন! - ইশ্, সে তো আপনার পাল্লায় পড়ে! অসৎ সঙ্গে। : আপনার বুদ্ধিসুদ্ধি নেই? আমি বললেই চুরি করতে বেরোবেন? - বোধহয় মতিভ্রম হয়েছিলো। আপনাকে তো ভালো মানুষই জানতাম। আপনি এ পরামর্শ দেবেন— কে জানতো? : এখন আমার দোষ, তাই তো? - না, আমারই দোষ। : এই তো ভালো মেয়ে— নিজের দোষ স্বীকার করে। - তো আপনার মতো খারাপ হতে বলছেন? আমি ভালোই ছিলাম। : ও। - হুঁ। আর যাবো না আপনার সাথে। : আচ্ছা যান, আমিও ভালো হয়ে গেলাম। আর চুরিদারি কিছু করবো না। কাজ করে খাবো। চলেন, কাজ খুঁজি। - এই রাতদুপুরে আপনাকে কাজ দেবে কে? যান, ঘুমোন। সকালে উঠে কাজ খুঁজতে বেরোবেন। : আপনি সাথে থাকবেন না? - না। : কেনো? - আমি ছেলে খুঁজতে বেরোবো। : ছেলে! - হ্যাঁ। খুঁজে পেলে তাকে বিয়ে করে তার ঘরবৌ হয়ে সুখে-শান্তিতে বসবাস করতে থাকবো। : এসব কী বলেন! - ঠিকই বলি। এখন যান, ঘুমোন। শুভ রাত্রি। : আচ্ছা। . . ------------------------------------ চোরকথা । সুপণ শাহরিয়ার


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০০ জন


এ জাতীয় গল্প

→ চোরকথা - সুপণ শাহরিয়ার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now