বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হে ভালোবাসা আমার,
এতটা পথ পেরিয়ে দুজন এসেছি অচেনা এক শহরে। স্বপ্নেরা তোমাকে খুঁজে যায়, খুঁজে যায় তোমার সাথে বাঁচার এক ঠিকানা। তবুও ব্যর্থ হয়ে আহত সৈনিকের ন্যায় তীরে এসে পড়ে প্রবল স্রোতের মতো।
তোমাকে আমি কখনও বুঝতে পারি না। আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভূত মানুষটি তুমি। তোমাকে পুরোপুরি কেউ কখনও বুঝতে পারবে না। যে তোমাকে পুরোটা বুঝতে যাবে, সে হয় পাগল হয়ে যাবে আর না হয় তোমার প্রেমে পড়ে যাবে। কিন্তু আমার কি হলো?? আমি তো দুটোই হয়ে গেছি বলে মনে হয়। তবুও তোমাকে পুরোপুরি বুঝতে পারি না। হয় তো সাতজনমেও বুঝতে পারবো না। কিন্তু একটা ইচ্ছাই মাথায় ঘুরে। তোমাকে বুঝতে না পারলেও, অন্তত সাতটা জনম আমি তোমার সাথেই কাটাতে চাই। তোমার হাতটা আঁকড়ে ধরে রাখতে চাই সেই শিশুটির মতো যে আতঙ্কে মায়ের আঁচল ধরে রাখে, আমিও ঠিক ততটাই শক্ত করে তোমার হাত ধরতে চাই, বাঁচতে চাই তোমার সাথে।
তোমাকে কতটা ভালোবাসি, সেটা আমি নিজেও জানি না। হয় তো কোনোদিন বুঝাতেও পারবো না। জানো, আমি না মানুষকে পটাতে পারি না। কারণ আমার মা আমাকে ভালোবাসতে শিখিয়েছে। এজন্যে কেউই আমাকে পছন্দ করে না। কিন্তু তুমিই একমাত্র মানুষ যে আমার শত ব্যর্থতা,অক্ষমতা,দোষ,ত্রুটি থাকাসত্ত্বেও আমাকে অনুপ্রেরণা দাও, আমার পাশে থাকো। ঠিক যেনো আমার আরেকটা অস্তিত্ব তুমি। আমার অবচেতন মনের রাজত্বে তুমিই যেনো এক একচ্ছত্র প্রভুত্বের অধিকারী।
আমি জানি না আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করবো। গভীর ভালোবাসা কখনও প্রকাশ করা যায় না, সেটা তো অনুভবের বিষয়। যাই হোক, তোমার কাছে একটাই অনুরোধ। যদি আমি খুব বেশী ভুল করে ফেলি, অমার্জনীয় অপরাধ করি, তবে আর যা ইচ্ছা করে তুমি করবা, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে যাবা না। কথা দাও??
জানো, কথায় শুনেছি যে সুবহে সাদিকের সময় নাকি কেউ দুঃস্বপ্ন দেখে না। যা দেখে তা নাকি জীবনে কোনো এক সময় সত্য হয়। আমি তো প্রায়ই সেই সময়ে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমার ছোট্ট কুঁড়েঘরে আমি স্বপ্নের পৃথিবী গড়ে তুলছি। কোনো এক বৃষ্টিভেজা দিনে আমাদের ভাঙা ঘরের চাল দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আর তুমি আমি হাসতে হাসতে ভিজছি। তোমার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা। আমি জানি তুমি অন্যান্য স্বার্থপর মানুষের মতো না। তুমি তো সকলের চেয়ে আলাদা। যেনো অন্যভূবনের অন্যরকম এক অদ্ভূত মানুষ। আমি চাই, আমাদের দুজনের সেই স্বপ্নের পৃথিবীতে অন্য সকল কিছুর অভাব থাকুক, কিন্তু ভালোবাসার যেনো কোনো অভাব না থাকে। আমি চাই সেই কুঁড়েঘরের বাইরে তোমাকে নিয়ে আকাশভাঙা জ্যোৎস্না দেখতে, আমার কাঁধে থাকবে তোমার মাথা। তুমি ঘুমিয়ে পড়বে, আর তোমার গরম নিশ্বাস আমি আমার হৃৎপিণ্ডের কাছে অনুভব করবো। তোমার এলোমেলো চুল এসে পড়বে তোমার মুখে, আমি সেই চুল সরিয়ে তোমার ঘুমন্ত মুখ দেখবো। তোমার মায়া মাখানো চোখের কথা কল্পনা করতেই আমার মেরুদণ্ড বেয়ে এক শিহরণ খেলে যাচ্ছে। এক অজানা অনুভূতি যেনো এইটা।
জানো, তুমি সবসময় আমার মনের মধ্যে ঘাসফড়িং এর মতো লাফিয়ে বেড়াও। তোমার কোনো ক্লান্তি নেই, নেই কোনো অবসাদ। দূর্বার তোমার গতি। তোমার পথচলা যেনো একটা গণ্ডির মধ্যে থেমে নেই। তোমার গতি যেনো শুরু থেকে শেষে, শুন্য থেকে অসীমে, আঁধার থেকে আলোতে,সূর্যোদয় থেকে সূর্যাস্তের পথে। আমাকে দেবে কি তোমার এই অনন্ত চলার পথে সঙ্গী হওয়ার অধিকার? আমি তোমার প্লাবিত ভালোবাসার সেই অধিকারকে খাঁমচে ধরতে চাই।
ইতি,
তোমার অন্য অস্তিত্ব...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now