বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"চলে যাওয়া"
●○●○●◎
হয়তো আর কটা দিন,
না হয় তার থেকে কিছু বেশি সময় l
একদিন না একদিন,
খুব তারাতারি অথবা অনেকটা সময় পরে l
দূর দৃষ্টি সীমার বাইরে,
নয়তো তোমার নিঃশ্বাসের কাছাকাছি l
চলে তো যাবই হয়তো খোলা চোখে চেয়ে
অথবা বন্ধ নয়নে l
হয়তো স্মিত হাসি এঁকে
নয়তো কালো আঁধারে পুরোটা ঢেকে l
জোছনা আর কুয়াশার মাখামাখিতে
অথবা খরা চৈত্রের গনগনে দুপুরে l
জানি না প্রিয় পথে
নাকি কোন অজানা অচেনা কোন নিঃস্ব একেলায় l
হয়তো ভুল পথে
হয়তো ভুলের সাথেই আজন্মের শুদ্ধ হওয়া l
যদি মরে যাই এই ক্ষণে
অথবা অশ্পর্শ হই কভু ভুলে যেও সবাই,
ভুলে যেও আমায়, আমারই আঙ্গিনায় বসে lll
লেখা- ২১ ফেব্রুয়ারি ২০১৭
রাত ২-২৭
ছবি- সংগ্রহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now