বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চলুন ইসলামের পথে

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X এক লোকের ঘরে একটি সাপ ঢুকে গেল। ফ্যামিলির সবাই ভয়ে অস্থির। সকলে পরামর্শ দিল, সাপুড়েকে খবর দাও, সে ঠিকই বের করে নিয়ে আসবে। সাপুড়ে এল। ঝোলা থেকে বের করল সুন্দর বাঁশি। সুর তুলল বাঁশিতে। বাঁশির সুরে অন্যরকম আবহ তৈরি হল চারপাশে। কিছুক্ষণেরর মধ্যেই ধীরে ধীরে বের হয়ে আসল সাপ। সাপটি ভুলে গেছে তার ধরা পড়ার আশঙ্কা। পুরোপুরি আচ্ছন্ন হয়ে আছে বাঁশির সুরে। সাপুড়ে অপূর্ব কৌশলে সাপটি ধরে ফেললেন। বন্ধুরা ! এখন চিন্তার বিষয়, বাঁশির সাথে সাপের বের হয়ে আসার কি সম্পর্ক? আসলে সাপুড়ের বাঁশির সুরের সাথে সাপের বিষের সম্পর্ক। সাপ যদি বিষাক্ত হয়, তবে বাঁশির সুর তার মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। বিষ তাকে স্থির থাকতে দেবে না। বাঁশির সুরের সাথে যেমন সাপের বিষের সম্পর্ক, তেমনি মসজিদের আযানের সাথে ঈমানদারের ঈমানের সম্পর্ক। মসজিদে আযান হবে, ঈমানদারের ঈমান তাকে বসে থাকতে দেবে না। সে অস্থির হয়ে মসজিদের পানে ছুটে আসবে। বাঁশি বাজছে, আর পাগলের মতো গর্ত থেকে বের হয়ে আসছে সাপ। একইভাবে মসজিদে আযান হচ্ছে, ঈমানদার কিভাবে ঘরে, দোকানে, অফিসে বসে থাকবে? তার ঈমান তাকে ব্যাকুল করে তুলবে। আমরা একটু ভাবি, নিজেকে তো আমরা ঈমানদার মনে করি, কিন্তু আযানের সময় আমার ঈমান আমাকে ব্যাকুল করে কিনা? আমি ঈমানদার, অথচ আমি আযানের পরও কিভাবে বসে থাকি? তাহলে আমার ঈমানের দাবী মিথ্যা দাবী নয় তো? মুয়াজ্জিন ডাকে "হাইয়া আলা'স সালাহ" এসো নামাজের দিকে"।। আপনি মুয়াজ্জিনকে প্রশ্ন করতে পারেন "ও মুয়াজ্জিন তুমি চিল্লাও ক্যান??? নামাজের দিকে আসলে কি হবে??? মুয়াজ্জিন পরের উক্তিতে বলে "হাইয়া আলাল ফালাহ" নামাজ পড়লেই তোমার ভাগ্য খুলে যাবে,কল্যান হবে।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০২ জন


এ জাতীয় গল্প

→ চলুন ইসলামের পথে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now