বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"চোরের অভ্যাস ঠিক হওয়া আর কুকুরের লেজ সোজা হওয়া একই কথা"

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jahid Molla(guest) (০ পয়েন্ট)

X একটা সময় আমাদের গ্রামে একটা চোর ছিল।তার নাম রুস্তম মিয়া।সবাই তাকে চোরা রুস্তম বলেই ডাকতো।তার অভ্যাস এতই খারাপ ছিলো যে তার জন্য কারও জিনিস সংরক্ষিত থাকতো না।তার এই অভ্যাস এর কারনে গ্রামের সবাই অসহ্য হয়ে গিয়েছিল।এক বার রাস্তায় চোরা রুস্তমের সাথে আমার দেখা হলে আমি বললাম- -রুস্তম চাচা আপনি অভ্যাসটা বদলে ফেলুন।কারন আজ না হয় কাল এক দিন না একদিন আপনি ধরা পরে যাবেন আর সেদিন কিন্তু কঠিন অবস্থা হবে। -আরে আমারে কেউ ধরতে পারবো না। -চাচা "চোরের দশ দিন গ্রামীর এক দিন।" -আচ্ছা এক দিন আগেই অভ্যাস বদলামু! আসলে চোরের আভ্যাস তো আর পরিবর্তন হয় নাই।একদিন চুরি করতে গিয়ে ধরা পরে যায়।আর গ্রামের কিছু যুবকরা ধরে তার চোখ তুলে ফেলে। শেষে সে ভিক্ষা করে সংসার চালিয়েছে।তখন গ্রামে ভিক্ষা করতে আসলে লোকজন তাকে বলত- -কি এখন কেমন লাগে।আগে তো তোমার জন্য কিছু ঠিক থাকত না।আর এখন ভিক্ষা করে খাও। -আরে কেডা কইতাছোছ রে?এখনো যদি আমারে ঘরের দরজাটা ধরাইয়া দ্যাছ, দেখবি ঘরের সব নিয়া যাম। আসলে চোরের অভ্যাস ঠিক হওয়া আর কুকুরের লেজ সোজা হওয়া একই কথা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ "চোরের অভ্যাস ঠিক হওয়া আর কুকুরের লেজ সোজা হওয়া একই কথা"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now