বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রবাসী স্বামীর কাছে বাড়ির খবর জানিয়ে চিঠি লিখেছেন এক স্ত্রী। কিন্তু দাঁড়ি-কমা সম্বন্ধে তাঁর কোনো জ্ঞান নেই।চিঠি শেষে হঠাৎ তার মনে পড়লো, লেখায় তো দাঁড়ি দিতে হয়।তাই তাঁর ইচ্ছেমতো বিভিন্ন জায়গায় দাঁড়ি দিয়ে বসলো।ফলে চিঠি হয়ে গেল এক আজব চিঠি।
চিঠিটি হলো এইরকমঃ
ওগো,
সারাটা জীবন বিদেশেই কাটালে এ ছিল।তোমার কপালে আমার পা।আরো ফুলিয়া উঠিয়াছে উঠানটা।জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা।স্কুলে যেতে চায় না ছাগলটা।সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা।বার মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা।আমে ভরিয়া গিয়াছে ঘরের চালটা।স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে গাভীর পেট।দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ।রোজ দুই হালি করিয়া ডিম দেয় বড় বউ।রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফেলেছে কুকুর ছানাটা।সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা।দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলছে নুড়ির মা।প্রসব বেদনায় ছটফট করিতেছে নুড়ির বাপ। বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার।সাহেব হারিয়া গিয়াছে।
এমতাবস্থায় তুমি বাড়ি আসিবে না।আসিলে আমি অত্যন্ত দুঃখিত হইব।
ইতি
তোমার বউ
{গল্পটা অনেক আগের।ছোটবেলায় আপুর কাছে আর কিছুদিন আগে ক্লাস টিচারের কাছে শুনেছিলাম।জিজেতে আছে কি-না জানি না।খুঁজেছি,পাই নি।থাকলে বলবেন।আমি এটা ডিলিট করে দেব।}
আমি তো যতবার পড়ি অনেক হাসি।আপনাদের কেমন লাগলো বলবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now