বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চিন্তাশক্তির পরীক্ষা—— আদিত্য রহিম

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ক্লাসে ছাত্রদের চিন্তাশক্তির পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষক বললেন, ‘জীবনের সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু। জন্মগ্রহণ করলে মরতে হবেই। এটা বিশ্বাস করো তো?’ ‘জি স্যার, করি’। সবাই সমস্বরে বলল। ‘আচ্ছা, মনে করো মৃত্যুর পর তোমাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তোমার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা এখন তোমার মুখটি শেষবারের মতো দেখছে। এ সময় তাদের কাছ থেকে কোন কথাটা শুনতে চাইবে তোমরা?’ এক ছাত্র হাত তুলে বলল, ‘আমি শুনতে চাইব, তারা বলছে, মৃত্যুতে যেমন সুন্দর দেখাচ্ছে, বেঁচে থাকতেও এমনই সুন্দর আর ভালো মানুষ ছিল সে। জয় করেছিল আমাদের সবার হৃদয়। আর তার পরিবারের জন্য রেখে গেছে অপূর্ব কিছু স্মৃতি। ’ আরেকজন হাত তুলে বলল, ‘আমি শুনতে চাইব, তারা বলছে, গর্ব করার মতো একটা জীবন কাটিয়ে গেছে সে। নিজের জন্য রাখেনি কিছুই। সবই বিলিয়ে দিয়েছে গরিব-দুঃখীদের জন্য। অর্থসম্পদের বিচারে সে ধনী ছিল না বটে, তবে হৃদয়ের ঐশ্বর্যের দিক দিয়ে ছিল ধনী। ’ আরেকজন হাত তুলে বলল, ‘স্যার, আমি ওদের মতো এত লম্বা লম্বা কথা শুনতে চাইব না। আমি চাইব, তারা শুধু চারটি শব্দ বলবে। ’ ‘কোন চারটি শব্দ?’ স্যার জিজ্ঞেস করলেন। ‘আমি চাইব তারা বলুক : দেখো দেখো, ও নড়ছে!’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ চিন্তাশক্তির পরীক্ষা—— আদিত্য রহিম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now