বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চন্দ্রমহল,গিলেতলা ও খান জাহান আলীর মাজার ভ্রমন -১

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X ১৬.০৩.২০১৮ তারিখে আমরা আমাদের এলাকার থেকে ভ্রমনে গিয়েছিলাম চন্দ্রমহল, গিলেতলা ও খানজাহান আলীর মাজারে। ভ্রমনের আগের দিনই সবকিছু রেডি করে রেখেছিলাম। খুব এক্সাইটেড ছিলাম আমি। ভ্রমনের দিন সকালবেলা।এখান থেকে গাড়ি ছাড়ার কথা ছিলো সকাল ৬ টাতে। কিন্তু গাড়ি ছাড়তে ছাড়তে লেগে গেলো ৮টা। তারপর আবার ২০ কি.মি যেয়ে গাড়ির চাকাই সমস্যা দেখা গেলো। পরে চাকাটা পাল্টাতে হলো। চলার পথে গাড়িটা থেমে যাওয়াতে ভীষণ অস্বস্হি লাগছিলো। সবাই ভ্রমনে যাবার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলো। আমি আর আমার আম্মু যাচ্ছিলাম। বাইরে থেকে খাবার কি নে খাবো বলে আমরা আর রান্না করে নেই নি। যেখানে গাড়িটা থেমেছিলো সেটা একটা তেলপাম্প ছিলো। সেটা ছিলো একটা বাজার মত জায়গা। সেখানকার এক হোটেল থেকে আমরা খিচুড়ি আর ডিম ভাজি নিয়েছিলাম। যাই হোক ১০ দিকে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের গাড়ি রুপসা সেতুর উপর দিয়ে যাচ্ছিলো। সেতুর মনোরম দৃশ্য সত্যিই রোমান্সকর ছিলো। নদীতে কত নৌকা! পানির উপর দুপুরের সূর্যের আলোর ঝিলিক সত্যিই এক অপূর্ব সৌন্দার্য তৈরি করেছিলো। আর সেই সৌন্দার্য অবলোকন করদে করতে কখন যে সেতোটা পার হয়ে গেলাম বুঝতেই পারি নি। সেতু পার হয়েই আমাদের গাড়ি ব্যাস্ত শহরে প্রবেশ করলো। তারপর চলতে চলতে দুপুর ১ টার দিকে পৌছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থান চন্দ্রমহল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ চন্দ্রমহল,গিলেতলা ও খান জাহান আলীর মাজার ভ্রমন -১
→ চন্দ্রমহল,গিলেতলা ও খানজাহান আলীর মাজার ভ্রমন-৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now