বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"চকচক করলেই সোনা হয় না"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X আমি অনেকদিন আগে বই-পুস্তকে পড়েছিলাম(আপনিও পড়েছেন হইতো)..... " চকচক করলেই স্বর্ণ হয়না" . তেমনি প্রেমগুলি আজকাল সস্তা আর চকচকে। . এখন প্রেম হয় খুব তাড়াতাড়ি বুলেট গতিতে। ফেসবুকে পিক বা লেখা দেখে ভাল লাগলো, ব্যাস রিকুয়েষ্ট→ফ্রেন্ডশীপ→প্রপোজ। . ছেলে বলে- "বাহ তোমার পিক তো চরম!খুব পছন্দ হইছে তোমাকে,আমার জিএফ হবা?" মেয়ে বলে-"হু তুমিও তো দেখি ভাল লিখো। অকে ল্যাভ য়্যু!" . প্রেম মানে আজকাল আর কাউকে সঠিকভাবে বুঝে উঠা না, দায়িত্ব নেয়া না শুধুই স্বল্পস্থায়ী ভালোলাগা। . প্রেম আজকাল BF/GF কে বন্ধুমহলে শোডাউন করানো আর বলা দোস্ত নাম্বার টেন। বন্ধু বলে-"দোস্ত তোর ওইটা থেকে এই গার্লফ্রেন্ডটা কিন্তু অসাম হইছে,সেই মানের হট আর সেক্সি! ভাল একটারেই পটাইছিস।" ছেলে বলে-"হ রে মাম্মা, দেখতে হইবো তো কে পটাইছে!" চল এখন একটা পার্টি দে... . আজকালকের প্রেম আটকে গেছে মেয়ের সুন্দর চেহারা আর ছেলের উজ্জল ক্যারিয়ারে। বান্ধবি বলে-"ছাড়লি ক্যান? ছেলেটাতো ভালোই ছিল।" মেয়ে বলে-"ধুর কি কস? ঐ ছেলের ক্যারিয়ার বলতে কিছু ছিল নাকি? পড়ত তো টেকনিক্যালে,ইংরেজিও বলতে পারেনা,পুরা খ্যাত!"???? হা হা হা হা। আজকাল কেউ আর ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করে থাকেনা। সময় কম, কাজ বেশি।একজনের পর আরেকজনকে ধরতে হবে যে। "অপেক্ষা" শব্দটা এখন আবেগের পুরোনো ময়লার বাক্সটাতেই পড়ে থাকে আর ব্যাবহার সেটাতো ভালবাসার দুনিয়া থেকে কমে যাচ্ছে। আরে প্রথম গিন্নী মারা যাওয়ার ৪০ দিনের মাথায়ই যেখানে সবাই ব্যস্ত হয়ে পড়ে দ্বিতীয় বিয়ে করে সেখানে গার্লফ্রেন্ড তো আর কিছু বলার থাকেনা! . এদিকে মেয়ে হলে তো কথাই নাই। সারাদিন ময়দা মেখে বয়ফ্রেন্ডের পকেট সাফ করা আর শেষ হয়ে গেলে,ওয়েটিং লিস্ট থেকে অন্য একটা রোমিওরে টান দেয়।ওই তুমি মুখ বাকালে কেন এটা পড়ে????তুমি তো করোনা তাই এটা তোমাকে বলিনী,হা হা হা . ব্যাস! আবার সেই একইভাবে নতুন জনের সাথে ভালোবাসার আসর খুলে বসা। . দুনিয়াতে কিছু আলট্রা কর্পোরেট প্রেমিক প্রেমিকা দেখা যায় যারা কিনা আবার চিটিংবাজিতে সুপার ফাস্ট হয়! এরা দীর্ঘদিন প্রেম করে, মজা নেয় তারপর বিয়ে করার সময় হলে শুরু হয় উশ-পিশ। . মেয়ে বলে-"বিয়ে করবা কবে,তাড়াতাড়ি বলো? বাসা থেকে খুব প্রেসার দিচ্ছে আমাকে,এটা যেন মুখে চব্বিশটাঘণ্টা লেগেই থাকে।" . ছেলে বলে-"দেখ এখন আমার ক্যারিয়ার গোছানোর সময়,B.S.C টা কমপ্লিট করি। আগামি তিন চার বছরের মধ্যে এসব ঘ্যান ঘ্যান করোনা।বাকিটা এখন তোমার ইচ্ছা থাকবে কি চলে যাবে।" . মেয়ে হয়ত বলবে-"এই প্রপোজালটা আর না করতে পারলাম না। আমায় তুমি ক্ষমা করে দিও। তুমি চাওনা আমি হ্যাপি থাকি?" হা হা হা তারপর আর কি??প্রেমিক কয়দিন দেবদাস হয়ে ঘুরবে। বিরহ পালন করবে একটু বেশি হলে কয়টা বিড়ি, লাল পানি,কালা পানি খাবে। তারপর আবার নতুন মুখ, নতুন ইতিহাস,নতুন পথচলা! আসলেই দুনিয়াটা কারো জন্য থেমে থাকেনা... . মুখের উপর না বলাটা শিখতে না পারলে লাইফে যে অনেক দুর্গতি আছে সেটার শিক্ষা এখান থেকেই নিতে হয়। আসলে বর্তমানের এই কর্পোরেট যুগের প্রেম নামক এই ব্যবসার শেষ কোথায় কেউ কি জানেন?#Sorry কাকে কি বলছি হা হা হা আর হ্যা.....গুছিয়ে লিখতে না পারার জন্য সরি না।আমি তো আগে থাকেই অগোছালো.......তাহলে হইতো দোষের কিছু করিনি অবশ্য???আর তাই আপনি বা তুমি আমাকে কোন প্রকার সন্দেহ ছাড়াই বলতে পারেন.....এই ব্যাকডেটেড পোলা আর আমি সেটা প্রমান করার জন্য "মীর জাফর" কাকুর মত একটা হাসি দিয়ে বলব,,হা হা হা হা হা....... হ্যা হ্যা আমি... #ব্যাকডেটেড পোলা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ "চকচক করলেই সোনা হয় না"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now