বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রায় প্রতি শুক্রবার আমাদের বাসায় একটা মেয়ে ভিক্ষুক আসতো । তার অবস্থা খুব খারাপ। দুই চোখেই অপারেশন করা। ভালো ভাবে হাঁটতে পারতো না ।তার শারীরিক অবস্থা ছিলো খুবই খারাপ। সম্ভবত তিনটা ছেলে আর দুই মেয়ে তার। ছেলে রা রোজগার করতো কিন্তু বাবা মাকে দেখাশোনা করতো না।তার স্বামী টা অনেকদিন থেকেই অসুস্থ। কিছুই করতে পারেনা।সে মহিলাটা যা ভিক্ষা করতো তাই দিয়ে খেয়ে না খেয়ে তাদের দুই জনের দিন কাটতো। আমাদের বাসায় আসলে আম্মার কাছে তার দুঃখের গল্প গুলো করতো।আম্মা সবসময়ই তাকে চাল টাকা যাইহোক একটু বেশি বেশি করে দিতেন। ঈদের সময় বাসায় যে বাজার হতো সেখানে থেকে সেমাই ,চিনি ,দুধ ,গোস্ত,চাল সহ অনেক কিছু দিতেন।যেন তারা ঈদের দিন অন্তত একটু খুশি হয় ,ভালো খেতে পারে। আমি একটু বড় হলে তাকে এটা সেটা দেওয়ার কাজটা আমিই করতাম । আম্মা ব্যস্ত থাকতো বলে। এভাবে চলতে চলতে তার সাথে ভালো একটা খাতির হয়ে যায়। একদিন ও এসেছিল ঝড়ের পর বলেছিলো সারারাত ঘুম হয়নি । বৃষ্টিতে তাদের ঘরের চাল উড়ে গেছে । দুই জনে ভিজে একাকার। সেদিন আমি তার সাথে কথা বলতে পারিনি। খুব কষ্ট হচ্ছিলো। ভাবছিলাম সমাজে কি এরকম একজন মানুষ ও নেই যে এদের ঘরটা মেরামত করে দিতে পারে। আমার আব্বু র কথাই ভাবছিলাম ।আব্বু ও তো পারেন এরকম একজনের একটা ঘর মেরামত করে দিতে। এরকম সমাজে অনেক পরিবার আছে যাদের বাড়ি খালি পড়ে থাকে। কারণ তাদের বাড়িতে থাকার মানুষ নাই।আর তাদের কয়েকটা করে বাড়ি তাও আবার পাঁচ তলা ছয় তলা করে । কেন এত বৈষম্য সমাজে ?
আরো ভাবছিলাম আমার যদি টাকা থাকতো তাহলে তার ঘরটা মেরামত করে দিতাম। মনের কথাটা আম্মাকে বলতে আম্মা হাসলেন ,,, বললেন মা আসলে হয় কি জানো" যার ধন থাকে তার মন থাকেনা ,আর যার মন থাকে তার ধন থাকে না"।
আমার মোটেও পছন্দ হয়নি আম্মার কথা। সেদিন ই নিয়ত করেছি । আল্লাহ যদি কখনো অর্থ সম্পদ দেন তাহলে যেন মনটাও দেন। কারণ আমার খুব ইচ্ছা মানুষ কে সাহায্য করব। আমার দেশে কেউ না খেয়ে থাকবেনা।কোনো মানুষই অন্ন, বস্ত্র, বাসস্থান,, শিক্ষা , চিকিৎসা সহ সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবেনা। শুধু আমার দেশ কে পুরো দুনিয়াটাই আমার আপন ।দেশ কাল পাত্র ভেদ আমার কাছে কখনোই মনে হয় না।
আল্লাহ তায়ালা যেন আমার ইচ্ছাটাকে পুরন করেন। আমীন।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now